এ সত্যটা যখন মোমেনদের মন মগযে বদ্ধমূল হয়, তখন তারা উপলব্ধি করতে পারে যে, তাদের নীতি ও আদর্শের মূল ও উৎস এক ও অভিন্ন। সেই উৎস হচ্ছেন মহা পরাক্রমশালী ও মহাকুশলী আল্লাহ তায়ালা । কাজেই এই আদর্শের অনুসারীরা সবাই পরস্পরের একান্ত আপনজন, চাই তাদের স্থান ও কালে যতোই ভিন্ন ভিন্ন হোক না কেন। তারা ইতিহাসের হাজার হাজার বছরের ব্যবধানের মধ্য দিয়েও একই পরিবার হিসাবে চিহ্নিত । তাদের শেকড় যুগ যুগ কালব্যাপী বিস্তৃত হলেও শেষ পৰ্যন্ত তারা মহান আল্লাহর সাথেই মিলিত হয়। তিনি “‘মহাপরাক্রমশালী' অর্থাৎ |: সীমাহীন শক্তি ও ক্ষমতার মালিক । ‘মহাকুশলী’ অর্থাৎ মহা প্রজ্ঞাবান। তিনি গভীর প্রজ্ঞা ও কুশলতা দ্বারা বুঝতে পারেন কাকে কী ওহী পাঠানো উচিত এবং সেই অনুসারেই তিনি তা উপযুক্ত ব্যক্তির কাছে পাঠান । সুতরাং তার এই প্রাজ্ঞ একক ও চিরস্থায়ী ব্যবস্থাকে বাদ দিয়ে তারা অন্যান্য বিক্ষিপ্ত ব্যবস্থাকে কেন গ্রহণ করে, যার কোনো উৎস জানা যায় না এবং যা কোনো সঠিক গন্তব্যের দিকে অগ্রসর হয় না? যে আল্লাহ তায়ালা সকল রসূলের কাছে ওহী পাঠান, তার গুণাবলী বর্ণনা করে বলা হচ্ছে যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সে সবের তিনিই একমাত্র মালিক এবং তিনিই সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ । (আয়াত ৪) মানুষ কখনো কখনো প্রবঞ্চনার শিকার হয়ে ভাবতে থাকে যে, সে অনেক ক্ষমতা, প্রতিপত্তি ও সহায় সম্পদের মালিক । সে এ কথা ভাবে শুধু এ জন্যে যে, সে বহুসংখ্যক জিনিসকে নিজেদের চোখের সামনে নিজের অনুগত দেখতে পায়, সেগুলো দ্বারা সে উপকৃত হয় এবং সেগুলোকে নিজেদের ইচ্ছেমত কাজে লাগায়। অথচ এগুলোর সত্যিকার মালিক সে নয়। প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তায়ালা, যিনি সৃষ্টি করেন, আবার সৃষ্টিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করেন, বাঁচান ও মারেন। মানুষকে যা ইচ্ছে দিতে পারেন এবং যা ইচ্ছে তা থেকে বঞ্চিত করতে পারেন। তিনি মানুষকে যা ইচ্ছে বিতরণ করেন, আর যা ইচ্ছা, তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন, আবার যা ছিনিয়ে নেন, তার পরিবর্তে নতুন কিছু দিতেও পারেন। তিনিই সেই আসল মালিক, যিনি পৃথিবীর যাবতীয় জিনিসের প্রকৃতির ও স্বভাবসিদ্ধ গুণাগুণ স্থির করেন, সেগুলোকে প্রাকৃতিক বিধি বিধান তার অনুগত ও বশীভূত থাকে এবং এই হিসাবে তিনি আকাশ ও পৃথিবীতে বিদ্যমান সকল জিনিসের প্রকৃত মালিক । ‘আর তিনি উচ্চ মর্যাদাশালী ও মহামহিম !' অর্থাৎ তিনি শুধু পৃথিবীর সকল জিনিসের মালিকই নন, বরং পৃথক পৃথকভাবে শ্রেষ্ঠত্ব ও মহত্বেরও মালিক । তার শ্রেষ্ঠত্বের সামনে আর সব কিছুই হীন এবং তার মহত্বের সামনে আর সবই নগণ্য । আর যখন এই সত্য অন্তরে যথাযথভাবে বদ্ধমূল হয়, তখন মানুষ বুঝতে পারে নিজের জন্যে জীবিকা উপার্জন করতে সে যেসব কর্মপন্থা অবলম্বন করছে তা সঠিক কিনা । কেননা আকাশ ও | পৃথিবীর সব কিছু যখন আল্লাহর, তীর হাতেই যখন সব কিছু, তখন এ জন্যে বেপরোয়া হয়ে ন্যায় ও অন্যায় এবং হালাল হারামের বাছ-বিচার পরিহার করা উচিত নয় । তাছাড়া তিনি যখন মহান ও উচ্চ মর্যাদাশালী তখন তার কাছে যে ব্যক্তি হাত পাতবে, সে তুচ্ছ ও নগণ্য হবে না। বিশ্বপ্রকৃতিকে তাওহীদের নিদর্শন এরপর বিশ্ব প্রকৃতিতে আল্লাহর মালিকানা কেমন নির্ভেজাল ও অংশীদারবিহীন, তা বুঝানোর জন্যে একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। সেটা হলো, মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহিমার অনুভূতির তীব্রতায় আকাশ যেন ফেটে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তার কাছে বিশ্ববাসীর পাপের জন্যে ক্ষমা চায় ও তাসবীহ পাঠ করে। (আয়াত ৫) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।