রয়েছে। এই সাথে মোমেনের অনুভূতিতে একটা চমকপ্রদ শিহরণ বুলানো হয়েছে। সে যখন দূর থেকে তার পূর্ববর্তীদের দিকে দৃষ্টি দিয়েছে, তখন তাকে দেখানো হয়েছে যে, হযরত নূহ, হযরত ইবরাহীম, হযরত মূসা ও হযরত ঈসা (আ.) একের পর এক দাড়িয়ে আছেন। তাকে বুঝানো হয় যে, সে এই সব মহান ব্যক্তিত্বের উত্তরসূরী, এ পথে চলতে তার যতো কষ্ট হোক এবং যতো ত্যাগ স্বীকার করুক, অচিরেই সে আনন্দ বোধ করবে এবং পরিণামে শান্তি লাভ করবে । সে ইতিহাসের সূচনা লগ্ন থেকে চলে আসা দ্বীনের এই মহান নেতৃবর্গের পদাংক অনুসারী । এ আয়াতাংশে এই ধারণাও দেয়া হয়েছে যে, আল্লাহর এই এক ও অভিন্ন দ্বীনের অনুসারীদের মধ্যে গভীর শান্তি ও সৌহার্দ বিরাজ করে, তাদের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা থাকে না, পরষ্পরের মধ্যে অটুট আত্মীয়তার অনুভূতি বিরাজ করে, এই অনুভূতি তাদেরকে পারম্পরিক সহযোগিতা ও সমঝোতার আহ্বান জানায় । অতীতের সাথে বর্তমানের সেতুবন্ধন রচনা করে এবং এক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে দ্বীনের পথে চলার প্রেরণা যোগায় । হযরত মোহাম্মদ (স.)-এর প্রতি ঈমান আনয়নকারীদের জন্যে নির্ধারিত দ্বীন যখন অবিকল হযরত নূহ, ইবরাহীম, মূসা ও ঈসার দ্বীন, তখন মূসা ও ঈসার (আ.) অনুসারীরা কিসের জন্যে লড়াই করে? কিসের জন্যে হযরত ঈসার অনুসারীরা উপদলীয় কোন্দলে রক্ত ঝরায়? কি' কারণেই বা মূসা ও ঈসার অনুসারীরা মোহাম্মদ (স.)-এর অনুসারীদের সাথে যুদ্ধে লিপ্ত হয়! কেনই বা হযরত ইবরাহীমের অনুসারী হবার দাবীদার মোশরেকরা মুসলমানদের সাথে লড়াই করে। কেন এরা সবাই সেই একই পতাকার তলে সমবেত হয় না, যা তাদের শেষ রসূল তুলে ধরেন? সকলের জন্যে একমাত্র নির্দেশ হলো, দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং এ ব্যাপারে বিভেদে লিপ্ত হয়ো না৷’ সুতরাং সবার উচিত এক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসা, এর দায়িত্ব বহন করা। এ কাজ থেকে পিছু না হটা বাকা পথে না চলা এবং এর পতাকাতলে এককাতারে শামিল হয়ে অবস্থান করা। এই পতাকা একই পতাকা, যাকে একের পর এক হযরত নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা বহন করেছেন এবং সর্বশেষে বহন করেছেন হযরত মোহাম্মদ (স.)। কিন্তু উম্মুল কোরা অর্থাৎ মন্ধা ও তার আশপাশের মোশরেকরা নিজেদেরকে হযরত ইবরাহীমের অনুসারী দাবী করেও এই প্রাচীন দ্বীনের দাওয়াত সম্পর্কে ভিন্নমত তথা বৈরী মত পোষণ করতো । ‘মোশরেকদের কাছে তোমরা যে আহ্বান জানাও তা তাদের কাছে খুবই দুর্বিষহ বলে মনে হয়’ অর্থাৎ তাদের সবাইকে বাদ দিয়ে মোহাম্মদের (স.) ওপর ওহী নাযিল হওয়াটা তাদের কাছে অসহনীয় । কেননা তারা মনে করতো যে, মক্কা ও তায়েফের যে কোনো নামকরা ব্যক্তির ওপর ওহী নাযিল হবে। মোহাম্মদ (স.)-কে তারা সত্যবাদী ও বিশ্বাসী বলে মানতো এবং তিনি কোৱরায়শ বংশের মধ্যম স্তরের সন্ত্রান্ত পরিবারের ছেলে ছিলেন। তবুও তাদের দৃষ্টিতে তিনি একটা গোত্রের ক্ষমতাধর সরদার হওয়ারও যোগ্য বিবেচিত হলেন না। তাদের যাবতীয় ক্ষমতা ও প্রতাপের ভিত্তি ছিলো পৌত্তলিকতা । এই পৌত্তলিকতা ও পৌত্তলিক কৃষ্টির অবসানের মধ্য দিয়ে তাদের ক্ষমতা ও নেতৃত্বের পতন ঘটুক তা সহ্য করতে তারা কিছুই প্রস্তুত ছিলো না । তাদের পৌত্তলিকতার ওপর প্রতিষ্ঠিত ছিলো তাদের অর্থনৈতিক ও ব্যক্তিগত স্বাৰ্থ ৷ তাই তারা পৌত্তলিকতাকে আঁকড়ে ধরে রেখেছিলো এবং রসূল (স.) কর্তুক প্রদত্ত খালেস তাওহীদের ডাক তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিলো । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।