যে দুটো ভিন্ন প্রেক্ষাপটে শব্দদু'টো উল্লেখ করা হয়েছে তা লক্ষ্য করলেই আমরা উভয়ের মধ্যকার পার্থক্যটি অনুধাবন করতে পারবো । দৃষ্টান্তস্বরূপ বলতে পারি, ‘পতিত’ শব্দটি যে প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে তা হলো এই, 'হে লোকসকল । যদি তোমরা পুনরুথানের ব্যাপারে সন্দিগ্ধ হও, তবে (ভেবে দেখ) আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। এরপর বীর্ষ থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতিবিশিষ্ট ও অপূর্ণাকৃতিবিশিষ্ট মাংসপিন্ড থেকে, তোমাদের কাছে ব্যক্ত করার জন্যে । আর আমি এক নির্দিষ্ট কালের জন্যে মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না৷ তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে।' (সূরা আল হজ্জ ৫) অপরদিকে '‘অনুর্বর' শব্দটি যে প্রেক্ষাপটে এসেছে তা হলো, তার নিদর্শন সমূহের মধ্যে ৷ (আয়াত ৩৭-৩৯) ‘এই প্রেক্ষাপট দুটো সম্পর্কে একটু চিন্তা করলেই ‘পতিত’ ও ‘অনুর্বর’ শব্দ দুটোর মধ্যকার সংগতি সুস্পষ্ট হয়ে উঠবে ৷ প্রথম প্রেক্ষাপটে উত্থান, পুনজী্বন এবং উৎপাদনের একটা পরিবেশ বিরাজ করছিলো। তাই সেই পরিবেশের সাথে সংগতি রক্ষা করতে গিয়ে ভূমিকে পতিত বলে চিত্রায়িত করা হয়েছে। এর পর এর সজীবতা, উর্বরতা ও উৎপাদনশীলতার কথা বলা হয়েছে। অপরদিকে দ্বিতীয় প্রেক্ষাপটের পরিবেশ ছিলো উপাসনা, আরাধনা ও প্রার্থনার । তাই এই পরিবেশের সাথে সংগতি রক্ষা করার লক্ষ্যে ভূমিকে চিত্রায়িত করা হয়েছে ‘বিনয়ী অনুর্বর বলে। ‘আর একটা বিষয় লক্ষণীয় যে, দ্বিতীয় প্রেক্ষাপটে ভূমির আন্দোলন ও শস্যশ্যামলতায় অতিরিক্ত আর কিছু বলা হয়নি। এখানে সজীবতা ও উৎপাদনশীলতার কথা বলা হয়নি । কারণ, উপাসনা আৱাধনার পরিবেশের সাথে তা সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া এখানে আন্দোলিত ও শস্যশ্যামলতা সেই উদ্দেশ্যে আসেনি যে উদ্দেশ্যে প্রথম প্রেক্ষাপটে এসেছে। এখানে ভূমির বিনয়ের পরে গতিময়তাকে দেখানো হয়েছে। এই গতিময়তাই এখানে কাম্য । কারণ এখানে দৃশ্যের আড়ালে যে চরিত্রগুলো দেখতে পাই তার প্রতিটির মাঝে এই গতিময়তার গুণ রয়েছে। আর এই গতিময়তা হচ্ছে উপাসনা আরাধনাকে কেন্ত করে। তাই, ভূমি এককভাবে নিশ্চল ও নিথর থাকুক এটা সুন্দর দেখায় না বা চরিত্রের সাথে মানানসই নয়। সেই কারণেই সে আন্দোলিত হয়ে উঠছে যেন দৃশ্যের অন্যান্য চরিত্রের সাথে তাল মিলিয়ে তাদের উপাসনা আরাধনায় শরীক হতে পারে। ফলে দৃশ্যের প্রতিটি চরিত্রকেই গতিময় বলে দেখাচ্ছে। আর এটাই হচ্ছে কল্পিত গতিময়তার সংগতির সূক্ষ্ম বর্ণনা যা মানবীয় চিন্তা ও ধারণার অনেক উর্ধে ৷” এখন আমরা আলোচ্য আয়াতের মূল বক্তব্যে ফিরে আসি । আয়াতের শেষাংশে মৃতকে জীবিত করার কথা বলা হয়েছে। আর এটাকে প্রমাণ করার জন্যে মৃত ভূমিকে উজ্জীবিত করার দৃষ্টান্ত পেশ করে বলা হয়েছে, ‘নিশ্চয় যিনি একে জীবিত করেন, তিনি মৃতদেরকেও জীবিত করবেন,’ (আয়াত ৩৯) এ জাতীয় দৃষ্টান্ত পবিত্র কোরআনে বার বার এসেছে এবং এগুলোকে পরকালে মানুষকে পুনরায় জীবিত করার প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। সাথে সাথে এগুলোকে আল্লাহর অপার যিন্লাল্ল ১৮তম ১৬ € ; Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।