তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

থাকার প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে রসূল করে পাঠালেন এবং তাকে দাওয়াত দিতে ও দাওয়াতের কাজে অবিচল থাকতে আদেশ দিলেন । তাকে সতর্ক করলেন যে, তার ও তার দাওয়াতের চারপাশে স্বার্থপরদের ধন্তাধস্তিতে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি যেন ইসলামের সেই শাশ্বত দাওয়াত দিয়ে যেতে থাকেন, যা সকল নবীর জন্যে তিনি নির্ধারণ করেছিলেন। ‘সুতরাং তুমি দাওয়াত দিতে থাকো ও অবিচল থাকো ৷' (আয়াত ১৫) বস্তুত এ হচ্ছে সমগ্র মানব জাতির একচ্ছত্র নেতৃত্ব, কৃতসংকল্প, অটল, অনড় ও দৃঢ়প্রতিজ্ঞ নেতৃত্ব, যা সচেতনভাবে সমগ্র মানবজাতিকে আল্লাহ তায়ালার দিকে আহ্বান জানায় এবং বিন্দুমাত্রও দোদুল্যমানতা ও বিপথগামিতা ছাড়াই আল্লাহর আদেশ পালনে নিয়োজিত থাকে। এ নেতৃত্ব সব রকমের প্রবৃত্তির প্ররোচনা থেকে দূরে থাকে। এ নেতৃত্ব একই কেতাব, একই রেসালাত ও একই বিধানের দিকে আহ্বান জানায় এবং ঈমানকে তার আসল একক ভিত্তির ওপর পুনঃপ্রতিষ্ঠিত করে এ নেতৃত্ব সমগ্র মানব জাতিকে তার আদি ও আসল সত্য মতাদর্শে ফিরে আসার আহ্বান জানায় । ‘বলো, আমি আল্লাহর নাযিল করা কেতাবের ওপর ঈমান এনেছি ৷’ শুধু তাই নয়, সমগ্র বিশ্বে সত্য ও ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্যে প্রতিজ্ঞাসহ্‌ আধিপত্য ও প্রতিষ্ঠা লাভেও তিনি তৎপর থাকেন। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন তোমাদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করি ।' সুতরাং এ হচ্ছে সেই ক্ষমতাশালী ও পরাক্রমশালী নেতৃত্ব, যা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। উল্লেখ্য যে, এই সময়ে ইসলামী নেতৃত্ব মক্কার পর্বত উপত্যকায় অবরুদ্ধ ছিলো ও তীব্র নিপীড়ণ ভোগ করছিলো। তা সত্তেও তার ন্যায়বিচারকামী আধিপত্য লাভের অভিলাষ সুস্পষ্ট । এ নেতৃত্ব মহান আল্লাহর একক প্রভুত্বের ঘোষণায় সোচ্চার । ‘ আল্লাহ আমাদের প্রভু ও তোমাদের প্রভু ৷' সেই সাথে প্রত্যেকের ব্যক্তিগত কর্মফলের নীতি ঘোষণায় অকুতোভয় । ‘আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ ৷' সেই সাথে এও ঘোষণা করছে যে, চূড়ান্ত সত্যের ঘোষণা দিয়ে সমস্ত বিতর্কের অবসান ঘটানো হলো । ‘আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে কোনো বিতর্ক নেই !' অতপর সমস্ত বিষয়কে আল্লাহর হাতে সোপর্দ করা হচ্ছে, ‘আল্লাহ আমাদের ও তোমাদেরকে একত্রিত করবেন এবং তার কাছেই প্রত্যাবর্তন ৷' এই একটা মাত্র আয়াত শেষ নবীর নবুওতের প্রকৃত চরিত্র স্পষ্ট করে দিচ্ছে । বলা হচ্ছে যে, এই রেসালাত ও নবুওত তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে অকুতোভয়ে ও অপ্রতিহত গতিতে এগিয়ে যাবে। মানুষের প্ররোচনায় সে থামবে না। সে পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতা ও প্রতিপত্তি অর্জন করবে এবং আল্লাহর পথে সবাইকে এককাতারে সমবেত করবে। এভাবে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাওয়ার পর এবং মুসলিম জাতির আল্লাহর কাছে গৃহীত ও মনোনীত হবার পর আল্লাহর ব্যাপারে তর্ককারীদের প্রত্যাখ্যাত ও উপেক্ষিত হওয়ার লক্ষণ পরিস্ফূট হয়ে ওঠে, তাদের সমস্ত যুক্তিতর্ক বাতিল ও ব্যর্থ হয়ে যায় এবং তার আর কোনো মূল্য থাকে না। তাই সর্বশেষে এ আয়াতটা দ্বারা তাদের ব্যাপারে চূড়ান্ত রায় ঘোষিত হয় এবং তাদেরকে আল্লাহর কঠিনতম হমকি শুনিয়ে দেয়া হয়। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।