তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

LcHBADB Bohr A PAee A DAwer A a SEE SE RE ৫২. (হে নবী, মানুষদের) বলো, তোমরা কখনো (একথা) ভেবে দেখেছো কি, যদি এ কোরআন (সত্যিই) আল্লাহ তায়ালার কাছ থেকে এসে থাকে (এবং এ সত্ত্বেও) তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চাইতে বেশী গোমরাহ আর কে হবে- যে ব্যক্তি (এর) মারাত্মক বিরুদ্ধাচরণে লিপ্ত আছে। ৫৩. অচিরেই আমি আমার (কুদরতের) নিদর্শনসমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করবো এবং তাদের নিজেদের মধ্যেও (তা আমি দেখিয়ে দেবো), যতোক্ষণ পর্যন্ত তাদের ওপর এটা পরিষ্কার হয়ে যায়. যে, এ (কোরআনই মূলত) সত্য; (হে নবী, তোমার জন্যে) একথা কি যথেষ্ট নয়, তোমার মালিক (তোমার) সবকিছু সম্পর্কে অবহিত ৷ ৫৪, জেনে রেখো, এরা কিন্তু এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারেই সন্দিহান; আরো জেনে রেখো, (এদের) সবকিছুই আল্লাহ তায়ালা পরিবেষ্টন করে আছেন। তাফসীর আয়াত ৩৭-৫৪৯ এরপর আর একটি অধ্যায় আসছে, যেখানে বলা হচ্ছে, ‘তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে, রাত দিন, সূর্য ও চাদ সবকিছুকে আয়ত্তে রাখার মালিক। (২৭-৫৪) এখানে দাওয়াত দানের ক্ষেত্রে মানবীয় অন্তরের সাথে বিজড়িত আর একটি অধ্যায় আসছে। এ অধ্যায়ের বিশ্ব প্রকৃতির মধ্যে বিরাজমান নানাপ্রকার নিদর্শন নিয়ে আলোচনা শুরু হচ্ছে, যেমন রাত দিন, সূর্য ও চাদ। সাথে সাথে সেসব মোশরেকদেরকে নিয়েও কথা আসছে, যারা আল্লাহর সাথে সূর্য ও চাদকে সেজদা করে। এ উভয়টি তো আল্লাহরই সৃষ্টি । এই নিদর্শনগুলো পেশ করার পর পরই বলা হচ্ছে, সেসব মোশরেকরা অহংকারের কারণে আল্লাহর এবাদত থেকে দূরে রয়েছে। তারা নিরংকুশভাবে আল্লাহরই একনিষ্ঠ দাসত্ব করায় বিশ্বাসী নয়। তারা মনে করতো তাদের থেকে বেশী নেককার ও যোগ্যতাসম্পন্ন কিছু লোক আছে, যারা আল্লাহর সৃষ্ট মানুষ হলেও আল্লাহর বেশী প্রিয় এবং তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশী । এরপর রয়েছে এই বিশাল পৃথিবী, এর সবটুকু এবং সব কিছু আল্লাহর দাসত্বের শৃংখলে আবদ্ধ । তাদের মত এরা সবাই আল্লাহর কাছ থেকে জীবন পেয়েছে, কিন্তু এরা তো আল্লাহর কাছে মাথানত করে না । এইভাবে অর্থহীন কথা বলে এরা বিশ্ব প্রকৃতির মধ্যে বিরাজমান বস্তুনিচয় সম্পর্কে সঠিক চিন্তা থেকে দূরে সরে যায়। উপরন্তু তারা কোরআনের আয়াতগুলোকে ভুল প্রমাণিত করার জন্যে যুক্তিহীনভাবে তর্ক-বিতর্ক করে, অথচ তারা নিজেরাই দেখছিলো আল কোরআন আরবী ভাষায় নাযিল হয়েছে, কোনো অনারবীয় ভাষার মিশ্রণ এ গ্রন্থে নেই । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।