তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এ ছাড়া এ সূরায় তাওহীদ, কেয়ামত ও আখেরাতের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরার বিভিন্ন স্থানে কেয়ামত ও আখেরাতের বিভিন্ন দৃশ্যও তুলে ধরা হয়েছে। অনুরূপভাবে জোর দেয়া হয়েছে কেয়ামত ও আখেরাতের প্রতি ঈমান আনয়নের ওপর এবং ঈমান আনয়নকারীদের চমকপ্রদ চারিত্রিক বৈশিষ্ট্য ও সদগুণাবলীকে তুলে ধরা হয়েছে একপর্যায়ে জীবিকা, জীবিকার স্বল্পতা ও প্রাচূর্য কিভাবে হয় এবং স্বল্পতা ও প্রাচূর্যে মানুষের মতিগতি কি ধরনের হয়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে। তবে সব কিছু সত্তেও ওহী ও রেসালাতই সূরার প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অন্য যেসব বিষয় আলোচিত হয়েছে, তা এই ওহী ও রেসালাতের গুরুত্ব বর্ধক হিসাবেই আলোচিত হয়েছে বলে মনে হয়। সূরায় উক্ত বিষয়টা ও তার অনুষংগ অন্যান্য বিষয়কে এমনভাবে তুলে ধরা হয়েছে যে, অধিকতর চিন্তা গবেষণায় উদুদ্ধ করে। এ জন্যে বিভিন্ন আয়াতে বিষয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এসব আয়াতের মাঝখানে স্ষ্টার একত্ব, জীবিকাদাতার একত্ব, মন মস্তিষ্ক নিয়ন্রণকারীর একত্ব একত্ব বিষয়ক আয়াত রয়েছে। তাছাড়া ওহী ও রেসালাত বিষয়ক আয়াতগুলোতে আনুষংগিকভাবে ওহী €প্ররণকারীর একত্ব, ওহীর একত্ব, ইসলামী আকীদার একত্ব, ইসলামী আইন ও বিধানের একত্ব এবং সর্বশেষে ইসলামী আকীদার আওতাধীন মানবজাতির নেতৃত্ব সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। এভাবে সূরাটা অধ্যয়ন করলে সামগ্রিকভাবে অন্তরে একত্বের সুস্পষ্ট ছাপ পড়ে, যদিও এই একত্বের মাঝে বিবিধ রকমের ইশারা-ইংগিত ও তাৎপর্য রয়েছে। সূরায় বহু বিষয়ই আলোচিত হয়েছে । সূরার বিস্তারিত আলোচনার আগে এ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত উদাহরণ পেশ করছি। প্রথমে বিচ্ছিন্ন বর্ণমালার প্রসংগে আসা যাক । সূরার শুরুতেই রয়েছে, হা-সমীম-আইন-সীন-কাফ’ ৷ এর অব্যবহিত পরেই আল্লাহ তায়ালা বলছেন, ‘এভাবেই তোমার এবং তোমার পূর্ববর্তীদের কাছে মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ ওহী প্রেরণ করে থাকেন ৷' এ আয়াতের মাধ্যমে জানানো হলো যে, সকল যুগের নবীদের কাছে প্রেরিত ওহীর উৎস একটাই ‘তোমার ও তোমার পূর্ববর্তীদের কাছে,' কথাটা বিশেষভাবে প্রণিধানযোগ্য ৷ এরপর মহান আল্লাহ কেমন মহাপরাক্রমশালী ও কেমন মহাবিজ্ঞানী তা বুঝানোর জন্যে বলা হয়েছে। 'যা কিছু আকাশে ও যা কিছু পৃথিবীতে আছে, সব তারই মালিকানাধীন ।' (আয়াত ৪) এ আয়াতের মাধ্যমে জানানো হলো যে, আকাশ ও পৃথিবীতে বিদ্যমান যাবতীয় প্রাণী বা বস্তুর মালিক একজন মাত্র এবং সব কিছুর ওপর একমাত্র তারই আধিপত্য ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত । এরপর বিশ্বজাহানের মালিকের প্রতি ঈমান আনয়নের ব্যাপারে ও মানবজাতির একাংশের মোশরেক হওয়ার ব্যাপারে সমগ্র সৃষ্টিজগত কী ভূমিকা পালন করে, তা তুলে ধরা হয়েছে ৫ ও ৬ নং আয়াতে । এখানে বলা হয়েছে যে, সমগ্র সৃষ্টিজগত ঈমান ও শেরেকের ব্যাপারে এতোটা সক্রিয় ভূমিকা পালন করছে যে, বিশ্ববাসীর একাংশ মহান আল্লাহর একত্রে বিশ্বাসী না হওয়ায় তারা যেন বিক্ষোভে ফেটে পড়ার উপক্রম । অপরদিকে মানবজাতির এই বিকারগ্রস্ত শ্রেণীটার এই এই প্রথম পর্বটা শেষ করার পর ৭ নং আয়াত থেকে পুনরায় শুরু হয়েছে মূল বিষয়টা অর্থাৎ ওহী ও রেসালাত সংক্রান্ত আলোচনা ৷ বলা হয়েছে যে, মানবজাতির একটা গোষ্ঠী ওহী ও রেসালাতে বিশ্বাস করার কারণে জান্নাতে এবং অপর গোষ্ঠী বিশ্বাস না করায় জাহান্নামে যাবে। এই দুটো গোষ্ঠীর উল্লেখের পর পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে, আল্লাহ তায়ালা যদি চাইতেন তবে সমগ্র মানব জাতিকে একটা জাতিতেই পরিণত করতেন তবে তিনি নিজের সীমাহীন জ্ঞান ও বিচক্ষণতা দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, তার পছন্দসই লোকদেরকে (অর্থাৎ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।