তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তি থমকে যায় এবং তার মনটা ধীরে ধীরে নরম হয়ে আসে, মার্জিত ব্যবহারের ফলে তার মনের মধ্যে এই ব্যক্তির প্রতি আস্থার সূচনা হতে শুরু করে। তখনই তার মন গলতে শুরু করে এবং তার বিবদমান সত্ত্বা পরিবর্তিত হয়ে অন্তরংগ বন্ধুররূপ গ্রহণ করে- চরম শক্ত পরম বন্ধুতে পরিণত হয়ে যায়। অহংকার দূরীভূত হয়ে সেখানে বিনম্রতা আসে । এরশাদ হচ্ছে, ‘ভালো (আচরণ) দিয়েই মন্দ (আচরণ) প্রতিহত করো । তার ফল দাড়াবে এই যে, যার সাথে তোমার চরম শত্রুতা রয়েছে সে তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে৷’ আমাদের জীবনের বাস্তব অবস্থাকে সামনে রাখলে এ কথার সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় । আমরা যদি আল কোরআনের এ শিক্ষাকে আমাদের ব্যবহারিক জীবনে কাজে. লাগাই তাহলে দেখতে পাবো আমাদের উত্তেজনা প্রশমিত হয়ে যাবে, ক্রোধের বদলে আসবে শান্তি ও সান্তনা, অহকার রূপান্তরিত হয়ে যাবে লজ্জাবনত মনোভাবে, কর্কশ ভাষা পরিবর্তিত হয়ে সেখানে প্রিয় ও মধুর বচন আসবে, কণ্ঠের উগ্রতা মোলায়েম হয়ে যাবে, রূঢ় চেহারাতে মিষ্টিমধূর হাঁসির রেখা ফুটে উঠবে এবং ক্রুদ্ধ ও সীমাহীন অহংকারী ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ ফিরে পাবে। অপরদিকে প্রতিপক্ষের জবাবে যদি তারই ব্যবহারের অনুরূপ ব্যবহার করা হয়, তারই মতো মেযাজ ভাষা ও ভংগী ব্যবহার করা হয় এবং প্রতিদ্বন্থীসুলভ ব্যবহার করা হয় তাহলে বিরাজমান বিরোধ বৃদ্ধি পেয়ে চরম শত্রুতার রূপ নেবে, ক্রোধ, অহংকার ও বিদ্রোহাত্মক কার্যাবলী বাড়বে। সেখানে লজ্জা শরম, দূর হয়ে আত্মনিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে এবং অন্যায় অহংকার দানা বেঁধে উঠবে । তবে এটা ঠিক যে, যদি ব্যক্তিগতভাবে কেউ আক্রমণ করে এবং যদি এমন কোনো কারণে কেউ দুর্ব্যবহার করে বসে, যা সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সে অবস্থায় ধৈর্য ধরা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সে অবস্থায় ক্ষমা করার জন্যে প্রয়োজন বড় প্রশস্ত হৃদয়ের, যার মধ্যে দরদ মহব্বত ও ক্ষমাশীলতার মহান গুণাবলী থাকবে, আর তখনই প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্তেও ক্ষমা করা সম্ভব হবে কিন্তু ক্ষমার সুফল পাওয়ার জন্যে প্রয়োজন এমন হৃদয়ের ওদার্য এবং এমন আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা, যার বর্ণনা উপরোক্ত আয়াতে এসেছে। এর ফলে অন্যায়কারীর অন্তরে অপমানের অনুভূতি আসবে, আসবে পরাজয়ের গ্লানি । সেখানে মানবীয় গুণের বিজয় হবে, প্রতিপক্ষের মধ্যে মানবতা ও মহানুভবতা জাগবে, যেমন করে একটি ল্যাম্পের আলো থেকে হাজারো ল্যাম্প জ্বালানো হলেও প্রথম ল্যাম্পের বাতি এতো টুকু কম হয় না, অথচ অন্যান্যরা অনেকেই এর থেকে আলো পেয়ে ধন্য হয়। এইই হচ্ছে ক্ষমাশীলতার মহান মর্যাদা । বিশ্বাসগত কারণে বা ঈমান আকীদার পাথর্ক্যের কারণে দুর্ব্যবহার সম্পূর্ণ স্বতন্ত্র কথা। তা মোমেনরা অনেক সময় সহ্য করে। কিন্তু বস্তুগত কারণে বা ব্যক্তিগত কোনো স্বার্থের সংঘাতে যদি কোনো আঘাত বা অবমাননা পেতে হয়, সেখানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড়ই দুরূহ ব্যাপার হয়ে পড়ে। এক্ষেত্রে আল্লাহ তায়ালা কোনো একটা সুন্দর সমাধান না দেয়া পর্যন্ত ধৈর্য অবলম্বন করা, ভালো কাজের ওপর অবিচল থাকা এবং অন্যায়ের প্রতিদানে ভাল কিছু দিতে পারাটা অবশ্যই বড় মহৎ গুণ । বিলম্বে হলেও এ গুণের সুফল আসবেই । এইটিই হচ্ছে সেই মহান মর্যাদা, যা অন্যায়কে প্রতিহত করার ক্ষেত্রে ভালো ব্যবহার দ্বারা অর্জিত হয়। প্রচন্ড আক্রোশ থামিয়ে দেয়, ক্রোধ ও আক্রমণাত্মক মনোভাবকে দমন করে। এই মহান ক্ষমা, সহিষ্ণুতা ও মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার পলিসি সবার জীবনেই ভারসাম্য আনে । এই ক্ষমাশীলতা, সহনশীলতা ও ভালো দিয়ে মন্দের প্রতিদান দেয়ার মনোভাব মানুষকে সত্যিই এ মহান মর্যাদার আসনে বসিয়ে দেয়, যা সকল মানুষ পেতে পারে না । এ মহান মর্যাদা লাভ করার জন্যে কঠিন সবরের প্রয়োজন। আল্লাহ তায়ালা এই মহাগুণের মাধ্যমেই সেসব খযিন্পাল্ণ ১৮তম ১৫ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।