তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদেরকে কিন্তু কোনো কাঠগড়ায় দাড়াতে হবে না এবং তাদের থেকে কোনো হিসাবও নেয়া হবে না। সেদ্লিন তাদের জিহ্বাকে বেঁধে দেয়া হবে, সেগুলো সেদিন কথা বলতে পারবে না, কারণ এই জিহ্বাগুলোই একদিন তাদের অস্থায়ী মালিকের গোলামী করতে গিয়ে মিথ্যা কথা উচ্চারণ করেছে, অপরকে মিথ্যা অপবাদ দিয়েছে এবং সত্যপস্থীদেরকে ঠাট্টা-মঙ্কারি করেছে। আজ তাদের কান, চোখ ও চামড়া তাদের রবের প্রতি আনুগত্যবোধ নিয়ে ও তার ডাকে সাড়া দিয়ে তাদের বিরুদ্ধে নালিশ দায়ের করবে। সেই সময়ে সে গোপনে যেসব চিন্তা ভাবনা করেছে সেগুলোও আজ আপনা থেকেই প্রকাশিত হয়ে যাবে। দুনিয়ার জীবনে তারা তাদের মনের মধ্যে অনেক কথা লুকিয়ে রাখতো এবং আল্লাহর থেকে সেই বিষয়গুলোকে আড়াল করে রাখতো, আর ভাবতো যে তিনি ওগুলো দেখতে পাচ্ছেন না। কোনো সময়েই তো তারা তাদের ইচ্ছা ও অপরাধগুলোকে আল্লাহর কাছে গোপন রাখতে পারতো না । দুনিয়াতে তাদের চোখ, কান ও ত্বক থেকেও তো সেগুলো গোপন রাখতে পারতো না! এ অংগ-প্রত্যংগের কী সম্পর্ক ছিলো তাদের সাথে? বরং আরও বলা যায়, শরীরের কেমন অংশ ছিলো? আজকে ওরা বুঝবে যে, গোটা সৃষ্টি থেকে নিজেদেরকে যতোই তারা আড়াল করে রাখুক না কেন এবং রব্বুল আলামীন থেকে ওরা যতোই আত্মগোপন করার চেষ্টা করুক না কেন, সেই কঠিন দিনে তা ওদেরকে লজ্জিত করেই ছাড়বে । আল্লাহ রব্বুল আলামীনের এই গোপন ক্ষমতার পরিধি কতো বিশাল । তার সর্ববিজয়ী ক্ষমতা তাদের সকল অংগ প্রত্যংগের ওপর পরিব্যাপ্ত হয়ে রয়েছে। সুতরাং তাদের জন্যে বুদ্ধিমানের কাজ হবে যে, আজ সময় থাকতেই তারা মহান আল্লাহর ডাকে সাড়া দেবে এবং সাথে সাথে তার হুকুম পালনে এগিয়ে আসবে । এরশাদ হচ্ছে, ‘তারা তাদের জিহবাসমূহকে বলবে, আমাদের বিরুদ্ধে কেন তোমরা সাক্ষ্য দিলে?' দুনিয়ার জীবনে তাদের কাছে যেসব তথ্য ছিলো গোপন সেগুলো আজ সঠিকভাবে ও সরাসরি তাদের মুখের ওপর এসে হাযির হবে। এখানে কোনো ধোকাবাজি বা কারো কোনো তোষামোদি ভূমিকা থাকবে না। এ জন্যে জওয়াব দিতে গিয়ে বলা হয়েছে, ‘ওরা বলবে, আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন স্বয়ং আল্লাহ তায়ালা যিনি সকল কিছুকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। ‘তিনি এ ছাড়া আরও অনেক কিছু করতে সক্ষম (যা আমরা জানি না) অবশ্যই তিনি সবাইকে কথা বলার তাওফীক দিয়েছেন’, তিনি বলেছেন, ‘তিনিই প্রথমবারে তোমাদের সৃষ্টি করেছেন আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে।' অর্থাৎ, যিনি অস্তিত্ দান করেছেন, তীর কাছেই ফিরে যেতে হবে, তীর পাকড়াও থেকে প্রথমে বা পরে কেউ পালাতে পারবে না। আজকে তারা যুক্তি-বুদ্ধি খাটিয়ে যেগুলোকে অস্বীকার করছে, কেয়ামতের দিন তাদের গায়ের চামড়াও সেগুলোরই সত্যতা জানাবে । তাদের সম্পর্কে আল কোরআনে যেসব কথা বলা হয়েছে তা চিরদিন মানুষের জন্যে শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে, আলোচ্য আয়াতে তাদের সেই অদ্ভূত আচরণের ওপর কী চমৎকারভাবে মন্তব্য করা হয়েছে, ওদেরকে লক্ষ্য করে বলা হবে, ‘আর তোমরা তো (পৃথিবীতে থাকাকালে) কিছুতেই তোমাদের কান, চোখ ও চামড়া থেকে তোমাদের অপকর্মগুলোকে গোপন রাখতে পারতে না এবং এ নিশ্চয়তা লাভ করতে পারতে না'যে তারা কোনোদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেনা ৷' অর্থাৎ পৃথিবীর জীবনে তোমাদের মনে একথা কখনও জাগেনি যে, তোমাদের নিজেদের শরীরের অংগ প্রত্যংগ কোনো সময়ে তোমাদের বিরুদ্ধে কথা বলবে, আর সত্যিকারে বলতে কি, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।