তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

একটু বিপদের ছোঁয়া লাগে তাতেই হতাশ ও নিরাশ হয়ে পড়ে । মনে করে আর বুঝি মুক্তির উপায় নেই, সকল পথ রুদ্ধ হয়ে গেছে। তার মন ছোটো হয়ে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়, আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যায়, তার সাহায্যের ব্যাপারে হতাশ হয়ে যায় । কারণ, নিজের প্রভুর প্রতি তার আস্থা খুবই কম এবং তার সাথে তার বন্ধন খুবই দুর্বল । এই মানুষকেই আল্লাহ তায়ালা বিপদের পর যখন সুখের মুখ দেখান, তখন এই নেয়ামতকে সে হান্কা মনে করে। ফলে আল্লাহর শোকর আদায় করতেও ভুলে যায়। সুখ-স্বাচ্ছন্দে ডুবে গিয়ে সে এই সুখ-স্বাচ্ছন্দের আসল উৎসকে ভুলে যায় এবং বলে উঠে, এটা আমার । এটা আমারই প্রাপ্থ ছিলো । এটা চিরকালই আমার থাকবে। সে তখন পরকালকেও ভুলে যায়। এমনকি পরকাল বলতে কিছু আছে বলেও বিশ্বাস করতে চায় না। তাই বলে, ‘কেয়ামত সংঘটিত হবে বলে আমি মনে করি না ।' নিজেকে সে বড় মনে করে। এমনকি আল্লাহর সাথেও বড়াই করতে যায়। আল্লাহর কাছে নিজের বিশেষ মর্ধাদা আছে বলে মনে করে অথচ সে পরকালকে অস্বীকার করে খোদ আল্লাহকেই অস্বীকার করেছে। তারপরও সে মনে করে, আল্লাহর কাছে ফিরে গেলে তার কাছে সে বেশ আদর-যত্ন ও মান-মর্যাদা পাবে। তার বক্তব্য হলো, কল্যাণ রয়েছে ।' এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা । তাই এর উত্তরে ধমকের সুরে বলা হচ্ছে, ‘অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করবো এবং তাদেরকে অবশ্যই কঠিন শান্তি আস্বাদন করাবো ৷” | এই মানুষের প্রতি আল্লাহ তায়ালা যখন করুণা করেন এবং তাকে নেয়ামত দান করেন তখন সে অহংকারী হয়ে ওঠে, স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং উদাসীনতা প্রদর্শন করে। আর যখন বিপদে পড়ে, তখন নিজেকে দীন ও হীন মনে করে, ছোট ও অধম মনে করে এবং কাকুতি-মিনতি করতে থাকে, আহাজারি করতে থাকে । দীর্ঘ মোনাজাতে মগ্ন থাকে । তাতে বিন্দুমাত্র ক্লান্ত হয় না, বিরক্ত হয়না। মানুষের মনের ছোট বড় সব কিছুই সূক্মমভাবে আল্লাহ তায়ালা বর্ণনা করছেন। কেন করবেন না? তিনিই তো মানুষের সৃষ্টিকর্তা তাই তিনি মানুষের অন্তরের সকল অলি গলি সম্পর্কে খবর রাখেন । তিনি ভালো করেই জানেন যে, তীর দেখানো সঠিক পথে না চললে এই আঁকা-বাঁকা রাস্তায়ই চিরকাল চলতে হবে। প্রকৃতি ও মানুবের আাক্ধে বিরাজিত আল্লাহর নিদর্শন এরপর তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ‘বলো তোমরা ভেবে দেখেছো কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হ্য়, অতপর তোমরা একে অমান্য করো......., ৷ (আয়াত ৫২) এটা এমনই একটা সম্ভাবনা যে ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কিন্তু তারা কি সতর্কতামূলক কোনো ব্যবস্থা খহণ করেছে? ওদের প্রসঙ্গ বাদ দিয়ে এখন দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে এই বিশাল জগতের প্রতি । সেখান থেকে এবং খোদ মানুষের অস্তিত্ব থেকে কিছু নিদর্শন তুলে ধরার কথা বলা হচ্ছে। যেমন, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।