এরশাদ হচ্ছে, ‘তার চেয়ে ভালো কথা আর কার হবে .... নিশ্চয়ই তিনি শুনেন, তিনি জানেন। (আয়াত ৩৩-৩৬) আলোচ্য আয়াতগুলোতে প্রধান যে কথাগুলো ফুটে উঠেছে তা হচ্ছে, সকল যামানাতেই আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্যে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যেন মানুষের স্বাধীন ইচ্ছা, শ্বেচ্ছাচারিতা এবং হঠকারিতার মোকাবেলা করা যায়। মানুষের আসত্মম্তরিতা ও অহংকার সম্পর্কে বলা হয়েছে যে, সীমাবদ্ধ বয়স, সীমাবদ্ধ দৃষ্টিশক্তি ও সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে নিজেদের বুদ্ধিতে চলতে চাওয়া এবং নিজেদের জীবন ব্যবস্থা নিজেরাই রচনা করার প্রবণতা এবং নিজেদের ইচ্ছামতো চলতে চাওয়া অবশ্যই একটা বড়ো গোমরাহী এবং নিজেদেরকে নিজেদের ভালো মন্দের মালিক মনে করারও কোনো ক্ষমতা তাদের নাই । এই প্রবণতাকে দমন করে এক আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করাই আলোচ্য আয়াতগুলোর মূল লক্ষ্য । পরম দয়ালু আল্লাহ তায়ালা সবার সৃষ্টিকর্তা এবং তীর নযরে সবাই সমান৷ প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ রববুল আলামীনের দিকে আহ্বান জানানোর কাজটি মোটেই সহজ নয়। বরং কায়েমী স্বার্থবাদীদের সকল বিরোধিতার মোকাবেলায় টিকে থাকা এবং মানুষকে আল্লাহ রব্বুল আলামীনের একনিষ্ঠ গোলামে পরিণত করার কাজ অবশ্যই বড় কঠিন এক দায়িত্ব । তাই এরশাদ হচ্ছে, ‘তার চেয়ে ভালো কথা আর কার হবে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজেও ভালো কাজ করে এবং (প্রকাশ্যভাবে ঘোষণা দিতে গিয়ে) বলে, অবশ্যই আমি মুসলমান দলের একজন সদস্য ৷’ এ কথা থেকে বুঝা যায় যে, কালেমার দিকে দাওয়াত দেয়া পৃথিবীর সবচেয়ে উত্তম কথা। এ পবিত্র কথা আকাশ পর্যন্ত পৌছে যায়, তার রাজ্যে তাঁর প্রভুত্ব-কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে প্রদত্ত আহ্বানের কথাগুলো অবশ্যই তিনি শুনেন ও তার মূল্যায়ন করেন, কিন্তু এ দাওয়াত এঁকান্তিকভাবে তখনই আল্লাহর জন্যে (নিবেদিত) হয়, যখন এ দাওয়াতের সাথে ভালো কাজের যোগ হয়, যেহেতু দাওয়াত দানকারীর দায়িত্ তো শুধু তাবলীগ করাই নয়; বরং তা নিজের জীবনেও প্রতিষ্ঠিত করতে হবে। তাই দাওয়াত দানকারী যখন নিজেও যদি ভালো কাজ করে, তাহলেই তার দাওয়াত জীবন্ত হয়ে ওঠে এবং হঠকারী ও বিরোধীদের অন্তরে, (তাদের অজাস্তেই) এর একটা প্রভাব পড়তে থাকে । কোনো দাওয়াত দানকারীর জন্যে কড়া কথা বলা অথবা অপ্রিয় ও অশোভন কথা বলা মোটেই উচিত নয়, তার কর্তব্য হচ্ছে সুন্দর ও বুদ্ধিমত্তাপূর্ণ কথা ব্যবহার করা, যেহেতু সে আল্লাহর পথে আহবানকারী হিসাবে মর্যাদাবান মানুষ, সাধারণ মানুষ থেকে তার পজিশন অনেক ওপরে অন্যরা কটু কথা বলতে পারে বা দুর্ব্যবহার করতে পারে। কিন্তু ইসলামের পতাকাবাহী, সত্যের প্রতি আহবানকারী কোনো ব্যক্তি এমন অশোভণ আচরণ কোনো অবস্থায়ই করতে পারে না । তাদের ভূমিকা সম্পর্কে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘ভালো আর মন্দ কখনও সমান হতে পারেনা’ কারো মন্দ কথা বা আচরণের জওয়াবে মন্দ কথা বলা বা মন্দ ব্যবহার করা তার কাজ নয়। যেহেতু মন্দ আচরণের প্রতিক্রিয়া যা, ভালো আচরণের প্রতিক্রিয়া অবশ্যই তা নয়, যেমন মন্দের মূল্য আর ভালো মূল্য এক নয়। সাধারণভাবে মন্দ ব্যবহারের বদলে মানুষ মন্দ ব্যবহারই করে থাকে- এটাই মানুষের সহজাত প্রবৃত্তি । এই প্রবৃত্তির ওপর মানুষ যখন জয়ী হয় এবং সবর ও ক্ষমাশীলতার গুণাবলী দ্বারা যখন কোনো প্রতিক্রিয়াশীলতার মুখোমুখী হয় তখন সেই অহংকার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।