তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাদের কাছে উটনীর নিদর্শন পাঠানো হয়েছিলো। এখানে ইংগিত করা হচ্ছে সেই ঘটনার দিকে এবং যা এসে যাওয়ার পরও তাদের সঠিক পথ প্রাপ্তির প্রশ্নে আর কোনো বাধাই ছিলো না। কিন্তু আল্লাহর ক্ষমতার সুস্পষ্ট এই নিদর্শন এসে যাওয়ার পরও এ দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো এবং এরপরও তারা কুফরী করলো। আর এটা সত্য কথা যে, হেদায়াতের ওপর অন্ধত্বকে অগ্রাধিকার দেয়া এবং হেদায়াত লাভ করার পর গোমরাহী পছন্দ করা হচ্ছে সবচেয়ে বড় অন্ধত্ব! ‘এর ফলে তাদেরকে তাদের শাস্তিস্বরূপ অপমানের আযাব পাকড়াও করলো ৷’ সেই হতভাগাদের জন্যে এই অপমানই হলো অধিকতর উপযোগী অবস্থা । এটা শুধু আযাব বা ধ্বংসই নয়, বরং ঈমামের নেয়ামত লাভ করার পর অঙ্ধত্কে প্রাধান্য দেয়া হচ্ছে তাদের এমন এক অপরাধ যার কারণে তাদেরকে কঠিন শাস্তির সাথে ভীষণ অপমানও দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আমি তাদেরকে বাচিয়ে নিলাম যারা ঈমান এনেছিলো এবং তাকওয়া হাসিল করেছিলো ।' এ আ'দ ও সামূদ জাতির ইতিহাস বর্ণনার সাথে এ পর্যায়ের আলোচনা সমাপ্ত হচ্ছে। অতপর তাদেরকে ভয়ানক আযাবের সংবাদ শুনিয়ে সতর্ক করা হচ্ছে। তাদের সামনে আল্লাহর ক্ষমতার কথা পেশ করা হচ্ছে, যীর শক্তি ক্ষমতাকে কেউই প্রতিহত করতে পারে না। কোনো দূর্গ এমন নেই যার মধ্যে আশ্রয় নিয়ে তার আযাব থেকে কেউ রেহাই পেতে পারে। তার আযাব এসে যাওয়ার পর কোনো অহংকারী ও স্বেচ্ছাচারী ব্যক্তি সে আযাবকে খন্ডনও করতে পারেনা। আল্লাহর দরবারে মানুস্বের অৎপ প্রভ্যহগের সাস্কয এতোটুকু আলোচনার পর আমরা বুঝতে পারছি যে, সেই হঠকারী ব্যক্তিদের কাছে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আল্লাহরর ক্ষমতা স্পষ্ট হয়ে গিয়েছিলো । মানব জাতির যে. ইতিহাস আমাদের সামনে আজ রয়েছে, তার থেকে পরিষ্কারভাবে আমরা আল্লাহর ক্ষমতার কথা বুঝতে পারি। এ ইতিহাস থেকে আমরা এও জানতে পারি যে, মানব জাতির মধ্যে কেউ এমন নেই, যে বলতে পারে যে, তার নিজের শরীরের ওপর তার সামান্য কর্তৃত্ব রয়েছে; বরং তার প্রতিটি অংগ প্রত্যংগ সদা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলছে। আল্লাহর ইচ্ছা এখতিয়ার উপেক্ষা করে কেউ নিজেদের শরীর বাচাতে পারে না। এমনকি তাদের কান, তাদের চোখ, তাদের শরীরের ত্বক সবই সদা-সর্বদা একমাত্র আল্লাহরই হুকুম মেনে চলে এবং তাঁর নিয়মের বাইরে এদের চালাতে চাইলে তারা সাথে সাথেই বাধা হয়ে দাড়ায় । দুনিয়ায় এদেরকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চালাতে চাইলে কেয়ামতের দিন এরা সবাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাই এরশাদ হচ্ছে, ‘যখন আল্লাহর দুশমনদেরকে দোযখের দিকে নিয়ে যাওয়া হবে খন্ডন করতে চাইবে ৷ তখন তারা কাউকে দোষারোপ করে নিজেদের দোষ মুক্তির কোনো সুযোগ পাবে না ।' (১৯-২৪) সেই কঠিন দিনে হঠাৎ করেই মানুষ আল্লাহর দরবারে হাযির হয়ে যাবে । তখন তাদের সেই শরীর যার প্রত্যেকটি অংগ প্রত্যংগের ওপর আল্লাহর কর্তৃত্ব বহাল রয়েছে। তারা তারই আনুগত্য করবে এবং তার হুকুমই তারা পালন করতে থাকবে। আর এই অংগ-প্রতংগগুলো মানুষদেরকে দোষারোপ করতে গিয়ে বলবে যে, অবশ্যই তারা আল্লাহর দুশমন । আল্লাহর এসব দুশমনদের যায়গা আর কোথায় হবে? অবশ্যই ওদেরকে আল্লাহর দরবারে হাযির করা হবে, তাদেরকে সেনা বাহিনীর মতো একত্রিত করা হবে, আনা হবে প্রথম দলকে পরবর্তী দলের ওপর এবং পরবর্তী দলকে প্রথম দলের ওপর ৷ কোন দিকে নেয়া হবে তাদেরকে? দোযখের (আগুনের) দিকে! সেখানে জীবিত অবস্থাতেই তাদেরকে হাযির করা হবে এবং তাদের বিচার শুরু হয়ে যাবে। যারা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।