আল কোরআনের মহা আকর্ষণ থেকে দূরে থাকার ও অপরকে দূরে রাখার দুরভিসন্ধি নিয়ে তারা মালেক ইবনে নাদরের অপচেষ্টার মতো, ইসকানদারিয়া ও র্স্তমের বহু কল্প কাহিনী রচনা করেছিলো, কেননা সেইগুলোর মাধ্যমে মানুষের মনোযোগ আকৃষ্ট করে রাখা যায়। আল কোরআন থেকে মানুষের মনোযোগ দূরে সরিয়ে দেয়ার জন্যে তারা ছোট বড় ছন্দময় বহু কবিতাও রচনা করে ফেলেছিলো। সেগুলো খুব সুর দিয়ে গাইতো, কখনও নবী (স.)-এর প্রতি বিদ্প বাণ নিক্ষেপ করতো। কিন্তু এ সব অপচেষ্টা সবই ব্যর্থতায় পর্যবসিত হলো এবং আল কোরআন তার মায়াময় মহিমায় আরও সুন্দর আরও আকর্ষণীয় ও আরও বেশী উজ্জ্বল হয়ে মানুষের কাছে তার মধুময় আবেদন রাখতে সক্ষম হলো । আল কোরআনই ছিলো আল্লাহ রব্বুল আলামীনের প্রেরিত কেতাব। এ কেতাব এসেছে সত্যসহ এবং এ কেতাবের মাধ্যমে সত্যের বিজয় অবশ্যম্ভাবী, তাই বাতিলপন্থীরা একে পর্যুদস্ত করার জন্যে যতো চেষ্টাই চালাক না কেন তা ব্যর্থ হবেই । অতপর তাদের অপ্রিয় কথাগুলো রদ করে দিয়ে তাদের প্রতি কঠোর ধমক আসছে। বলা হচ্ছে, ‘আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাবের স্বাদ গ্রহণ করাবো। যে অন্যায় কাজ তারা করেছে তার নিকৃষ্ট প্রতিদান দেবো ।' u শীঘ্বই আমরা তাদেরকে দোযখের আগুনের মধ্যে দেখতে পাবো এবং দেখবো ধোকা খাওয়ার কারণে আজ তারা কতো ভীষণভাবে অপমানিত হচ্ছে। এদেরকে এদের সাথীরা সামনে এবং পেছন থেকে এসে এদের পাপ কাজগুলোকে সুন্দর করে দেখিয়েছে, আজকের এই ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে এদের সদা সর্বদা ধোকার মধ্যে রেখেছে এবং বলেছে, পরকাল বা হিসাব নিকাশ কিছুই হবে না, মরে গেলে তো সবই শেষ হয়ে যাবে। তাদের কথা উদ্ধৃত করতে গিয়ে জানানো হচ্ছে, ‘আর কাফেররা বলবে, হে আমাদের রব, আমাদেরকে ভ্বিন ও মানবজাতির সেসব লোকদের দেখিয়ে দাও, যারা আমাদের পথভ্রষ্ট করেছে। যাতে করে আজ আমরা তাদেরকে পায়ের নীচে ফেলে মাড়াতে পারি, যাতে করে তারা সব থেকে অপদস্থ ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে যায় ।' ওপরের আয়াতে কেয়ামতের দিন তারা কতো ভীষণভাবে রেগে যাবে তারই একটি ছবি তুলে ধরা হয়েছে, প্রতিশোধের আগুণে কিভাবে তারা জ্বলবে তার একটি জীবন্ত দৃশ্যের চিত্র আঁকা হয়েছে। বলা হচ্ছে, ‘পায়ের নীচে ফেলে মাড়িয়ে মারবো’ ‘যাতে করে তারা সব থেকে নিকৃষ্ট এক প্রাণীতে পরিণত হয়ে যায়৷” এই ভীষণ আক্রোশের ফলে তাদের নিকট থেকে তারা ঝরে পড়বে, যারা এককালে তাদের বড়ই আপনজন ছিলো, ভালোবাসার পাত্র, অত্যন্ত বিশ্বস্ত ও অন্তরংগ বন্ধু-খায়েরখাহ ছিলো। যারা অন্যায় কাজে নানাভাবে প্রেরণা যুগিয়েছে এবং তাদের মন্দ কাজ ও আচরণগুলোকে সুন্দর করে দেখিয়েছে। নমোমেনের মাপকাঠি আজ তারা সবাই এর উচিত প্রতিদান পাবে, পাবে সেই সকল প্ররোচনা ও ধোকাবাজির বদলা যা দুনিয়ার জীবনে শুভাকাংখী' হিসাবে সর্বদা তারা করেছে। তাদের কুমন্ত্রণা ও মিথ্যা শুভেচ্ছা প্রদর্শনের প্রতিশোধ পাবে। অপর দিকে বলা হচ্ছে, তারাই হচ্ছে সত্যিকারে মোমেন, যারা বলে, আমাদের রব আল্লাহ, তারপর মযবুত হয়ে সেই সুন্দর সমুজ্জ্বল পথে অবিচল থাকে, যা তাদেরকে ঈমান ও তদনুযায়ী ভাল কাজসমূহের দিকে আহ্বান জানায়। এমন লোকদেরকে যাবতীয় খারাবী থেকে আল্লাহ রব্বুল ইযযত হেফাযত করবেন এবং কিছুতেই তাদের পিছনে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।