তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তিনি তার বান্দাদের সকল বিরোধের যে নিষ্পতি দেন, সেটাই একমাত্র চূড়ান্ত নিষ্পত্তি হয়ে থাকে। কেননা আকাশ ও পথিবীর প্রথম সৃষ্টির পর থেকেই উভয়ের সমস্ত চাবিকাঠি তথা সমস্ত সমস্যার সমাধান তার হাতেই নিবদ্ধ রয়েছে এবং সব কিছুর পরিচালনাকারী বিধি-বিধান তিনিই রচনা করেছেন, ‘আকাশ ও পৃথিবীর সমস্ত চাবিকাঠি তারই হাতে।' আর যেহেতু মানব জাতি আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, তারই একটা অংশ, তাই তাদেরও চাবিকাঠি অর্থাৎ সমস্যার সমাধান আল্লাহর হাতে নিবদ্ধ । তাছাড়া তিনিই তাদের জীবিকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনিই জীবিকা সংকীর্ণ বা প্রশস্ত করেন। তিনিই তাদের জীবিকাদাতা, তাদের ভরণ পোষণকারী ও তাদের পানাহারের ব্যবস্থাকারী । তাহলে তাদের বিরোধের নিষ্পত্তিতে তারা আল্লাহ তায়ালা ছাড়া আর কার শরণাপন্ন হবে? একমাত্র তারই শরণাপন্ন হতে পারে যিনি তাদের জীবিকা ও পানাহারের ব্যবস্থাকারী । যিনি নিজের জ্ঞান ও পরিকল্পনার ভিত্তিতেই. সব কিছুর নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। ‘তিনি সর্ব বিষয়ে জ্ঞানী ।৷' এ কথা বলার অপেক্ষা রাখে না যে, যিনি সর্ব বিষয়ে জ্ঞানী, তিনিই ফয়সালা করেন, নিষ্পত্তি করেন এবং তার ফয়সালাই ন্যায়সংগত ও চূড়ান্ত হয়ে থাকে। এভাবে এ আয়াতগুলোর বক্তব্যে এমন চমকপ্রদ ও পরিপূর্ণ সমন্বয় দেখতে পাওয়া যায় যাতে তা মানুষের কাছে হৃদয়থাহী হয় ও মন-মগজ দখলকারী হয় এবং এক গভীর ও সাবলীল সূর ধ্বনিত হয়। সন্লে দলে বিভক্ত হওয়ার পরিণতি এরপর পুনরায় ১৩ থেকে ১৬ নং আয়াত জুড়ে পুনরাবৃত্তি করা হয়েছে ওহী ও রেসালাত ংক্রান্ত আলোচনার । সেই দ্বীনকে ‘তিনি তোমাদের জন্যে নির্ধারিত করে দিয়েছেন, যার নির্দেশ ৷" (১৩-১৬) সুরার শুরুতে বলা হয়েছে, ‘এভাবেই আল্লাহ তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে ' এ বক্তব্যে সংক্ষেপে ইংগিত দেয়া হয়েছে যে, সকল ওহীর উৎস এক এবং সকল এশী বিধান মৌলিকভাবে অভিন্ন। এখানে ১৩- ১৬ নং আয়াতে উক্ত ইংগিতের বিশদ ব্যাখ্যা দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা মুসলমানদেরকে যে নির্দেশ দিয়েছেন, তা সামগ্রিকভাবে অবিকল হযরত নূহ, ইবরাহীম, মূসা ও ঈসাকে দেয়া নির্দেশেরই অনুরূপ । এই নির্দেশ হলো, তারা যেন আল্লাহ তায়ালার দ্বীনকে প্রতিষ্ঠিত করে এবং এ ব্যাপারে দলে দলে বিভক্ত না হয়। আল্লাহর চিরস্থায়ী বিধানের ওপর যেন তারা অবিচল থাকে, মতবিরোধে লিপ্তদের খেয়াল খুশীর দিকে যেন ভ্রুক্ষেপ না করে। ইসলামের প্রাধান্য যেন বজায় রাখে, আল্লাহর সম্পর্কে বিতর্ককারীদের যুক্তি যেন খন্ডন করে এবং তাদেরকে কঠিন গযব ও আযাব সম্পর্কে যেন সতর্ক করে দেয় । পূর্ববর্তী আয়াতগুলোর সাথে এ তিনটে আয়াতের বক্তব্যে চমৎকার সাদৃশ্য রয়েছে, নূহকে ... তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তার কোনো বিভেদ সৃষ্টি করো না (আয়াত ১৩) আয়াতের এ অংশটুকু দ্বারা সূরার প্রথমে দেয়া বক্তব্যের বিশদ ব্যাখ্যা দেয়া হয়েছে। বলা হয়েছে যে, ইসলামের মূল উৎস এক ও অভিন্ন এবং আবহমান কাল ধরে সেই একই দ্বীন চালু Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।