ঈমানদার সৎ লোকদেরকে) তার রহমতের ভেতরে প্রবেশ করাবেন। পক্ষান্তরে অত্যাচারীদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই । তারপর বলা হয়েছে যে, একমাত্র আল্লাহ তায়ালাই সকলের অভিভাবক, জীবনদাতা, মৃত্যু-সংঘটনকারী ও সর্বশক্তিমান । (আয়াত-৯) এখানে থেকে পুনরায় মূল বিষয় অর্থাৎ ওহী ও রেসালাত সংক্রান্ত আলোচনায় প্রত্যাবর্তন করা হয়েছে। বলা হয়েছে যে, মানবজাতি যেসব বিষয়ে মতভেদে লিপ্ত হয়, সেসব বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তিকারী হচ্ছেন আল্লাহ তায়ালা, যিনি এই কোরআন নাধিল করেছেন, যাতে মানুষ যে কোনো মতভেদ নিরসনের জন্যে কোরআনেরই শরণাপন্ন হতে পারে। (আয়াত-১০) এরপর ১১ ও ১২ নং আয়াতে বলা হয়েছে যে, তিনিই একক স্ষ্টা, অতুলনীয় সত্বা, আকাশ ও পৃথিবীর যাবতীয় বিষয়ের নিরংকুশ ও সর্বময় কর্তৃত্বের অধিকারী । জীবিকা প্রশস্ত বা সংকীর্ণ করার একচেটিয়া ক্ষমতার মালিক এবং সর্ববিষয়ে সর্বাত্মক জ্ঞানের অধিকারী । এরপর পুনরায় ওহী ও রেসালাত বিষয়ক আলোচনা এসেছে ১৩, ১৪ ও ১৫ নং আয়াতে । এভাবে সমস্ত সূরা জুড়ে ওহী ও রেসালাতের বিষয়টা বারবার খুরে ঘুরে অন্যান্য বিষয় দ্বারা বেষ্টিত হয়ে এসেছে। তাই আকীদা বিশ্বাস সংক্রান্ত এই সব বিষয় ওহী ও রেসালাতের অনুষংগ হলেও মনে হয় যেন ওগুলোই মূল আলোচ্য বিষয় । আর আলোচ্য বিষয়ের এই ধারাবিন্যাস বিশেষভাবে সূরার প্রথম অংশে সম্পূর্ণরূপে পরিস্কুট । কয়েকটা আয়াত পরপরই পাঠক কোনো না কোনোভাবে ওহী ও রেসালাত বিষয়ক বক্তব্যের সাক্ষাত পায়। সূরার দ্বিতীয় অংশ হচ্ছে সূরার বাদ বাকী অংশ৷ এ অংশের শুরুতে জীবন জীবিকার সংকীৰ্ণতা ও স্বচ্ছলতা, আল্লাহর দয়াক্রমে বৃষ্টি বর্ষণে, প্রাণীসমূহের বিচরণে এবং সমুদ্রে চলাচলকারী জাহাজে ও নৌকায় আল্লাহর যে নিদর্শন রয়েছে, তা বর্ণনা করা হয়েছে। এরপর উল্লেখ করা হয়েছে মোমেনদের গুণাবলী, যা তাদেরকে বৈশিষ্ট্যমন্ডিত করে থাকে। এরপর কেয়ামতের একটি দৃশ্যে দেখানো হয়েছে অপরাধীরা আযাব দেখে কী প্রতিক্রিয়া দেখাবে । (আয়াত ৪৪ ও 8৪৫) সেই সাথে মোমেনদের উচ্চ মর্যাদা এবং যালেমদের শান্তির প্রতি তাদের সমর্থনেরও উল্লেখ রয়েছে ৪৫ নং আয়াতে । আর এই দৃশ্যের পরিপ্রেক্ষিতেই সময় থাকতে আত্মশুদ্ধি করে আযাব থেকে আত্মরক্ষা করার আহ্বান জানানো হয়েছে ৪৭ নং আয়াতে । আবার এখান থেকে প্রত্যাবর্তন করা হয়েছে ওহী ও রেসালাত সংক্রান্ত আলোচনায় ৪৮ নং আয়াতে । এরপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিষয়েই আলোচনা অব্যাহত রয়েছে সূরার শেষ পর্যন্ত (আয়াত ৫২-৫৩) সূরার সমগ্র অবয়ব জুড়ে ওহী ও রেসালাত বিষয়ক আলোচনার এই প্রাধান্য থেকে একটা বিশেষ উদ্দেশ্যের সন্ধান পাওয়া যায় ৷ সূরার বিষয়বস্তুর ধারা বিন্যাস ও বর্ণনাভংগীর সাথে এই উদ্দেশ্যের মিল রয়েছে। এই উদ্দেশ্যটা হলো, শেষ নবী ও তার অনুসারী এই শেষ উন্মাহকে মানব জাতির নেতা ও পথ প্রদর্শকরূপে নিযুক্ত করা । কেননা এই উম্মাহ আল্লাহর সেই বিধান ও শরীয়তের অনুসারী, যা চিরস্থায়ী ও অপরিবর্তনীয় । সূরার শুরুতে বলা হয়েছে, 'এভাবেই তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে ওহী নাযিল করেন মহা প্রতাপশালী ও মহাকুশলী আল্লাহ তায়ালা ।' (আয়াত ৩) এ উক্তি থেকে স্পষ্টতই প্রতিভাত হচ্ছে যে, আল্লাহ তায়ালাই সকল নবী ও রসূলের কাছে ওহী পাঠান এবং শেষ নবীর কাছে আগত দ্বীন ও শরীয়ত নতুন কিছু নয়, বরং প্রাচীন কাল থেকে অব্যাহতভাবে চলে আসা একটা প্রক্রিয়ার শেষ ধাপ মাত্র। কিছুক্ষণ পরে পুনরায় বলা হয়েছে, ‘এভাবেই আমি তোমার কাছে আরবী কোরআন নাযিল করেছি, যাতে তুমি মক্কা ও তার আশপাশের অধিবাসীদেরকে সতর্ক করো’ (আয়াত-৭) এভাবে নতুন নেতৃত্বের কেন্দস্থল কী, তা জানিয়ে দেয়া হলো। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।