৩ নং আয়াতে সকল রেসালাত ও নবুওতের উৎস এক ও অভিন্ন বলে উল্লেখ করার পর ১৩ নং আয়াতে বলা হয়েছে যে, এই রেসালাত ও নবুওত মূলত এক ও অভিন্ন জিনিস । তারপর ১৪ নং আয়াতে বলা হয়েছে যে, যদিও রেসালাত ও তার উৎস এক ও অভিন্ন এবং এ নিয়ে ভেদাভেদ করার অবকাশ নেই, তথাপি ১৩ নং আয়াতে বর্ণিত আল্লাহর নিষেধাজ্ঞাকে লংঘন করে ভেদাভেদ করা হয়েছে। আর উক্ত মহান রসূলদের অনুসারীরা এই ভেদাভেদ জেনে ও বুঝে করেছে, হিংসা ও অহংকারের মনোভাব নিয়ে করেছে। এরপর এই ভেদাভেদকারীদের উত্তরাধিকারীদের চরিত্রও তুলে ধরা হয়েছে এই বলে যে, ‘তারা ঘোরতর সংশয়ে লিপ্ত ৷’ এই পর্যায়ে এটা স্পষ্ট বুঝা যায় যে, মানবজাতি সন্দেহ উচ্ছংখলতার যুগে ফিরে গিয়েছিলো এবং নির্ভুল পথে পরিচালিত কোনো নেতৃত্ব তার ছিলো না। কেননা মহান আল্লাহ্র প্রেরিত রসূলের নেতৃত্বের ব্যাপারে তার অনুসারীরা সংশয়ে লিপ্ত হয়। ফলে তাদের উত্তরাধিকারীরাও সংশয়ে লিপ্ত থাকে এবং কোনো সঠিক নেতৃত্ব তাদের মধ্যে ছিলোনা ৷ এ কারণেই সর্বশেষ রসূলকে এই নেতৃত্বের ম্যান্ডেট দেয়া হয়েছে এই বলে, ‘অতএব, তুমি দাওয়াত দাও, তোমাকে যে নির্দেশ দেয়া হয়েছে তার ওপর অবিচল থাকো এবং বলো, আল্লাহ যে কেতাব নাযিল করেছেন, তাতে আমি ঈমান এনেছি । আর আমাকে আদেশ দেয়া হয়েছে যেন তোমাদের প্রতি ন্যায় বিচার করি .....।' (আয়াত ১৫) আর এ কারণেই এ সূরার দ্বিতীয় অংশে মানবজাতিকে নির্ভুল ও স্থীতিশীল ওহীভিত্তিক আদর্শবাদী নেতৃত্ব প্রদানের স্বাভাবিক যোগ্যতাকে মুসলমানদের অন্যতম জাতীয় ও সামষ্টিক বৈশিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে এই সূরার প্রধান আলোচ্য বিষয় ও অন্যান্য আলোচ্য বিষয়ের মূল সূর ও উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। সূরার বিশদ তাফসীরে এ বিষয়টা ক্রমান্তয়ে আরো স্পষ্ট হয়ে উঠবে । তাফসীর আয়াত ১-২৪ ৷" (আয়াত ১-৬) কতিপয় সূরার শুরুতে উল্লেখিত এ ধরনের বিচ্ছিন্ন বর্ণমালার ব্যাখ্যা সম্পর্কে ইতিপূর্বে যা কিছু আলোচনা করা হয়েছে, এ সূরার শুরুতে বর্ণিত এই কটা বর্ণমালার ব্যাখ্যায়ও সেই আলোচনাই প্রযোজ্য এবং সেইটুকুই যথেষ্ট । এর অব্যবহিত পর আল্লাহ তায়ালা বলছেন, ‘এভাবেই তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী নাযিল করেন' অর্থাৎ তোমার ও তোমার পূর্ববর্তীদের কাছে যে ওহী পাঠানো হয়েছিলো তা এভাবেই পাঠানো হয়েছিলো এবং এসব অক্ষর দিয়েই তা রচিত হয়েছিলো। এসব অক্ষর বা বর্ণমালা তাদের কাছে সুপরিচিতি । অথচ তারা তাদের সুপরিচিতি এসব অক্ষর দিয়ে এ ধরনের বাণী রচনা করতে পারেনি। অন্যদিক দিয়ে দেখলে এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, স্থান কাল ও পাত্র নির্বিশেষে সকল ওহীই মূলত এক ও অভিন্ন এবং তার উৎসও এক ও অভিন্ন । ওহীর প্রেরণকারী হচ্ছেন আল্লাহ তায়ালা আর এর প্রাপক হচ্ছেন বিভিন্ন যুগ ও বিভিন্ন অঞ্চলের নবী ও রসূলরা । ‘তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি’ বস্তুত এ একটা সুদাঁঘ প্রক্রিয়া, যার সূচনা বহু আগেই হয়েছে, যুগ যুগ কাল ধরে অব্যাহত থেকেছে এবং এর শাখা প্রশাখা বহুসংখ্যক হলেও মূল ও শেকড় একটাই । বিলাল ৯৮তম ১৮ www.icsbook.info
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।