তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেন। ফলে তাদেরকে আল্লাহ তায়ালা সেই মহান মর্যাদায় ভূষিত করেন । এরশাদ হচ্ছে, “যারা তাদের জীবনের সর্বক্ষেত্রে এবং সদা সর্বদা সবর করে চলেছে তারা ছাড়া একাজ আর কেউ করতে পারবে না । আরো পারবে তারা, যারা মহা সৌভাগ্যশালী । (আয়াত ৩৫) এটা হচ্ছে এমন এক উঁচু মর্যাদার স্তর যে পর্যন্ত রসূল (স.)-ই সঠিকভাবে পৌছুতে পেরেছেন। তিনি তো ছিলেন এমনই এক ব্যক্তিত্ব, যিনি নিজের জন্যে বা ব্যক্তিগত কারণে কখনও রাগ করেননি । আর আল্লাহর উদ্দেশ্যে যখন তিনি রাগ করেছেন, তখন আবার এতো বেশী রাগ করেছেন যে অন্য কেউ এইভাবে রাগ করতে পারে না । তার সম্পর্কে এবং তার মতো অন্যান্য সকল দাওয়াত দানকারীদের সম্পর্কে আল কোরআনে একই কথা এসেছে। এরশাদ হচ্ছে, ‘আর যদি শয়তানের পক্ষ থেকে তুমি কোনো উক্কানি অনুভব করো তাহলে আল্লাহর কাছেই সাহায্য চাও, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন ৷' এখানে বুঝা যাচ্ছে ক্রোধ এমন এক অবস্থা যেটা আপনা থেকে আসে না। কোনো বাহ্যিক কারণেই এর উদ্রেক হয় এবং এ অবস্থা আসে তখন যখন কোনো দুর্ব্যবহার বা অন্যায় আচরণ সহ্য করতে গিয়ে সবরের কমতি দেখা যায়। অথবা ক্ষমার প্রশ্নে কারো বুক সংকীর্ণ হয়ে যায়। সে অবস্থায় শয়তানের ধোকা থেকে বাচার জন্যে মরদূদ শয়তান থেকে পানাহ চাওয়া দরকার । যাতে তার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এই মানবীয় অন্তরের সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা । এই অন্তরের মধ্যে প্রবেশের সকল দরজা এবং এর মধ্যে চলাচলের সকল গোপন পথ তিনি জানেন । শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যে তিনি তার শক্তি ও যোগ্যতাও জানেন, তিনি জানেন কোথেকে শয়তান তার কাছে আসে । তিনিই দাওয়াত দানকারীর অন্তরকে তার দিকে রুজু করে রাখতে সক্ষম, তিনিই তাদেরকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যে নিরাপত্তাদান করতে পারেন। তিনি তাকে ক্রোধের উত্তাপ থেকে রক্ষা করতে পারেন। আর তিনিই সহিষ্ণু লোকদেরকে সেসব ক্ষতি থেকে রক্ষা করতে পারেন, যা ক্রোধের কারণে মানুষকে স্পর্শ করে। এই ক্রোধকে দমন করার পদ্ধতি বড়ই কঠিন। এটা হচ্ছে কৃ-প্রবৃত্তির গোপন সুড়ংগ পথ, কন্টকাকীর্ণ গিরি সংকট এবং জংগলে ভরা কঠিন উপত্যকা । এই সব পথ দিয়ে দ্বীনের দাওয়াতদানকারীদেরকে জান্নাতে যাওয়ার পথ অতিক্রম করতে হয়, এভাবেই বিপদাপদে ধৈর্যধারণ করে তারা গন্তব্য স্থানে এবং সর্ফরের শেষ প্রান্তে পৌছে যায়! Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।