পা থাকবে সেই পাথরের ওপর অবিচল । আকীদা হচ্ছে আকাশের সেই স্থির নক্ষত্র, যার দিকে একজন মোমেন সমস্ত বাধাবিপত্তি ও ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে যায় এবং বিপথগামী হয় না। কিন্তু আকীদা বিশ্বাস নিয়ে যদি কেউ সন্দেহ সংশয় ও অস্থিরতায় ভোগে, তবে সে আর কোনো কিছুতেই স্থিরতা ও নিশ্চয়তা লাভ করতে পারেনা । আকীদা বিশ্বাসের আগমন ঘটেছিলোই এ জন্যে যে, বিশ্বাসীদেরকে আল্লাহর পথের সন্ধান দেবে এবং অস্থিরতা ও বিপথগামিতা থেকে রক্ষা করবে। কিন্তু মুসলমানরা যখন নিজেদের আকীদা নিয়ে সন্দেহ সংশয়ে পতিত হলো, তখন তারা আর বিশ্বে নেতৃত্বের যোগ্য থাকলো না, বরং নিজেরাই উদ্বান্ত হয়ে গেলো । ইসলামের অভ্যুদয়কালে পূর্ববর্তী নবীদের অনুসারীদের অবস্থা এ রকমই ছিলো। ভারতের বিশিষ্ট আলেম আবুল হাসান নদভী তার “মাযা খাসেরাল আলামু বেএনহেতাতিল মুসলেমীন’ (মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো) নামক পুস্তকে বলেন, ‘প্রধান প্রধান ধর্মগুলো ভন্ড, মোনাফেক, বিকৃতকারী ও অবজ্ঞাকারীদের ছিনিমিনি খেলার শিকার হয়ে নিজ নিজ আসল রূপ ও প্রাণ শক্তি হারিয়ে ফেলেছে। এভাবে এই ধর্মগুলো এতটা বিকৃত হয়ে গেছে যে, এর সাবেক একনিষ্ঠ অনুসারীরা যদি আজ পুনরুজ্জীবিত হয়, তবে এগুলোকে চিনতেই পারবে না৷ যেসব দেশে সভ্যতা, সংস্কৃতি, সুশাসন ও রাজনীতির সুষ্ঠু চর্চা হতো, তা আজ নৈরাজ্য, অধোপতন, বিভেদ, কৃ-শাসন, প্রশাসনিক নিষ্ঠুরতা, যুলুম ও স্বার্থপরতার লীলাভূমিতে পরিণত হয়েছে। তাদের কাছে এখন আর বিশ্ববাসীর জন্যে কোনো আবেদন নেই । জাতিগুলোর জন্যে কোনো আহ্বান নেই । তারা তাদের সমস্ত প্রাণশক্তি হারিয়ে ফেলেছে, তাদের জীবনী শক্তি নিঃশেষ হয়ে গেছে। তাদের কাছে আল্লাহর দ্বীনের নির্মল জ্ঞানের উৎসও নেই, . স্থীতিশীল কোনো মানব কল্যাণমূলক শাসন ব্যবস্থাও নেই । (পৃঃ ২২) প্রখ্যাত ইউরোপীয় লেখক জি. এইচ. ডেনিসন স্বীয় ‘সভ্যতার ভিত্তি হিসেবে আধ্যাত্মিকতা’ নামক গ্রন্থে বলেন, ‘পঞ্চম ও ষষ্ঠ শতকে সভ্যজগত নৈরাজ্যের কবলে পড়ে ধ্বংসের মুখোমুখি এসে দীড়িয়েছিলো। কেননা যেসব আকীদা বিশ্বাস সভ্যতার প্রতিষ্ঠায় সাহায্য করতো, তা ধ্বসে পড়েছিলো । আর তার স্থলাভিষিক্ত হবার মতো কোনো বিকল্পেরও আবির্ভাব তখনো ঘটেনি। তখন মনে হচ্ছিলো যে, চার হাজার বছর ধরে যে বৃহত্তম সভ্যতার উদ্ভব ঘটেছিলো, তা ধ্বংস হতে চলেছে এবং মানব জাতি সাবেক বর্বরতা ও পাশবিকতায় ফিরে যাচ্ছে। কেননা গোত্রগুলো ক্রমাগত যুদ্ধে লিপ্ত হচ্ছিলো এবং আইন ও শাসন বলতে কোনো কিছুই অবশিষ্ট ছিলো না। খৃষ্টবাদের উত্তরাধিকারী সরদারগুলো এক্য ও শৃংখলার পরিবর্তে ধ্বংস ও বিভেদের রসদ যোগাচ্ছিলো । সভ্যতা এমন একটা প্রকান্ড গাছের ন্যায় বহু ডালপালা ছড়িয়ে সারাবিশ্বের ওপর তার ছায়া বিস্তার করে দাড়িয়েছিলো, যার কান্ডটা ভেতর থেকে সম্পূর্ণরূপে পচে গিয়েছিলো এবং যে কোনো মুহূর্তে ধুলিসাৎ হবার অপেক্ষায় ছিলো।' নৈরাজ্যের লক্ষণাদি দেখা দেয়ার মধ্য দিয়েই এই মহাপুরুষ জন্য নিলেন, যিনি সারাবিশ্বকে একত্রিত করলেন ।' অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম । রসূলদের অনুসারীদের সজ্ঞানে কোন্দলে জড়িয়ে পড়া, কেতাবের উত্তরাধিকারীদের সংশয়ে Geli RTE E জ প্রত্যয়ী ও আল্লাহভক্ত নেতা থেকে শূন্য Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।