এরপর আল কোরআন তাদের সামনে কেয়ামতের কিছু দৃশ্য তুলে ধরছে। তাদের সামনে তাদের নিজেদের অস্তিত্ ও তাদের মধ্যে বিরাজমান দুর্বলতাসমূহ তুলে ধরছে। এসব গ্রন্থ সকল প্রকার কল্যাণের দিকে আকর্ষণ করছে। দুঃখ কষ্টের মধ্যে তাদের ঘাবড়ে যাওয়ার প্রকৃতি সম্পর্কেও জানিয়ে দিচ্ছে। এতদসত্তেও তারা তাদের শেষ পরিণতি সম্পর্কে চিন্তা করছে না এবং অবশেষে আল্লাহর কাছে গিয়ে এসব ইচ্ছাকৃত অপরাধের জন্যে যে আযাব ভোগ করতে হরে, তার থেকে বাচার জন্যেও তাদের কোনো মাথাব্যথা নেই ৷ আল্লাহর এ ঘোষণার সাথে এই সূরাটির সমাপ্তি টানা হচ্ছে যে, তিনি তাদের সামনে দিগন্তব্যাপী তার শক্তি ক্ষমতার বিভিন্ন নিদৰ্শনাবলী খুলে দেবেন এবং সেসব রহস্যকে উন্মোচিত করবেন, যা তাদের নিজেদের অস্তিত্বের মধ্যেই বিরাজ করছে, যা দেখে তারা পরিষ্কারভাবে বুঝবে যে, তিনি সত্য এবং তখন তাদের অন্তরের মধ্যে বিরাজমান যাবতীয় সন্দেহ সংশয় আস্তে আস্তে দূর হয়ে যাবে। সৃষ্টিজপতের দিকে মানবজাতির দৃষ্টি আকর্ষণ আমরা যদি একটু চোখ তুলে তাকাই, তাহলে দেকতে পাবে আল্লাহর অসংখ্য নিদর্শন সবার চোখের সামনেই রয়েছে। এগুলো শিক্ষিত অশিক্ষিত সবাই দেখতে পায়। এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা না জানলেও মানব হৃদয়ে এর একটা প্রভাব পড়ে কারণ, এসবের মাঝে ও মানবজাতির মাঝে যে সম্পর্ক বিদ্যমান তা সেই বৈজ্ঞানিক জ্ঞানের চেয়েও অধিক গভীর । উভয়ের মধ্যকার সেই সম্পর্ক গড়ে উঠেছে-এর উৎপত্তিকে প্রকৃতিকেও এর গঠন প্রণালীকে কেন্দ্র করে। এ হিসেবে মানবজাতি গোটা সৃষ্টিজগতেরই একটা অংশ অপরদিকে সৃষ্টিজগতও মানবজাতি থেকে ভিন্ন কিছু নয়। উভয়ের গঠনপ্রণালী অভিন্ন, উভয়ের উপাদান অভিন্ন, উভয়ের প্রকৃতি অভিন্ন, উভয়ের নিয়ম নীতি অভিন্ন এবং উভয়ের সৃষ্টিকর্তা ও মাবুদও অভিন্ন । তাই মানুষ যখন গভীর দৃষ্টি ও ভূতি নিয়ে এই সৃষ্টিজগতের দিকে তাকায় তখন এর শাশ্বত আবেদন তার মাঝে সাড়া জাগায় এবং প্রত্যক্ষ উপলব্ধি সৃষ্টি করে। সে কারণেই পবিত্র কোরআন মানব হৃদয়কে বার বার এই সৃষ্টি জগতের দিকে আহ্বান করে | এবং অচেতনতার নিদ্রা থেকে তাকে জাগিয়ে তোলে। মানুষের মাঝে এই অচেতনতা সৃষ্টিজগতের সাথে দীর্ঘ দিনের পরিচিতি ও মাখামাখির কারণে জন্ু নেয়, আবার কখনো দীর্ঘ দিনের জমে ওঠা বিভিন্ন প্রতিবন্ধকতা ও বাধার কারণে জন্য নেয়। পবিত্র কোরআন এই প্রতিবন্ধকতা দূর করে, মনের এই অচেতনতাকে দূর করে। ফলে তার মাঝে এক নতুন ও সচেতন মন জন্ম নেয়, যে মন এই বন্ধুসুলভ প্রকৃতিকে আপন করে নেয় এবং পুরনো ও গভীর সম্পর্কের তাড়নায় তার আহ্বানে সাড়া দেয় । বিপথগামিতা ও ভ্রষ্টতার একটা চিত্র আলোচ্য আয়াতে তুলে ধরা হয়েছে। আর তা হচ্ছে, চন্দ্র-সূর্যকে কেন্দ্র করে সম্পৃদায় বিশেষের অতিভক্তি ও বিকৃত অনুভূতি । আল্লাহর নৈকট্য লাভের নামে তারা এর উপাসনায় লিপ্ত হয়। পবিত্র কোরআন এই বিপথগামিতা থেকে বিশ্বাসে জমে ওঠা আবিলতা ও পংকিলতা দূর করতে চায়। তাদেরকে লক্ষ্য করে বলে, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহর এবাদাত করতে চাও তাহলে চন্দ্র-সূর্যকে সেজদা করে না । বরং ‘যে আল্লাহ তায়ালা এসবকে সৃষ্টি করেছেন, তাঁকে সেজদা করো’ কারণ, একমাত্র সৃষ্টার প্রতিই গোটা সৃষ্টিজগত মনোনিবেশ করে, তীর প্রতিই ধাবিত হয়। এই চন্দ্র সুর্যও তোমাদের মতোই নিজ সৃষ্টার প্রতি ধাবিত হয়। কাজেই তাদের সাথে তোমরাও একমাত্র সেই একক ও অদ্বিতীয় সৃষ্টার এবাদাতে আত্মনিয়োগ করো যিনি এবাদাত বন্দেগীর একমাত্র উপযুক্ত পাত্র । আলোচ্য আয়াতে চন্দ্র সূর্যের জন্যে বহুবচন সর্বনাম ব্যবহার করা হয়েছে। এর দ্বারা চন্দ্র-সূর্যের সাথে সাথে অন্যান্য Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।