তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মানব জাতির জন্যে আগত এশী বিধান ইসলামের কেন্দ্রস্থল হিসাবে মনোনীত করার যৌক্তিকতা কী ছিলো । অনুধাবন করতে পারি যে, প্রথম দিন থেকেই আন্তর্জাতিক রূপ পরিগ্হকারী পূর্ণাংগ জীবন বিধান ইসলাম কেন এ স্থানটাকে নিজের প্রথম রাজধানী বানিয়েছিলো। এই সর্বশেষ রেসালাতের আগমনকালে সভ্য দুনিয়া চারটে সাম্রাজ্যে বিভক্ত ছিলো। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, চীন সাম্রাজ্য ও ভারত সাম্রাজ্য । এগুলোর মধ্যে রোম সাম্রাজ্য ছিলো ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অংশ বিশেষ জুড়ে বিস্তৃত । পারস্য সাম্রাজ্যের আধিপত্য বিরাজ করতো এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে । আর চীনা ও ভারতীয় সাম্রাজ্য দুটো বলতে গেলে নিজ নিজ ভূখন্ডেই সীমাবদ্ধ ছিলো। এরা উভয়ে নিজ নিজ আকীদা বিশ্বাস ও রাজনৈতিক যোগাযোগের কারণে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও একঘরে ছিলো। এ কারণে প্রথমোক্ত সাম্রাজ্য দুটোরই ছিলো প্রকৃত পক্ষে বিশ্বজোড়া প্রভাব ও বিস্তৃতি । ইসলামের আগমনের পূর্বে দুটো ওহীভিত্তিক ধর্ম ইহুদীবাদ ও খৃষ্টবাদ প্রথমোক্ত সাম্রাজ্য দুটোর প্রভাবাধীন ছিলো । এ ধর্ম দুটোর ওপর রাষ্ট্র কর্তৃত্বশীল ছিলো, রাষ্ট্রের ওপর এ দুটোর কোনো কর্তৃত্ব ছিলো না। তা ছাড়া এ দুটো ধর্মই ছিলো বিকৃত ও বিপৰ্যন্ত। ইহুদী ধর্ম কখনো বা রোমান সাম্রাজ্য কর্তৃক নিগৃহিত হতো, আবার কখনো পারস্য সাম্রাজ্যের নির্যাতনের শিকার হতো । কোনো অবস্থাতেই এই ভূখন্ডের কোনো উল্লেখযোগ্য অংশের ওপর কিছুমাত্র কর্তৃত্ব ও আধিপত্য তার ছিলো না । বরঞ্চ বিভিন্ন কারণে শেষ পর্যন্ত এটা কেবল মাত্র বনী ইসরাঈলের ধর্ম হিসেবেই টিকে ছিলো এবং অন্যান্য জাতিকে এর আওতায় আনার কোনো ইচ্ছা বা আগ্রহই তার ছিলো না। : খৃষ্টধর্মের জন্য হয়েছিলো রোমান সাম্রাজ্যের অধীন । এই ধর্মের আবির্ভাবকালে ফিলিস্তিন, সিরিয়া, মিসর ও যেসব অঞ্চলে গোপনে এ ধর্মের বিস্তৃতি ঘটেছিলো, সেসব অঞ্চলের ওপর রোমান সাম্রাজ্যের আধিপত্য বিরাজ করছিলো । এ সময় রোমান সাম্রাজ্য সদ্য আবির্ভূত খৃষ্ট ধর্মের ওপর লোমহর্ষক অত্যাচার চালিয়ে হাজার হাজার মানুষকে নিষ্ধুরভাবে হত্যা করে। পরে যখন রোমান সাম্রাজ্যের অত্যাচারের যুগের অবসান ঘটলো এবং রোমান সায্রাজ্য খৃষ্টধর্মে দীক্ষিত হলো । তখন তার সাথে সাথে রোমকদের পৌত্তলিক ধ্যান ধারণাও তাতে ঢুকে পড়লো এবং গ্রীক পৌত্তলিক দর্শনেরও অনুপ্রবেশ ঘটলো । এভাবে খৃষ্টধর্ম একটা অভিনব জগাখিচুড়ির রূপ ধারণ করলো এবং আসল ওইীভিত্তিক খৃষ্টধর্মক্ূপে আর নিজেকে বহাল রাখতে পারলো না। তা ছাড়া রোমান সাম্রাজ্য প্রকৃতিগতভাবেও ধর্ম দ্বারা খুব বেশী প্রভাবিত ছিলো না এবং ধর্মীয় আকীদা বিশ্বাস তার ওপর কর্তৃত্বশীল ছিলো না। বরং রাষ্ট্রযন্তরই তার ওপর কর্তৃত্বশীল ছিলো। উপরস্তু খৃষ্টধর্মে উপদলীয় কোন্দল এত ব্যাপক আকার ধারণ করেছিলো যে, তা গীর্জাকে ছিন্ন ভিন্ন ও গোটা সাস্রাজ্যকে টুকরো টুকরে৷ করে দেয়ার উপক্রম করেছিলো । খৃষ্টবাদের রাষ্ট্রীয় সংস্করণের বিরোধীদের ওপর কঠোরতম পাশবিক নির্যাতনের খড়গ নেমে আসে । আর রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় উভয় সংস্করণই ছিলো আসল খৃষ্টীয় তত্ত্বের বিকৃতরূপ । ঠিক এই পরিস্থিতিতেই ইসলামের শুভাগমন ঘটলো । তৎকালীন বিশ্বের প্রতিটা জনঅধ্যুষিত অঞ্চলে মানবজাতি যে চরম বিশৃংখলা, অরাজকতা, বিকৃতি, বিভ্রান্তি, নির্যাতন ও অন্ধ জাহেলিয়াতের শিকার হয়েছিলো, তা থেকে তাকে উদ্ধার করার জন্যেই তার আবির্ভাব ঘটেছিলো । ইসলাম এসেছিলো মানব জীবনের ওপর কর্তৃত্ব ও আধিপত্য বিস্তার করতে এবং মানব জাতিকে আল্লাহ তায়ালার আলোকোজ্জ্বল হেদায়াতের পথে নিয়ে যেতে । মানব জীবনে এই সর্বব্যাপী পরিবর্তন বাস্তবায়িত করার জন্যে সমাজ তথা রাষ্ট্রন্ত্রের ওপর ইসলামের ক্তৃত্বশীল ' Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।