‘আ'দ জাতির অবস্থা হচ্ছে এই যে তারা পৃথিবীর বুকে অন্যায়ভাবে অহংকার করেছিলো এবং বলেছিলো কে আছে আমাদের থেকে বেশী শক্তিশালী?’ - কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, বান্দারা আল্লাহর কাছে নত হয়ে থাকবে এবং কখনও পৃথিবীতে অহংকার করবে না। যদি সত্যি সত্যিই কেউ কোনো দিক দিয়ে সামান্য একটু বড় হয়েও থাকে, কিন্তু আল্লাহ রববুল আলামীনের বড়ত্বের কাছে তার কী প্রাধান্য থাকতে পারে! আসলে জগতে যে যতো দিক দিয়েই নিজেকে বড় মনে করতে চাক না কেন, সবাই তা অকারণেই করে। এ জন্যে দেখা গেছে, যখনই কেউ অহংকার করেছে সে তখন চরম ধোকা খেয়েছে। কি গদ্ধত্যই-না আ'’দ ও সামূদ জাতির লোকেরা দেখিয়েছে! ‘তারা বলেছে, আমাদের থেকে বেশী শক্তিশালী আর কে আছে?’ বরাবরই পৃথিবীর অহংকারী ব্যক্তিরা এই অলীক দম্তে লিপ্ত থাকে। এ হচ্ছে এমন এক চেতনা যা কারো মনে থাকলে সে কাউকে কেয়ার করে না এবং তার থেকে বড় বা বেশী শক্তিশালী কেউ আছে এটা সে চিন্তাই করতে পারে না, এধরনের ব্যক্তিরা তাদের সীমাবদ্ধতা ভুলে যায়। তাই এরশাদ হচ্ছে, ‘ওরা কি দেখছে না যে আল্লাহ তায়ালা সেই মহান সত্ত্বা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকারী তিনি কি ওদের থেকে বেশী শক্তিশালী নন?’ এই কথাটাই একমাত্র যুক্তিপূৰ্ণ কথা অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন, তিনিই তাদেরকে সেই সীমাবদ্ধ শক্তি সামর্থ ও মর্যাদা দিয়েছেন। কিন্তু অহংকারী মানুষেরা চিন্তা করে না । তাদের সম্পর্কে বলা হয়েছে- ‘আমার আয়াত (আমার ক্ষমতার নিদর্শন) গুলোকে তারা অস্বীকার করতো ৷' বুদ্ধি বিবেক, শক্তি ও সামর্থ দিয়েছি। তাদেরকে আমার নিজ মেহেরবানী বলে স্বাস্থ্য ও সৌন্দর্য দিয়েছি, এসব কিছুই আমি দিয়েছি এক নির্দিষ্ট সময়ের জন্যে । কিন্তু এ সব হিসাব নিকাশ না করে তারা আমার সামনে অহংকার দেখায় । আমার সামনে তাদের পেশী শক্তি প্রদর্শনী করে? কোন শক্তির প্রদর্শনী তারা করে? তাহলে সেই অর্বাচীন, অপরিণামদশী, অকৃতজ্ঞ ও সংকীর্ণমনা নাফরমান মানুষগুলো পারলে আমার শাস্তিকে প্রতিরোধ করুক, সেসব আযাবকে ঠেকিয়ে রাখুক যার বর্ণনা পরে আসছে। ‘অতপর তাদের ওপর আমি কতিপয় দুর্লক্ষুণে দিনে প্রচন্ড এক তীব্র বাতাস পাঠালাম । (যাতে করে) তাদেরকে আমি দুনিয়ার বুকে অপমানজনক শাস্তির স্বাদ গ্রহণ করাতে পারি ।' অর্থাৎ এক ভয়ংকর দিনে তাদের ওপর দিয়ে যে প্রচন্ড ঘূর্ণিঝড় প্রবাহিত করা হয়েছিলো তাতে তারা সবাই হালাক হয়ে গিয়েছিলো, এ ঘটনা পৃথিবীর মানুষের কাছে অজানা নয়। কোনো জাতির জন্যে এটা এক তুলনাহীন ও নধীরবিহীন অপমান । শক্তিদপী, অহংকারী ও নিজেদের প্রাধান্য বিস্তারকারী মানুষের জন্যে এটাই সমুচিত শাস্তি । তারপরও-এ তো গেলো দুনিয়ার জীবনের শাস্তি, আর আখেরাতের শান্তির ব্যাপারে এরশাদ হচ্ছে, ‘আখেরাতের শাস্তি আরও বেশী অপমানজনক এবং সেদিন তাদেরকে কোনো সাহায্য করা হবেনা ৷’ ‘সামূদ জাতির কথাও (একবার চিন্তা করা দরকার) আমি তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা হেদায়াতের ওপর তাদের জাহেলিয়াতকে প্রাধান্য দিলো, সঠিক পথে চলার তুলনায় ভুল পথকেই ভালোবাসলো ।' যিল্লাল ১৮তম >১৪ www.icsbook.info
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।