তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আকাশ হচ্ছে সেই বিশাল ও বিরাট সৃষ্টি, যাকে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের মাথার ওপর দেখতে পাই ৷ এ বস্তুটা সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সামান্য ও অপ্রতুল । এ যাবত আমরা যেসব তথ্য জানতে পেরেছি তার একটা হলো, এই মহাকাশে আল্লাহ তায়ালার যে সকল সৃষ্টি রয়েছে, তন্মধ্যে এক লক্ষ মিলিয়ন সৌর মন্ডল অন্যতম । এর প্রত্যেকটা সৌর মন্ডলে আমাদের এই সূর্যের মত এক লক্ষ মিলিয়ন সূর্য রয়েছে। এর প্রত্যেকটা সূর্য আমাদের এই পৃথিবীর দশ লক্ষ গুণের চেয়েও বড়। আর এই সমস্ত সৌর মন্ডলকে আমরা আমাদের দূরবীক্ষণ যন্ত দিয়ে দেখতে পেয়েছি এবং এগুলো আকাশে এত দূরে দূরে ছড়িয়ে রয়েছে যে, এগুলোর পরস্পরের মধ্যকার ব্যবধান লক্ষ লক্ষ ও কোটি কোটি আলোক বর্ষের সমান। অর্থাৎ আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল । এই হিসাবে আলোক বর্ষ গণনা করা হয়েছে। যে আকাশ সম্পর্কে আমরা এই সামান্য তথ্যটুকু জানতে পেরেছি, সেই আকাশ মহান আল্লাহর ভয়ে ও বিশ্ববাসীর পাপের পরিণতির আশংকায় ফেটে পড়তে চায় । ‘আর ফেরেশতারা তাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করে ও বিশ্ববাসীর জন্যে ক্ষমা চায় ৷’ ফেরেশতারা সম্পূর্ণ নিষ্পাপ । তারাই প্রথম সৃষ্ট জাতি, যারা পরিপূর্ণ শাও নিরাপত্তার পরিবেশে জীবন যাপন করে। তবে তারা আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ৃকে অনুভব করে এবং আল্লাহর প্রশংসা ও আনুগত্যের প্রতীক স্বরূপ সর্বক্ষণ তাসবীহ পাঠ করে। অথচ পৃথিবীর পাপপ্রবণ অধিবাসীরা ঈমান আনে না ও বিপথগামী হয়। এ জন্যে ফেরেশতারা সর্বক্ষণ ভীত সন্ত্রস্ত থাকে যে, কখন যেন আল্লাহর গযব এসে পড়ে। তাই তারা পৃথিবীতে সংঘটিত পাপাচার ও অপরাধসমূহের ব্যাপারে বিশ্ববাসীর জন্যে আল্লাহর কাছে ক্ষমা চায় । এখানে ‘বিশ্ববাসীর জন্যে ক্ষমা চায়’ কথাটার অর্থ এও হতে পারে যে, ‘ঈমানদারদের জন্যে ক্ষমা চায়, যেমন সূরা তাদের প্রতিপালকের গুণগান করে তার প্রতি ঈমান আনে এবং মোমেনদের জন্যে ক্ষমা প্রার্থনা করে।' এই প্রেক্ষাপটে স্পষ্ট বুঝা যায় ফেরেশতারা পৃথিবীতে যে কোনো ধরনের পাপাচার সংঘটিত হওয়াকে ভয় পায়। এমনকি মোমেনদের দ্বারা সংঘটিত হওয়াকেও তারা ভয় পায়। বুঝা যায় এই ভয়ের কারণেই তারা আল্লাহর প্রশংসা সহকারে গুণগান করে ও ক্ষমা চায়। এর মাধ্যমে তারা আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, তীর রাজত্বে তার অবাধ্যতা সংঘটিত হওয়া যে বিপজ্জনক, সে কথা ব্যক্ত করে এবং আল্লাহর দয়া ও ক্ষমার প্রত্যাশী ও আবেদন জানায় । ‘জেনে রেখো, আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াশীল ৷' এভাবে আল্লাহর পরাক্রম ও প্রতাপ এবং বিজ্ঞতা ও বিচক্ষণতা-এই দুটো গুণের সাথে মহত্‌, শ্রেষ্ঠত্ব, দয়াশীলতা ও ক্ষমাশীলতা-এই চারটে গুণের সংযোজন ঘটানো হলো। কেননা আল্লাহর বান্দারা আল্লাহকে তার গুণাবলীর মাধ্যমেই চিনে থাকে৷ উক্ত গুণাবলী ও সমগ্র সৃষ্টি জগতের ওপর ওগুলোর প্রভাব বর্ণনা করার পর আয়াতটার শেষাংশে মোশরেকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, যারা আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্যদেরকে নিজেদের অভিভাবক হিসেবে গহণ করে, তাদের জানা উচিত যে, বিশ্বজগতে আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নেই । এ কথা বলার উদ্দেশ্য হলো, রসূল (স.)-কে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান । কেননা তিনি মোশরেকদের অপকর্মের জন্যে দায়ী নন । তাদের তত্ত্বাবধায়ক একমাত্র আল্লাহ তায়ালা । তিনিই তাদের তদারককারী । “যারা তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, তাদের রক্ষক আল্লাহ তায়ালা । তুমি তাদের দায়ী নও ৷” Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।