তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘আল্লাহর দাওয়াত গৃহীত হবার পর যারা আল্লাহকে নিয়ে তর্ক-বিতর্ক চালিয়ে যায় তাদের যুক্তি তাদের প্রতিপালকের কাছে ব্যর্থ এবং তাদের ওপর আল্লাহর গযব ও কঠিন আযাব অবধারিত ৷’ (আয়াত ১৬) বস্তুত যার যুক্তি প্রমাণ আল্লাহর কাছে কোরআনের বাতিল ও পরাস্ত হয়। তার আর কোনো যুক্তি শোনা হয় না এবং তার আর কোনো প্রভাব প্রতিপত্তি থাকে না। আর দুনিয়ার পরাজয় ও ব্যর্থতার পর আখেরাতেও কঠিন আযাব ও গযব তার জন্যে অবধারিত থাকে । বাতিল নিয়ে জিদ, হঠকারিতা ও স্বার্থান্ধ বিতর্কের এটাই সমুচিত শান্তি। ক্রেয়ামত ও জীবন জীবিকা সম্পর্ক্কিত দর্শন এরপর ১৭ থেকে ২০ নং আয়াত পর্যন্ত পুনরায় ওহী ও রেসালাত নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ্‌ তায়ালা কেতাব নাযিল করেছেন যা সত্য ও ইনসাফের মানদন্ড । এর মাধ্যমে বিভিন্ন মত ও পথের অনুসারী সম্পৃদায়ের মধ্যকার মতবিরোধ পূর্ণ বিষয়াদির মীমাংসা করা হবে। আল্লাহ তায়ালা তার শরীয়তভিত্তিক বিধানকে সূক্ষ্ম ন্যায় বিচারের মানদন্ড রূপে মানবজাতির জন্যে প্রবর্তন করেছেন । এর ওপর ভিত্তি করে মতাদর্শের বিচার করা হবে, অধিকারের বিচার হবে এবং আচার আচরণ ও কাজ কর্মের বিচার হবে। সত্য ও ইনসাফের এই মানদন্ডের প্রকৃতি ও স্বরূপ বর্ণনার পর এখন কেয়ামতের আলোচনা আসছে । সেই দুটো বিষয়ের মাঝে একটা মিল আছে বলেই দুটোর আলোচনা পর পর এসেছে। উভয়ের মধ্যকার মিলটা হলো, কেয়ামত হচ্ছে ন্যায়বিচার ও চূড়ান্ত রায় ঘোষণার সময় । আর আল্লাহর কালাম হচ্ছে সত্য ও ন্যায়বিচারের মানদন্ড । তবে যেহেতু কেয়ামতের বিষয়টি একটি অজানা ও অদৃশ্য ব্যাপার । তাই এমনও হতে পারে যে, এটা সহসাই ঘটে যেতে পারে। তাই বলা হচ্ছে, 'তুমি কি জানো, সম্ভবত কেয়ামত নিকটবৰ্তী ৷’ এই কেয়ামতের বিষয়টি নিয়ে মানুষ গাফেল ও উদাসীন । অথচ এটি খুবই নিকটবর্তী । এটি সংঘটিত হলেই সত্য ও ইনসাফের সাথে মানুষের চূড়নন্ত বিচার অনুষ্ঠিত হবে। এই বিচারের সময় কোনো কিছুই অবহেলা করা হবে না, কোনো কিছুই বাদ দেয়া হবেনা। এই কেয়ামতের ব্যাপারে মোমেন ও কাফেরদের দৃষ্টিভংগি কি সে সম্পর্কে পরবর্তী আয়াতে আলোচনা করা হচ্ছে। বলা হয়েছে, ‘যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে....... ৷ (আয়াত ১৮) অর্থতৎ যারা কেয়ামতে বিশ্বাসী নয়, তারা এর ভয়াবহতা অনুভব করতে পারে না এবং এই কেয়ামতের পর তাদের জন্যে কি ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে, সেটা তারা অনুমান করতে পারে না। তাই তারা এর কোনো তোয়াক্কা করছে না, বরং কামনা করছে যাতে তা অতিসত্বর সংঘটিত হয়। কারণ তারা অজ্ঞ এবং অনুভূতিহীন। কিন্তু যারা পরকালে বিশ্বাসী, তারা কেয়ামতেও বিশ্বাসী । তাই তারা একে ভয় করে। কারণ এটা সংঘটিত হলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে সেটা তাদের জানা আছে। কেয়ামত যে সংঘটিত হবে তা নির্থাত সত্য । মোমেনরাও এটাকে সত্য বলেই জানে । কারণ সত্যের মাঝে এবং তাদের মাঝে একটা বন্ধন আছে বলেই তারা সত্যকে সত্য হিসেবেই জানে। অপরদিকে যাদের মাঝে এই গুণ নেই তাদের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।