তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাদের মৃত পৌত্তলিক পূর্বপুরুষরা বিপথগামিতা ও জাহেলিয়াতের ওপর মারা গেছে-এ কথা বললে তাদের আত্মসম্মানে আঘাত লাগতো । তাই এটা তারা বরদাশত করতে পারতো না। এ জন্যে তাদেরকে কেউ বিপথগামী বলে নিন্দা করলে তার জন্যে তারা লড়াই করে মরে জাহারবামে যেতেও প্রস্তুত থাকতো । কোরআন তাদের এই মানসিকতা নিয়ে মন্তব্য করেছে যে, আল্লাহ তায়ালা কাকে নবীরূপে বরণ করবেন, সেটা তিনিই স্থির করেন এবং তিনি তাকেই হেদায়াত করেন যে তার অনুগত হয় ও তওবা করে। আল্লাহ তায়ালাই যাকে ইচ্ছা করেন বরণ করে নেন এবং যে তার প্রতি অনুগত হয়, তাকে সুপথে চালিত করেন। আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে রসূল হিসাবে মনোনীত করেছেন। তিনিই তার অনুগত বান্দার জন্যে পথ সুগম করেন। এরপর রসূলদের অনুসারীদের সম্পর্কে পুনরায় আলোচনা করা হয়েছে। রসূলদের একই দ্বীন নিয়ে তাদের কাছে এসেছিলেন । কিন্তু তাদের অনুসারীরা দলে দলে বিভক্ত হয়েছিলো। তারা তাদের কাছে জ্ঞান আসার পরই বিভক্ত হলো ৷" (আয়াত ১৪) অর্থাৎ তারা যে দলে উপদলে বিভক্ত হয়েছে, সেটা অজ্ঞতার কারণে নয়। তারা এ জন্যে বিভক্ত হয়নি যে, তাদের ধর্মের উৎসের অভিজ্ঞতার কথা তারা জানতো না। সবকিছু জেনেই তারা কোন্দলে লিপ্ত হয়েছিলো। পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, যুলুম ও বিদ্রোহের মনোভাব পোষণ করার কারণেই তারা দলে দলে বিভক্ত হয়েছে। নিছক প্রবৃত্তির লালসা ও স্বার্থপরতার কারণেই তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়েছে। সঠিক নির্ভুল ও মূল আকীদা ও আদর্শে তাদের বিভেদের পক্ষে কোনো সমর্থন ছিলো না । সেই আদর্শের প্রতি যদি তাদের আন্তরিকতা ও নিষ্ঠা থাকতো তাহলে তারা বিভেদে লিপ্ত হতো না। এ সব অপকর্ম দ্বারা তারা নিজেদেরকে তাৎক্ষণিকভাবে আল্লাহর আযাবের শিকার হওয়ার যোগ্য বানিয়েছিলো। কিন্তু আল্লাহ তায়ালা স্বীয় মহৎ ও প্রজ্ঞাময় উদ্দেশ্যে তাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবকাশ দেবেন বলে পূর্বাহ্নে সিদ্ধান্ত নেয়ার তাৎক্ষণিকভাবে আযাব নাযিল করেননি। ‘আল্লাহ যদি পূর্বাহ্ন একটা সিদ্ধান্ত না নিতেন, তাহলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেতো’ অর্থাৎ এই দুনিয়াতেই কোনটা সত্য ও কোনটা মিথ্যে, তার ফয়সালা করে দেয়া হতো । কিন্তু তাদেরকে কেয়ামত পর্যন্ত সময় দেয়া হয়েছে। কিন্তু নবীদের অনুসারীদের মধ্য থেকে যারা নিজেরাও বিভেদের শিকার হয়েছে এবং অন্যদেরকেও বিভেদের দিকে ঠেলে দিয়েছে। তাদের পরবর্তী যে বংশধর কেতাবের উত্তরাধিকারী হয়েছে, তারা কেতাবকে দৃঢ় বিশ্বাস সহকারে নয় বরং সন্দেহ সংশয়সহ গ্রহণ করেছে। কেননা পূর্ববর্তী মতভেদগুলো তাদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ সংশয় ও রকমারি দল উপদল সম্পর্কে অস্থিরতা উঙ্কে দিয়েছিলো। ‘যারা তাদের পরে কেতাবের উত্তরাধিকারী হয়েছিলো, তারা সন্দেহ সংশয়ে লিপ্ত ।' আকীদা বিশ্বাস নিয়ে এ ধরনের ভূমিকা শোভা পায় না। মোমেনের আকীদা বিশ্বাস হতে হয় পাথরের মতো অটুট ৷ তার চারপাশের সমগ্র পৃথিবী টলতে থাকবে, কিন্তু সে থাকবে অটল, তার Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।