আরব জগতের বাইরে এই বাণীকে পৌছাতে পারতো না। বস্তুত এ বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এর পরিবেশ ও এর ব্যক্তিবর্গ যেমন উপযোগী প্রমাণিত হয়েছিলো, তেমনি এর ভাষাও প্রমাণিত হয়েছে সর্বাধিক উপযোগী । এভাবে ইসলামের অনুকূল উপকরণ ও উপাদানের একটা বিরাট বহর প্রত্যেক গবেষকের চোখে পড়বে, যখনই সে এ নিয়ে চিন্তা গবেষণা করবে । আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ্ কোথায় তার রেসালাতকে পাঠাবেন, তা তিনিই ভালো জানেন ৷’ (সুরা আল আনয়াম) 'যেন তুমি উন্মূল কোরা ও তার আশপাশের জনপদবাসীকে সাবধান করতে পারো এবং সন্দেহ-সংশয়হীন সমাবেশ দিবস সম্পর্কে সাবধান করতে পারো। একটা দল জান্নাতে এবং একটা দল জাহান্নামে ৷' কোরআনে যে বিষয়টাকে ঘিরে সবচেয়ে কঠোর এবং সবচেয়ে ঘন ঘন সতর্কবাণী উচ্চারিত হয়েছে, তা হচ্ছে কেয়ামতের দিন। একে ‘সমাবেশের দিন’ বলা হয়েছে এ জন্যে যে, এ দিন সকল যুগের মৃত মানুষকে একসাথে সমবেত করা হবে। ‘একদল জান্নাতে এবং একদল জাহান্নামে’ অর্থাৎ পার্থিব জীবনে কৃতকর্মের ফল হিসাবে। ‘আর যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাহলে সবাইকে একই জাতিতে পরিণত করতেন । তবে তিনি যাদেরকে ইচ্ছে করেন, তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন। আর যালেমদের কোনো অভিভাবকও নেই, সাহায্যকারীও নেই ।' অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছে করতেন, মানুষকে নতুন করে এমনভাবে সৃষ্টি করতেন যে, তাদের আচরণ একইরকম হয়ে যেতো এবং একইরকম ফলাফলও তারা ভোগ করতো । হয় জান্নাতে, নচেত জাহান্নামে যেতো । কিন্তু আল্লাহ তায়ালা মানুষকে একটা বিশেষ দায়িত্ পালনের জন্যে পাঠিয়েছেন। তাকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতে পাঠিয়েছেন। আর তার ইচ্ছা অনুযায়ী খেলাফতের দায়িত্ব পালনের দাবী হলো, মানুষের ভেতরে বিশেষ ধরনের যোগ্যতার সৃষ্ট হবে, যা তাকে ফেরেশতা ও শয়তান থেকে এবং অনুরূপ একমুখী স্বভাব প্রকৃতি বিশ মৃ কেক পৃথক করবে। এই সমস্ত যোগ্যতা দ্বারা একটা দল হেদায়াত ও সৎ কাজের দিকে এবং অপর একটা দল গোমরাহী ও অসৎ কাজের প্রতি আকৃষ্ট হবে। প্রত্যেকটা দল মানবীয় চরিত্র গঠনে যে কোনো একটা সম্ভাব্য পথ ধরে এগিয়ে যাবে এবং এক সময় এই যাত্রার নির্ধারিত গন্তব্যে পৌছে যাবে। এই গন্তব্য হচ্ছে জান্নাত ও জাহান্নাম । আর ‘এভাবেই তিনি যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহের ভেতরে প্রবেশ করান, আর অত্যাচারীদের কোনো অভিভাবকও নেই, সাহায্যকারীও নেই ৷’ যে দলের যে অবস্থা আল্লাহ তায়ালা জানেন, সেই অনুসারেই তার হেদায়াত লাভ দ্বারা অনুগ্রহ প্ৰাপ্তি অথবা গোমরাহী দ্বারা আযাব প্রাপ্তি নির্ধারিত হয়। ইতিপূর্বে বলা হয়েছে যে, তাদের কেউ কেউ আল্লাহ তায়ালা ব্যতীত অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। তাই এখানে তাদেরকে অত্যাচারী আখ্যায়িত করে বলা হচ্ছে যে, তাদের সুতরাং যাদেরকে তারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাদের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব ও বাস্তবতা থাকবে না ।, অতপর পুনরায় নেতিবাচক প্রশ্ব করা হচ্ছে, ‘তারা কি আল্লাহ ছাড়া অন্যান্য অভিভাবক গ্রহণ করেছে?’ এভাবে প্রশ্ন করা হচ্ছে এ জন্যে, যেন এর পরই বলা যায়, মহান আল্লাহই একমাত্র অভিভাবক ৷ তিনিই অভিভাবক হবার ক্ষমতা রাখেন এবং সেই ক্ষমতার প্রমাণ পাওয়া যায় তার মৃতকে জীবন দানের মধ্য দিয়ে। বস্তুত এ কাজটার মধ্য দিয়েই এই অতুলনীয় ক্ষমতা সর্বোত্তমভাবে প্রমাণিত হয়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।