তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করবো পৃথিবীর দিগন্তে এবং তাদের ৷ (আয়াত ৫৩-৫৪) এটা সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য । এখানে আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে এই জগতের কিছু গোপন রহস্য সম্পর্কে অবহিত করবেন বলে ওয়াদা করছেন। এমনকি তাদের নিজেদের অস্তিত্বের গোপন রহস্য সম্পর্কে অবহিত করবেন বলে ওয়াদা করছেন। এর মাধ্যমে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে চান অর্থাৎ তার এই সত্য ধর্ম, এই সত্য কেতাব এবং সত্য আদর্শকে তিনি প্রতিষ্ঠিত করতে চান। যখন তিনি ওয়াদা করেছেন তখন তীর এই ওয়াদার চেয়ে আর কার ওয়াদা দৃঢ় হতে পারে, সত্য হতে পারে? আল্লাহ তায়ালা বান্দাদের সাথে করা ওয়াদা পূরণ করে দেখিয়েছেন। এই ওয়াদার পর থেকে বিগত চৌদ্দশত বছরের চাইতে বেশী সময় যাবত তিনি বান্দাদের সামনে অনেক রহস্যই উন্মোচন করেছেন। প্রতিদিন জীবন ও জগত সম্পর্কিত নতুন নতুন রহস্য, নতুন নতুন তত্ত্ব তাদের সামনে উদ্ঘাটিত হচ্ছে। গোটা দিগন্ত তাদের সামনে উন্মেচিত হয়েছে। জীবনের অনেক না জানা ভেদ তাদের সামনে এসেছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষ অনেক কিছুই জানতে পেরেছে। কিভাবে জানতে পারলো, সে সম্পর্কে যদি তারা চিন্তা করতো এবং সেজন্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতো, তাহলে তাদের জন্যে মংগলজনক হতো । | এই দীর্ঘ সময়ের মধ্যে তারা জানতে পেরেছে যে, এই পৃথিবী যেটাকে তারা গোটা বিশ্বজগতের কেন্দ্রবিন্দু মনে করতো এটা সূর্যের অধীনস্থ ছো্ট একটা গ্রহ যা গোটা বিশ্বের তুলনায় এক বিন্দুর চেয়ে বড় কিছু নয়। তারা আরও জানতে পেরেছে যে, মহাশূন্যে ভাসমান কোটি কোটি গ্রহ নক্ষত্রের মাঝে সূর্যও একটি ছোট্ট নক্ষত্র মাত্র । তারা তাদের পৃথিবীর প্রকৃতি সম্পর্কে জানতে পেরেছে, তাদের সূর্যের প্রকৃতি সম্পর্কে জানতে পরেছে, এমনকি গোটা জগতের প্রকৃতি সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছে তবে তাদের এই জানা যদি নির্ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তা তাদের জন্যে কল্যাণকর । ' তারা এই জগতের মূল উপাদান বা বস্তু সম্পর্কে জানতে পেরেছে, যদি সত্যিকার অর্থেই বস্তু বলতে কিছু থেকে থাকে৷ যাহোক, তারা জানতে পেরেছে যে, এই জগতের গঠনের পেছনে মূল উপাদান হচ্ছে অণু । তারা আরও জানতে পেরেছে যে, এই অণু-বিকিরণে রূপান্তরিত হয়। এর দ্বারা তারা বুঝতে পেরেছে যে, গোটা জগতটাই বিকিরণের ফলস্বরূপ । এই বিকিরণ বিভিন্নর্ূপে ঘটে থাকে এবং এর ফলেই জগতে বিভিন্ন আকার ও আকৃতির সৃষ্টি হয়েছে। তাদের পৃথিবী নামক গ্রহ সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছে। তারা জানতে পেরেছে যে, এটা অনেকটা বলের মতো গোলাকার এই গ্রহ নিজেকে কেন্দ্র করে এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তারা তাদের মহাদেশ, মহাসাগর এবং নদী সম্পর্কে জানতে পেরেছে। মহাসাগরের তলদেশের অনেক না জানা তথ্যই এখন তাদের নাগালের মধ্যে । মাটির নীচে লুকায়িত বিভিন্ন সম্পদের সন্ধান লাভে তারা সক্ষম হয়েছে। এমনকি খোদ এই সম্পদের ভেতর লুকায়িত অন্যান্য খনিজ সম্পদেরও তারা সন্ধান পেয়েছে। তারা প্রকৃতির একক ও অভিন্ন নিয়ম সম্পর্কে জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে, এই নিয়মের অধীনেই পরিচালিত হয়ে আসছে তাদের পৃথিবীসহ গোটা সৃষ্টিজগত । আবার অনেকেই এই প্রাকৃতিক নিয়মের মধ্য দিয়ে এর সৃষ্টার সন্ধান লাভে সক্ষম হয়েছে। আবার অনেকেই বিভ্রান্ত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।