তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষতির দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আজ তাদের পেছনে আল্লাহ তায়ালা এমন কিছু সাখী লাগিয়ে দিয়েছেন যারা তাদেরকে সদা সর্বদা ওয়াসওয়াসা দিয়ে চলেছে এবং তাদের সামনে তাদের সকল কাজকে ওরা এমনভাবে সুন্দর করে তুলছে যে, তারা কতোটা অন্যায়ের মধ্যে ডুবে রয়েছে তা টেরই পাচ্ছে না। মানুষের জন্যে সব চাইতে বড় ক্ষতিকর জিনিস হচ্ছে, সে অন্যায় কাজ করে চলেছে অথচ সে যে অন্যায় করছে তা বুঝতেই পারছে না অর্থাৎ অন্যায়ের অনুভূতি পর্যন্ত তার বিলুপ্ত হয়ে গেছে, বরঞ্চ এসব অন্যায় করার পরও তার নযরে মনে হয়, যা সে করেছে বা করছে তা সবই সুন্দর । অতএব তার জন্যে এটাই হচ্ছে সব চাইতে বড় ধ্বংসাত্মক অবস্থা এবং এই অনুভূতিই তাকে ধ্বংসের চরম গহবরে ফেলে দেয় । শুধু তাই নয়, পৃথিবীর মানুষের কাছেও সে নিন্দা ও ধিন্ধারের পাত্রে পরিণত হয়ে যায়। তারা সেসব ধ্বংসপ্রাপ্ত মানুষ ও জিবন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় যাদের ওপর পূর্বেই কঠিন আযাব নাযিল হয়েছে ও তাদেরকে নিস্ত-নাবুদ করে দেখা হয়েছে । তাই বলা হয়েছে, ‘অবশ্যই ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ।' বিপথগামী নেতা ও তাদের অনুসারীদের পরিণতি আর সেই নিকৃষ্ট সাথীদের অন্যতম প্রধান ভূমিকা হচ্ছে, ওরা তাদের সাথীদেরকে আল কোরআনের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্যে সদা-সর্বদা উস্কানি দিতে থাকে। কেননা তারা আল কোরআনের সম্মোহনী ক্ষমতা অনেক সময় তাদেরকে সত্যের পথে টেনে আনতে চায় । বলা হয়েছে, ue ‘কাফেররা বলে ওঠে, এ কোরআন তোমরা শুনো না, গন্ডগোল করো, এতেই হয়তো তোমরা বিজয়ী হবে।' কোরায়শ সর্দাররা পরস্পরকে এইভাবে উঙ্কানি দিতো এবং সাধারণ মানুষকে এসব কথা বলে ধোকার মধ্যে ফেলে দিতো ৷ অথচ বাস্তবে কী হয়েছে? আল কোরআনের প্রভাব থেকে তারা না নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে-আর না সাধারণ মানুষকে তারা আল কোরআনের প্রভাব বলয় থেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে। এই জন্যেই রসূল (স.)-এর মিশনকে ব্যর্থ করতে গিয়ে শেষ চেষ্টা হিসেবে তারা বলে উঠলো, ‘তোমরা এ কোরআন শুনো না' আল কোরআনের সমন্মোহনী শক্তি এমন ছিলো যে এর কারণে তারা নিজেরা বশীভুত হয়ে যেতো এবং তারা হতবুদ্ধি হয়ে যেতো । তারা অনুভব করতো, আল কোরআন তাদের কায়েমী ও সুবিধাবাদী সমাজকে ওলট পালট করে দিচ্ছে। পিতা ও পুত্রের এবং শ্রী ও স্বামীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। অবশ্যই আল কোরআন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করছিলো, সঠিক পথ ও বেঠিক পথের মধ্যে পার্থক্য মানুষদের জানিয়ে দিচ্ছিলো । আল কোরআন অবতরণের ফলে তাদের অন্তরে নিষ্ঠা পয়দা হচ্ছিলো এবং মানুষ অনুভব করছিলো আল কোরআনের ভিত্তিতে গড়া সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্কই টেকসই নয়-মূলত এইই ছিলো আল কোরআনের পার্থক্য RT A TTT মী হবে।' এটা ছিলো নবী (স.)-এর জন্যে একটা ভীষণ কঠিন অবস্থা । বাধ্য হয়ে তারা এই পন্থা অবলম্বন করেছিলো, কেননা কোরআন তাদের আত্মমর্যাদার ওপর আঘাত হেনেছিলো। তাই তারা সঠিক যুক্তি বা প্রমাণ দ্বারা আল কোরআনের মোকাবেলা করতে তারা অক্ষম হওয়ার কারণে অবশেষে এই কৃট-বুদ্ধি অবলম্বন করেছিলো এবং দর্পভরে ঈমান থেকে দূরে থাকার চেষ্টা করছিলো। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।