হয়েছে এবং বৈজ্ঞানিক আবিষ্কার ও তত্ত্বের বাইরে আর কিছু চিন্তা করার অবকাশ পায়নি কিন্তু বিজ্ঞানের কারণে বিভ্রান্তি ও ভ্রষ্টতার শিকার মানবতা এই বিজ্ঞানের মাধ্যমেই সঠিক পথের সন্ধান লাভ করতে সক্ষম হচ্ছে এবং বুঝতে পারছে যে, বিজ্ঞান মানুষকে মহাসত্যেরই সন্ধান দেয়। মানুষের দেহ কেন্দু করে যে সকল বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যাদি এ যাবত আবিস্কৃত হয়েছে তা এই জগতের দেহের তুলনায় কম নয়। এ যাবত মানুষ তার দেহের গঠনপ্রণালী, এর বৈশিষ্ট্য এবং এর কার্য প্রণালী সম্পর্কে না জানা অনেক তথ্যই জানতে পেরেছে। দেহের সৃষ্টি, গঠন প্রণালী, কাৰ্যপ্ৰণালী, রোগ-ব্যাধী, খাদ্য এবং গতি সম্পর্কে জানতে পেরেছে। মোটকথা দেহের কার্য ও গতি সম্পর্কে যেসব গোপন রহস্য মানুষ এ যাবত জানতে সক্ষম হয়েছে তাকে অলৌকিক ঘটনাই বলা যায় এবং এই অলৌকিক ঘটনার স্রষ্টা আল্লাহ তায়ালা ব্যতীত আর কেউ নয় । মানবাত্মা সম্পর্কেও তারা কিছু কিছু তথ্য জানতে পেরেছে। তবে এই জানা তথ্য দেহ সম্পর্কিত জানা তথ্যের সমপরিমাণ নয়। কারণ দেহের উপাদন ও এর মেকানিজমের প্রতি যতোটুকু দৃষ্টি দেয়া হয়েছে ততেটুকু দৃষ্টি মানুষের বিবেক ও আত্মার প্রতি দেয়া হয়নি । তা সত্তেও যতোটুকু জ্ঞান এ সম্পর্কে লাভ হয়েছে তাতে বোঝা যায় যে, কাংখিত বিজয় বেশী দূরে নয়। তবুও মানুষের জানার আরও অনেক কিছু বাকী আছে। তাই আল্লাহর ওয়াদাও বহাল থাকবে । যে সত্যকে প্রতিষ্ঠিত করার কথা আলোচ্য আয়াতের শেষাংশে উল্লেখ করা হয়েছে যে সত্যের বহিপ্রকাশ এই শতাব্দীর সূচনালগু থেকেই পরিলক্ষিত হয়ে আসছে। মোমেনদের কাফেলায় বিভিন্ন শ্রেণী থেকে বিভিন্ন দেশ ও জাতি থেকে লোকজন যোগ দিচ্ছে। বিজ্ঞানের পথ ধরেও অনেক মানুষ এই কাফেলায় যোগ দিচ্ছে। দিনের পর দিন এই কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অথচ নাস্তিকতার বাধভাংগা স্রোত অতীতে এই পৃথিবীকে গ্রাস করতে চেয়েছিলো, সেই স্রোতে এখন ভাটা পড়েছে যদিও প্রতিকূল পরিবেশ এখনও রয়েছে। তবে আশা করা যায়, সত্যিকার অর্থে এই বিংশ শতাব্দীর সমাপ্তি ঘটবে যতোক্ষণ পর্যন্ত এই স্রোতে পুরোপুরি ভাটা না পড়বে ইনশাআল্লাহ আর এর মাধ্যমেই আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে। তারা নিজেদের পালনকর্তার সম্মুখে হাযির হওয়ার ব্যাপারে সন্দিহান, আর সে কারণেই তাদের এই বিভ্রান্তি ও ভ্রষ্টতা ও পাপাচার । তাদের জানা উচিত, আল্লাহর পাকড়াও থেকে তারা কখনই রক্ষা পাবে না । কারণ তিনি সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন। “যিন্লাল ১৮তম ১৭ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।