নিকৃষ্ট জ্বিন ও নিকৃষ্ট মানুষদেরকে লাগিয়ে দেবেন না । আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাদের বন্ধু ও সাহায্যকারী ফেরেশতাদেরকে হিসাবে নিয়োগ করে দেবেন । তারা তাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ নিরাপত্তা ও প্রশান্তির হাওয়া বইয়ে দেবেন এবং তাদেরকে সুসংবাদ দেবেন সেই জান্নাতের, যার ওয়াদা তাদের সাথে করা হয়ে ছিলো। দুনিয়া ও আখেরাতের উভয় স্থানেই তারা বন্ধু হিসাবে তাদের সংগে সংগে থাকবেন । নীচের আয়াতে এই কথাটাই জানানো হয়েছে, মালিক মেহেরবান আল্লাহর পক্ষ থেকে ৷’ (৩০-৩২) অর্থাৎ আল্লাহকে প্রতিপালক, মনিব ও শাসনকর্তা মানার পর যেভাবে দৃঢ়তা অবলম্বন করা দরকার সেভাবেই মযবুত হয়ে টিকে থাকা । কোনো সংকট ও ভয়ভীতির কাছে নতি স্বীকার না করা এই দৃঢ়তার তাৎপর্য সঠিকভাবে বুঝা, বুঝে সুঝে সচেতনভাবে ও বিবেক বুদ্ধি নিয়ে জীবন পথে পাড়ি দেয়া এবং এ পথে চলতে গিয়ে অবশ্যম্ভাবী বাধার সামনে অবিচল হয়ে থাকার নাম হচ্ছে ‘এসতেকামাত’, যে কোনো কঠিন দায়িত্ব আসুক না কেন তা যথাযথভাবে পালন করা, বাধা বিঘু অতিক্রম করে নিজ নিজ কর্তব্য সঠিকভাবে পালন করতে থাকা- এ সবকটি অর্থই ‘এসতেকামাত’ শব্দের মধ্যে রয়েছে। এই দৃঢ়তা অবলম্বন করার জন্যে তাদের নির্দেশ দেয়া হয়েছে। কোনো বড় সন্দেহকে মনে জায়গা না দেয়া এবং সকল কঠিন অবস্থাতেই অবিচল থাকাও হচ্ছে, ‘এসতেকামাত'-এর তাৎপর্য । এই দৃঢ়তার জন্যেই আল্লাহর কাছ থেকে বড় পুরস্কার দেয়ার অংগীকার করা হয়েছে। ফেরেশতাদের সাথে থাকা বলতে কী বুঝানো হয়েছে এবং তাদের বন্ধুত্ব ও ভালোবাসা বলতেই বা কী বুঝায় এ কথাগুলো তাদের কথায় স্পষ্ট করে বলা হয়েছে। তারা ‘ভয় পেয়ো না, দুঃখ করো না, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখেরাতেও !' "তারপর তাদের জন্যে ওয়াদা করা জান্নাতের ছবি তুলে ধরা হয়েছে। যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনকারী এবং তার সত্যিকারের বন্ধু তাদের জন্যে তাদের পাওনা বুঝে দেয়ার ওয়াদা করা হয়েছে। বলা হচ্ছে, সেখানে তোমাদের জন্যে রয়েছে তাই, যা তোমাদের অন্তর চাইবে এবং যার দাবী তোমরা করবে। এরপর তাদের জন্যে সৌন্দর্য ও সম্মান বৃদ্ধি করা হবে। এটা হবে ক্ষমার মালিক মেহেরবান আল্লাহর পক্ষ থেকে এক আতিথেয়তা । তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই আপ্যায়ন করা হবে এবং এর সাথে থাকবে তার ক্ষমা ও মেহেরবানী ......এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে। আল্লাহর পথে আহবানকারী দের জনে; কোরআনের নির্দেশনা আল্লাহর দিকে দাওয়াতের প্রকৃতি বর্ণনা করার সাথে এই অধ্যায়টি শেষ করা হচ্ছে। দাওয়াতের মূল কথা ও তার শব্দাবলী সম্পর্কে জানান হচ্ছে, এ বিষয়ে প্রথম রসূল (স.)-কে এবং তীর উম্মতের অন্যান্য দাওয়াত দানকারীদেরকে শিক্ষা দেয়া হচ্ছে। তাদের সাথে করা দুর্ব্যবহার, অহংকার পূর্ণ ব্যবহার ও তাদেরকে যে নানাভাবে কষ্ট দেয়া হয়েছে সে সম্পর্কে জানানো হচ্ছে। এ সব কিছু জানিয়ে রসূলদেরকে এই কথাটিই বুঝানো হয়েছে যে পৃথিবীর অহংকারী ও দুনিয়া কেন্দ্রিক মানুষের স্বভাবই হচ্ছে যে, তাদের কর্তৃত্বে আঘাত পড়ে-এমন কথা যার তরফ থেকেই এসেছে । চিরদিন তাদের সাথে এই একই আচরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।