‘আল্লাহই একমাত্র অভিভাবক এবং তিনিই মৃতকে জীবিত করেন।' এরপর মহান আল্লাহর ক্ষমতা যে অফুরস্ত এবং সর্বক্ষেত্রেই তা কার্যকর, সে কথা বুঝানোর জন্যে বলা হয়েছে, ‘তিনি সকল বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী ৷' সততেদ নিরসনের সঠিক ভপায় এরপর পুনরায় সেই প্রথম বিষয় অর্থাৎ ওহী ও রেসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাতে যে কোনো বিরোধ নিরসনের জন্যে লোকেরা এই কোরআনের শরণাপন্ন হয়। কেননা এই ওহী আল্লাহর কাছ থেকে আসে এবং এতে আল্লাহর ফয়সালা বর্ণিত হয়ে থাকে, যাতে মানব জীবনের পর প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রবৃত্তির খেয়ালখুশীর প্রভাব না পড়ে এবং আল্লাহর চিরস্থায়ী বিধানের ওপর মানুষ অবিচল থাকতে পারে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যে বিষয়েই মতভেদে লিপ্ত হও, তার নিষ্পত্তি আল্লাহর কাছে ১০, ১১ ও ১২) এই তিনটে আয়াতে যেরূপ ধারাবাহিকভাবে এই বক্তব্যগুলো দেয়া হয়েছে, তা খুবই আশ্চর্যজনক ও চিন্তার উদ্রেককারী। এর এক একটা অংশের সাথে অপর অংশের গোপন ও প্রকাশ্য সংযোগ খুবই সূক্ষ্ম ও চমকপ্রদ । প্রথমে বলা হয়েছে যে, মানুষে মানুষে যে কোনো মতবিরোধ দেখা দিক, তার নিষ্পত্তির জন্যে আল্লাহর শরণাপন্ন হতে হবে। কেননা আল্লাহ্ তায়ালা এই কোরআনে তার চূড়ান্ত ও অকাট্য ফয়সালা নাযিল করেছেন, চাই তা দুনিয়া সংক্রান্ত ব্যাপারে হোক কিংবা আখেরাত সংক্রান্ত ব্যাপারে । মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের জন্যে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক ও চারিত্রিক বিধান দিয়েছেন, তা কার্যকরী করেছেন এবং তা বিশদভাবে বিশ্লেষণ করেছেন। এই কোরআনকে মানব জীবনের জন্যে এমন পূর্ণাংগ সংবিধান হিসাবে দিয়েছেন, যা রাষ্ট্রীয় সংবিধানগুলোর চেয়ে প্রশস্ত ও বিস্তারিত । সুতরাং যখনই কোনো বিরোধ দেখা দেবে, তখন সে ব্যাপারে আল্লাহর ফয়সালা এতে পাওয়া যাবে। রসূল (স.)-এর কাছে ওহী যোগে | প্রেরিত আল্লাহর এ ফয়সালার ভিত্তিতে জীবন সমস্যার সমাধান করে নিতে হবে। এ কথা বলার পর রসূল (স.)-এর বক্তব্য উদ্ধৃত করা হচ্ছে, যাতে তিনি তার যাবতীয় সমস্যা আল্লাহর কাছে সোপর্দ করে দেন এবং তার প্রতিপালকের প্রতি নিজের পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করেন। ‘তিনি হচ্ছেন আল্লাহ, আমার প্রতিপালক, তার ওপর আমি নির্ভরশীল ও অনুগত । এখানে আনুগত্য ও নির্ভরশীলতার ঘোষণা দেয়া হলো রসূল (স.)-এর মুখ দিয়ে এবং তা তার উপযুক্ত মনস্তাত্ত্বিক ক্ষেত্রেই দেয়া হয়েছে। প্রথমোক্ত নীতিগত ঘোষণার উপসংহার হিসাবে এ বক্তব্য দেয়া হলো । মহান আল্লাহর রসূল স্বয়ং সাক্ষ্য দিলেন যে, আল্লাহ তায়ালাই তার প্রভু, তার ওপর তিনি নির্ভর করেন এবং একমাত্র তার কাছেই তিনি আনুগত্য প্রকাশ করেন। সুতরাং মতবিরোধ দেখা দিলে আল্লাহ তায়ালা ছাড়া অন্যের শরণাপন্ন হওয়া ও অন্যের ফয়সালা গ্রহণ করা সাধারণ মানুষের পক্ষে কিভাবে বৈধ হতে পারে- যখন হেদায়াতপ্রাপ্ত নবী তিনি ছাড়া আর কারো শরণাপন্ন হন না? আল্লাহর চূড়ান্ত ফয়সালার শরণাপন্ন হওয়াই তো সর্বোত্তম ব্যবস্থা । অন্য কোনো দিকে ক্রক্ষেপও করা উচিত নয়। রসূল নিজেই যখন একমাত্র আল্লাহ তায়ালারই ওপর যিলাল্স ১৮তম ১৯ s ন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।