তৎকালে আরব উপদ্বীপে একটা নতুন অভ্যুথানের জন্যে ক্ষেত্র প্রস্তুত হয়ে গিয়েছিলো এবং দেশটা এ জন্যে উন্যুখ হয়েছিলো সকলের অজান্তে এ ধরনের একটা অভ্যুথানের উপযোগী যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিত্ও তৈরী হয়ে গিয়েছিলো । জাতি এর জন্যে প্রয়োজনীয় অভিজ্ঞতাও অর্জন করেছিলো রোমান ও পারস্য সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য সফরের মধ্য দিয়ে। এ সব সফরের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিলো শীতকালীন ও গ্রীষ্মকালীন সফর, যার উল্লেখ কোরআনে সূরা কোরায়শে রয়েছে। ক্রমে এ সব অভিজ্ঞতার সঞ্চয় বৃদ্ধি পেতে থাকে সেই বিরাট অভ্যু্থানকে সফল করার জন্যে, যার জন্যে আল্লাহ তায়ালা এই দ্বীপকে মনোনীত করেছিলেন। যখন ইসলামের আবির্ভাব ঘটলো, তখন সে এসব সঞ্চিত উপাদানকে ও শক্তিকে কাজে লাগালো । শেষ পর্যন্ত কাংখিত সেই অভ্যুথান সংঘটিত হলো এবং আল্লাহ তায়ালা ইসলামকে বিজয়ী করলেন। রসূল (স.)-এর জীবনে সাহাবাদের যে প্রথম প্রজন্যুটার সাক্ষাত পাওয়া যায়। যেমন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হামযা, আব্বাস, আবু ওবায়দা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, খালেদ ইবনে ওলীদ, সাদ ইবনে মায়ায ও আবু আইয়ুব আনসারী প্রমুখ (রাদিয়াল্লাহ আনহুম) যারা ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত হননি, বরং তাকে বিজয়ী করার জন্যে জান ও মালের ত্যাগ ও কোরবানীর মাধ্যমে সর্বাত্মক সংগ্রামে ঝাপিয়ে পড়েন, এরাই ছিলেন পরিপূর্ণ বিজয়াভিযানের প্রধান উপাদান । এখানে এর চেয়ে বেশী বিস্তারিতভাবে বলার অবকাশ নেই যে, ইসলামের সফল অভ্যুথান ঘটানো এবং তার সর্বাত্মক বিজয় ছিনিয়ে আনার উপযুক্ত আর কি কি উপাদান আরব উপদ্বীপে বিদ্যমান ছিলো, যা দ্বারা বুঝা যায় সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্যে আগত এই মহান মতাদর্শের লীলাভূমি হিসাবে এই দেশটাকে বেছে নেয়া যুক্তিসংগত ছিলো এবং বিশেষভাবে এই কাবা শরীফকে নতুন রেসালাতের অভ্যুদয় ক্ষেত্র হিসাবে মনোনয়ন করা মানানসই হয়েছিলো । এই আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমাদের পক্ষে এতোটুকু উল্লেখ করাই যথেষ্ট যে, আরব উপদ্বীপকে ইসলামকে অভ্যুদয়ের কেন্দ্র হিসাবে বেছে নেয়ার মূলে মহান আল্লাহর সেই প্রজ্ঞা বিচক্ষণতা সক্রিয় রয়েছে, যা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না । মানবীয় অভিজ্ঞতা ও জীবন রহস্যের উপলব্ধি যখন ব্যাপকতর ও প্রশস্তুতর হতে থাকে, তখন গভীরতর চিন্তা-গবেষণা চালালে এই প্রজ্ঞা ও বিচক্ষণতার কিছু কিছু দিক উদঘাটিত হয়ে থাকে। এ ভাবেই কোরআন প্রাথমিকভাবে মক্কা শরীফ ও তার আশপাশের জনপদকে সতর্ক করার জন্যে এসেছে। এরপর আরব উপদ্বীপ যখন জাহেলিয়াতকে বর্জন করে ইসলামে প্রবেশ করলো । এবং পুরোপুরিভাবে ইসলামের জন্যে উৎসৰ্গিত হলো, তখন সে ইসলামের পতাকা হাতে নিয়ে পাশ্চাত্যে ও প্রতীচ্যে সফরে বেরিয়ে পড়লো এবং নতুন রেসালাত ও তার ভিত্তিতে গড়ে ওঠা মানবীয় ব্যবস্থাকে বিশ্ববাসীর কাছে পেশ করলো । যারা এটা বহন করে নিলো, তারা ছিলো একে বহন করার সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন মানুষ । আর পৃথিবীর সর্বোত্তম স্থান থেকেই তারা বেরিয়ে এসেছিলো । এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা ছিলো না যে, রসূল (স.)-এর আবির্ভাব ঘটতেই আরব উপদ্বীপ ইসলামের আবাসভূমিতে পরিণত হয়ে গেলো । বরং মহান আল্লাহ: নিজ জ্ঞানের আলোকে এই উপদ্বীপকে ইসলামের জন্যে মনোনীত করেন এবং একইভাবে এর জন্যে সেই ভাষাকেও মনোনীত করেন, যা সারাবিশ্বে ইসলামের প্রচার ও প্রসারের জন্যে সবচেয়ে বেশী উপযোগী । বস্তুত এই সময়ে আরবী ভাষা সর্বোচ্চ উৎকর্ষ ও পরিপন্ধতা লাভ করে এবং এই মহান দ্বীনকে সারাবিশ্বে পৌছানোর যোগ্য হয়। এটা যদি কোনো মৃত ভাষা হতো অথবা দুর্বল ভাষা হতো, তাহলে প্রথমত তা ইসলামের দাওয়াত বহনের যোগ্য হতো না এবং দ্বিতীয়ত তা বিশেষভাবে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।