উপলব্ধি করতে পারে এবং এর মাধ্যমে দিকনির্দেশনা পেতে পারে ও আরোগ্য লাভ করতে পারে। আর যারা ঈমানদার নয়, তাদের অন্তর বিকৃত । তাই তাতে এই মহাগ্রন্থের কোনো প্রভাব পড়ে না৷ তাদের কর্ণকুহরে এর বাণী পৌঁছে না, তাদের অন্তর্দৃষ্টিও এর মর্ম উপলব্ধি করতে পারে না। তাই তারা বধির ও অন্ধ । এই কোরআন থেকে তারা কোনোই উপকৃত হতে পারে না। কারণ তারা এই মহাগ্রন্থের প্রকৃতি ও মর্মবাণী থেকে যোজন দূরে। তাই বলা হচ্ছে, ‘বলে দাও, এটা বিশ্বাসীদের জন্যে হেদায়াত ও রোগের প্রতিকার । যারা মোমেন নয়, তাদের কানে আছে, ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব । তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়’ (আয়াত ৪৫) মানুষ প্রতিটি যুগে এবং প্রতিটি পরিবেশে এই বক্তব্যের সত্যতা প্রত্যক্ষ করে আসছে। এই কোরআনের বাণী কিছু লোকের অন্তরে যখন প্রভাব সৃষ্টি করে তখন তাতে নতুন জীবনের উন্মেষ ঘটায়, এবং তার মাঝে ও তার চতুর্পাশের লোকদের এর প্রতিফলন দেখতে পাওয়া যায় । অপরদিকে এমন অনেক লোক আছে যাদের কর্ণকুহরে ও অন্তরে এই কোরআন একটা বোঝাস্বরূপ। ফলে এই কোরআন তাদের বধিরতা ও অঙ্ধত্বকে আরও বাড়িয়ে দেয় । আসলে কোরআনের পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে মানুষের হৃদয়ের । তাই আল্লাহ তায়ালা যা বলেছেন তা যথার্থই বলেছেন। মানুনের সুদ্খ সাচ্ছন্দ ও পরুক্ষান্প বিশ্থাস পরবর্তী আয়াতে মূসা (আ.)-এর ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে, তার প্রতি নাযিল করা কেতাবের কথা এবং এই কেতাবকে কেন্দ্র করে মূসা (আ.)-এর জাতির মতবিরোধের কথা বলা হয়েছে। এই ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে মূলত পূর্ববর্তী রসূলদের জন্যে দৃষ্টান্তরূপে ৷ মূসা (আ.)-এর কেতাবের ব্যাপারে তার সম্পুদায়ের লোকদের যে মতবিরোধ, এর বিচার ও মীমাংসা আল্লাহ তায়ালা পরকালের জন্যে মুলতবী করে রেখেছেন। এ সম্পর্কে বলা হচ্ছে, ‘আমি মূসাকে কেতাব দিয়েছিলাম, অতপর তাতে মতভেদ সৃষ্টি হয় । তোমার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে একটা ফয়সালা হয়েই যেতো.... । (আয়াত ৪৫) ঠিক একইভাবে শেষ নবীর ক্ষেত্রেও চূড়ান্ত ফয়সালা ওই প্রতিশ্রুত দিনটিতেই হবে। তাই মানুষকে স্বাধীনভাবে কাজ করার জন্যে সুযোগ দেয়া হচ্ছে, এরপর তাদের এই কর্মফলের প্রতিদান দেয়া হবে। এ সম্পর্কে তাই বলা হচ্ছে, ‘যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎ কর্ম করে তা তার (আয়াত ৪৬) এই বার্তা মানুষের 'ববেক বুদ্ধিকে আহ্বান করছে, এর ওপরই পছন্দ অপছন্দের দায়িত্বভার চাপিয়ে দিচ্ছে এবং ব্যক্তি স্বাধীনতার মূলনীতি ঘোষণা করছে। কাজেই প্রত্যেক ব্যক্তি তার কর্মকান্ডের ব্যাপারে স্বাধীন, পছন্দ অপছন্দের ব্যাপারেও স্বাধীন ৷ কারণ, ‘তোমার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না” চূড়ান্ত বিচারের নির্ধারিত সময়ের প্রতি ইংগিত এবং সেই বিচারে আল্লাহর ইনসাফের বিষয়টি প্রতিষ্ঠা করতে গিয়ে আরও একটি প্রসংগ এখানে উল্লেখ করা হচ্ছে। তা হলো, কেয়ামত কখন সংঘটিত হবে এ ব্যাপারটি সম্পূর্ণরূপে আল্লাহর ওপর নির্ভর করে। এর সঠিক জ্ঞান একমাত্র Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।