ভূমিকা ছিলো অপরিহার্য । আর এ জন্যে তাকে যাত্রা শুরু করতে হয়েছিলো এমন একটা স্বাধীন ভূখন্ড থেকে, যার ওপর সেই চারটে সাম্রাজ্যের কোনোটারই কোনো প্রভাব প্রতিপত্তি ছিলো না। তাকে এমন এক স্বাধীন জীবন শুরু করতে হয়েছিলো, যার ওপর কোনো বহির্শক্তি প্রাধান্য বিস্তার করতে না পারে; বরং সে নিজেই নিজের ওপর ও পার্শবর্তী অন্য সকলের ওপর প্রাধান্য বিস্তার করে। বস্তুত আরব উপদ্বীপ, বিশেষত মঙন্কা ও তার পার্ম্ববর্তা জনপদগুলোই ছিলো তৎকালে ইসলামের অভ্যুদয়ের জন্যে সবচেয়ে উপযুক্ত স্থান এবং তার সেই বিশ্ব অভিযান শুরু করার জন্যে সবচেয়ে উপযুক্ত সুচনা বিন্দু, যার জন্যে প্রথম দিন থেকেই তার আবির্ভাব ঘটেছিলো । সেখানে কেন্দ্রীয়ভাবে এমন কোনো সুসংগঠিত সরকার ছিলো না, যা আইন-কানুন, আইন সভা, সেনাবাহিনী, পুলিশ, সমগ্র উপদ্বীপ জুড়ে শাসন ক্ষমতার অধিকারী হয়, যা নিজের সুসংগঠিত ক্ষমতা দিয়ে নতুন আকীদা বিশ্বাসের প্রচার ও প্রসারের পথ রোধ করতে পারে এবং যার পরিপূর্ণ আনুগত্য করতে জনগণ বাধ্য থাকে-যেমনটি এই চার সাম্রাজ্যে ছিলো। সেখানে কোনো স্থীতিশীল সুরক্ষিত ও সুস্পষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন ধর্মেরও অস্তিত্ব ছিলো না। জাহেলী পৌত্তলিকতা তখন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলো এবং তার আকীদা বিশ্বাস ও পূজা উপাসনাও হয়ে গিয়েছিলো শতধা ছিন্ন । আরবরা ফেরেশতা, জ্বিন, নক্ষত্র ও দেব-দেবীর পূজারীতে বিভক্ত হয়ে গিয়েছিলো । যদিও কাবা ও কোরায়শের একটা যৌথ ধর্মীয় আধিপত্য সমগ্র আরবে বিস্তৃত ছিলো, কিন্তু সেটা এতোটা মযবুত কোনো শাসন ব্যবস্থা ছিলো না, যা নতুন ধর্মের পথে যথার্থ প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। কোরায়শ সরদারদের অর্থনৈতিক স্বার্থ ও বিশেষ বিশেষ কায়েমী স্বার্থ যদি না থাকতো, তাহলে তারা ইসলামের বিরুদ্ধে এতটা মরিয়া হয়ে রুখে |, দাড়াতো না । কেননা তাদের ধর্মে যে বিশৃংখলা ও বিভেদ বিরাজ করছিলো, সেটা তারা উপলব্ধি করছিলো । ধৰ্মীয় বিশৃংখলার সাথে আরবের রাজনৈতিক অরাজকতা যুক্ত হয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিলো, যা একটা নতুন ধর্মের সম্পূর্ণ নতুন স্বভাব প্রকৃতি নিয়ে ও সম্পূর্ণ বাধাবন্ধন মুক্ত অবস্থায় আত্মপ্রকাশ করার সবচেয়ে উপযোগী ছিলো। এই বিশৃংখলার পাশাপাশি আরবের সামাজিক অবস্থাও একটা নতুন ধর্মের অভ্যুদয়ের অনুকূল ছিলো । সেখানে গোত্রীয় শাসনের প্রাধান্য ছিলো এবং এই শাসনে গোত্রের ভূমিকা ছিলো সবচেয়ে মুখ্য । মোহাম্মদ (স.) যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করেন, তখন বনু হাশেমের তরবারী তার রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো এবং গোত্রীয় ভারসাম্য তার পথকে করেছিলো অপেক্ষাকৃত বাধামুক্ত । কেননা বনু হাশেম মোহাম্মদ (স.)-এর প্রচারিত ধর্ম গ্রহণ না করেও তাকে যেভাবে সংরক্ষণ ও সমর্থন দিয়ে যাচ্ছিলো, তাতে অন্যান্য গোত্র বনু হাশেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে ভয় পাচ্ছিলো ৷ এমনকি দাওয়াতের সূচনালগ্নে যে মুষ্টিমেয় সংখ্যক লোক বিভিন্ন গোত্রে ইসলাম গ্রহণ করেছিলো, তাদের ওপরও ভিন্ন গোত্রের লোকেরা কোনো আক্রমণ চালানোর . সাহস পেতো না এবং তাদেরকে দমন ও পীড়ন করার কাজ সেই গোত্রের জন্যেই রেখে দিতো । যে সমস্ত দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতনের শিকার হয়েছিলো । তাদের ওপর তাদের মনিবরাই নির্যাতন চালিয়েছিলো ৷ এ জন্যে হযরত আবু বকর এসব দাস-দাসীকে ক্রয় করে স্বাধীন করে দিতেন । এতে তাদের ওপর অত্যাচার করা এবং তাদেরকে সাবেক ধর্মে ফিরে আসতে বাধ্য করা অসম্ভব হয়ে পড়তো । এতে নতুন ধর্মের প্রসারে যে সুবিধার সৃষ্টি হতো তা আর বলার অপেক্ষা রাখে না। এ ছাড়া আরবদের কিছু এতিহ্যবাহী মানবিক গুণাবলী যথা বীরত্ব, আত্মমর্যাদাবোধ, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি নতুন আদর্শ গ্রহণ ও তার জন্যে ত্যাগ স্বীকার করার প্রেরণা! সৃষ্টির সহায়ক ছিলো। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।