তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কুদরতের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। পৃথিবীতে জীবনের যে অস্তিত্ব তা প্রতিটি মানুষ অনুধাবন করতে পারে, বুঝতে পারে। কারণ এই জীবন বিবেক বুদ্ধিকে নাড়া দেয়ার আগে হৃদয় মনকে নাড়া দেয়। আর জীবনের উন্মেষ যখন মৃত্যুর মধ্যে থেকে ঘটে তখন তা সৃজনশীল শক্তির পরিচয় এমনভাবে তুলে ধরে যা অনুভূতির গভীরে গিয়ে নাড়া দেয়, আর এভাবেই পবিত্র কোরআন স্বভাবধর্মকে তার নিজস্ব ভাষায় এবং অত্যন্ত সরল পন্থায় আহবান করে। আল্লাহুর আয়াত অস্ধীকার ক্কর্বার পরিণতি জাগতিক নিদর্শনাবলীর গভীর অনুভূতিপূর্ণ এই দৃশ্যের পাশাপাশি সেই সকল লোকদের জন্যে নিন্দা ও হুশিয়ারবাণী উচ্চারিত হচ্ছে যারা সেইসব প্রকাশ্য ও সুস্পষ্ট নিদর্শনের ব্যাপারে গোপন নয়........ ৷ (আয়াত ৪০) এখানে হুশিয়ারবাণীটি প্রত্যক্ষভাবে না আসলেও অত্যন্ত ভীতিকররূপে এসেছে । বলা হয়েছে, ‘তারা আমার কাছে গোপন নয়’ অর্থাৎ আল্লাহর জ্ঞানের সামনে তারা উন্ক্ত । তাই তারা যতোই থেকে তারা রেহাই পাবার নয়, আল্লাহ তায়ালা ওদেরকে পাকাড়ও করেই ছাড়বেন ৷ ওরা হয়তো মনে করেছে, ছল-চাতুরী করে মানুষের হাত থেকে ওরা যেভাবে রেহাই পেয়ে যায় সেভাবেই আল্লাহর হাত থেকেও রেহাই পেয়ে যাবে। কিন্তু, তা হবার নয় । এরপর সুস্পষ্ট ভাষায় হুশিয়ারবাণী উচ্চারণ করে বলা হচ্ছে, ‘যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্ৰেষ্ঠ, না- সে ব্যাক্তি ভালো যে কেয়ামতের দিন নিরাপদে আসবে?' আলোচ্য আয়াতে ওদের ভয়াবহ পরিণতি সম্পর্কে ওদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে এবং | বলা হচ্ছে যে, ওদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে, পক্ষান্তরে মোমেন বান্দারা এই জাহারবাম থেকে সহি-সালামতে থাকবে । আয়াতের শেষাংশে আর একটি হুশিয়ারবাণী উচ্চারণ করে বলা হচ্ছে, ‘তোমাদের যা মনে চায় করো, নিশ্চয়ই তিনি তোমাদের কাজকাম প্রত্যক্ষ করছেন'...... কি মারাত্মক ব্যাপার যে, একজন লোককে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হচ্ছে, যাতে করে সে আল্লাহর আয়াতের ব্যাপারে বক্তা অবলম্বন করতে পারে, আর আল্লাহ তায়ালা তার এসব ক্রিয়া-কলাপ দেখবেন ও লক্ষ্য করবেন। পরবর্তী আয়াতে সেই সকল লোকদের কথা বলা হয়েছে যারা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে। অথচ কোরআন হচ্ছে এমন একটি মযবুত ও সুরক্ষিত গ্রন্থ যার মাঝে অসত্যের অনুপ্রবেশ ঘটার কোনো সম্ভাবনাই নেই ৷ তাই বলা হচ্ছে, ‘নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে, (তাদের মধ্যে চিন্তা-ভাবনার অভাব রয়েছে)........ ৷' (আয়াত 8১-৪৪) আলোচ্য আয়াতে কেবল এতোটুকু বলা হয়েছে যে, ‘যারা কোরআন আসার পর তা অস্বীকার করে,’ কিন্তু তারা কি এবং তাদের পরিণতি কি, সে ব্যাপারে কিছু বলা হয়নি । অর্থাৎ ‘কোরআন আসার পর যারা তা অস্বীকার করে’ তারা এমনই একটি দল যাদের অপকর্মের জন্যে উপযুক্ত কোনো বিশেষণ নেই । কারণ, এই অপকর্ম অত্যন্ত নিকৃষ্ট ও জঘন্য প্রকৃতির অপকর্ম । সেই জন্যে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।