এখানে উদ্দেশ্য বলার পর ‘বিধেয়’ এর কোনো উল্লেখ নেই । বরং পবিত্র কোরআনের বৈশিষ্ট্য বৰ্ণিত হয়েছে। যেমন, ‘এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ । এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই । এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ।' (আয়াত 8১-৪২) এই মহাখ্ন্থে মিথ্যার অনুপ্রবেশ কিভাবে ঘটতে পারে? কারণ, এটা তো মতাসত্য আল্লাহ্র কাছ থেকে এসেছে, সত্যের ঘোষণা দিচ্ছে এবং সেই আদি সত্যের সাথে জুড়ে আছে যার ওপর ভিত্তি করে টিকে আছে আসমান ও যমীন । এতে মিথ্যার অনুপ্রবেশ কেন ঘটবে? কারণ এটা তো সম্মানিত একটি গ্রন্থ, আল্লাহর নির্দেশে সুরক্ষিত একটি গ্রন্থ এবং স্বয়ং আল্লাহ তায়ালা এর হেফাযতের নিশ্চয়তা দান করেছেন। এ মর্মে তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ‘নিশ্চয়ই কোরআন আমিই অবতীর্ণ করেছি এবং আমিই হচ্ছি এর রক্ষক ৷' যারা গভীর দৃষ্টি নিয়ে এই কোরআন অধ্যয়ন করে তারা এতে সত্যের সন্ধান পাবে। সত্যের সন্ধান পাবে এর প্রতিটি বক্তব্যে এবং এর সহজ সরল বর্ণনা ভর্যঘগতে ৷ এই সত্য স্বাভাবিক সত্য, সন্তোষজনক সত্য । এই সত্য বিবেকের গভীরে রেখাপাত করে এবং এক অব্যক্ত প্রভাবের সৃষ্টি করে। এই কোরআন 'প্রজ্ঞাময়, প্রশংসিত সত্ত্বার কাছ থেকে অবতীর্ণ' কাজেই এই প্রজ্ঞার পরিচয় পাই কোরআনের গঠনে, এর নির্দেশনার মাঝে, এর অবতরনের পদ্ধতিতে এবং মানব হৃদয়কে রোগমুক্ত করার এর সংক্ষিপ্ত পন্থার মাঝে। কাজেই যে আল্লাহ তায়ালা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, তিনি অবশ্যই প্রশংসার দাবীদার ও উপযুক্ত । কেননা এই কোরআনের মাঝেই এমন কিছু রয়েছে যা হৃদয়কে আল্লাহর অধিক প্রশংসার জন্যে উদ্বুদ্ধ করে। শাশ্ঘত শএতিহ্যবাহী ঈমানী কাফ্ষেন্লা পরবর্তী আয়াতে কোরআনকে পূর্ববর্তী অন্যান্য এশী গ্রন্থের সাথে এবং রসূল (স.)-কে পূর্ববর্তী অন্যান্য সকল নবী রসূলদের সাথে একীভূত করা হয়েছে, যেন তাঁরা একই পরিবারভুক্ত, একই প্রভুর কাছ থেকে বাণীপ্রাপ্ত, তার সাথেই তাদের হৃদয় মন সংযুক্ত এবং তাঁদের পথ ও দাওয়াত তার সাথেই সম্পৃক্ত । ফলে একজন মুসলমান অনুভব করতে পারে যে, সে এমন একটি বৃক্ষের শাখা যার শেকড় গভীরে প্রোথিত এবং সে এমন একটি পরিবারের সদস্য যার রয়েছে দীর্ঘ ইতিহাস ও শাশ্বত এঁতিহ্য । বলা হয়েছে, ‘তোমাকে তো তাই বলা হয়, যা বলা হতে পূর্ববর্তী রসূলদেরকে ৷ নিশ্চয় তোমার পালনকর্তার কাছে যেমন ক্ষমা রয়েছে এবং যন্ত্রণাদায়ক শাস্তিও রয়েছে। (আয়াত ৪৩) অর্থাৎ ওহীর উৎস অভিন্ন, বাণী অভিন্ন, আকিদা অভিন্ন । তাই মানবজাতির পক্ষ থেকে এর গ্রহণের পদ্ধতিও অভিন্ন এবং অভিযোগের পদ্ধতিও অভিন্ন। এই হিসেবে নবী রসূলরা যেন একটিমাত্র বৃক্ষ, একটি মাত্র পরিবার । তাদের দুঃখ-বেদনা এক, তাদের অভিজ্ঞতা এক, চুড়ান্ত লক্ষ্য এক এবং পথ ও আদর্শ এক । এই বাস্তব সত্যটি সত্য আদর্শের ধারক, বাহক ও প্রচারকদের মনে এক অদ্ভূত সহানুভূতি, শক্তি, ধৈর্য ও সংকল্পের জন্ম দেবে। তখন তারা অনুভব করতে পারবে যে,তারা সেই একই পথের পথিক, যে পথ পূর্বে পাড়ি দিয়ে চলে গেছেন নুহ, ইবরাহীম, মূসা, ঈসা এবং মোহাম্মদ (স.) সহ সব নবী রসূল । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।