তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রশান্ত বদনে ও মধুর কণ্ঠে উচ্চারিত মহান আল্লাহর বাণী দিগন্ত বলয়ে আকাশ বাতাস মুখরিত করে ছড়িয়ে পড়ছিলো। ‘বিসমিল্লাহির রহমানির রহীম, হামীম ওতবার ভীত প্রকম্পিত বিহ্বল চিত্তে উচ্চারিত সেই আয়াতগুলো মধুর পরশ, বুলিয়ে দিলো। সে শুনছিলো আর তার মন ডেকে বলছিলো আহা, একি মধুর বাণী, অপূর্ব এর সূর লহরী, কী মায়াভরা কথা, কী সম্মোহনী মমতা বহন করছে এ বাণীর প্রতি ছত্র। সে আপনহারা হয়ে শুনছিলো আর ভাবের আবেগে দুলছিলো। হা, এ বাণী চিরদিন সকল শ্রোতার হৃদয়ে মধু ঝরায় । যারা এ বাণী উপেক্ষা করে, ঠাষ্টা মস্কারি করে, কিন্তু এ বাণী শোনার পর তাদের হঠকারী হৃদয়েগুলোও বিগলিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামীন রহমত বর্ষণ করুন আপন নবীর ওপর, মহান আল্লাহ যথার্থই বলেছেন, ‘আল্লাহ তায়ালাই সবচেয়ে ভালো জানেন রেসালাত কার কাছে নাযিল করতে হয় ।' অহংক্াকের কারণে ধ্বৎসম্পরাপ্ত আদ ও সামুদ জাতি এই ছোট্ট ঘটনাটি থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আমরা পুনরায় পাক পরওয়ারদেগারের মহান বাণী আল কোরআনের আলোচ্য আয়াতগুলোর দিকে প্রত্যাবর্তন করি, ‘(হে রসূল) এরপরও যদি ওরা ফিরে যায় তাহলে তুমি বলো, আমি তোমাদেরকে সেই ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি যা' আ*দ ও সামূদ জাতির ওপর নেমে এসেছিলো ওপরের আয়াতে যে আযাবের ভয় দেখানো হয়েছে তার দ্বারা অতীতের গযবপ্রাপ্ত |. | জাতিসমূহের দিকে ইংগিত করা হয়েছে! তারপর আকাশমন্ডলী ও পৃথিবীর সম্মিলিত রাজ্যের ক্ষমতা কার হাতে রয়েছে সে বিষয়ে চিন্তা করতে আহ্বান জানানো হচ্ছে। বিশাল এ সাম্রাজ্য সম্পর্কে যখন সে ক্ষমতাগর্বী ও অপরিণামদর্শী ব্যক্তিরা চিন্তা করে তখন তাদের হৃদয় কম্পিত হয় এবং তাদের দর্প চূর্ণ হয়ে যায়। তাই এরশাদ হচ্ছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহর রসূলরা তাদের কাছে তাদের সামনে থেকে ও পেছন থেকে এসেছেন এবং বলেছেন, আল্লাহ তায়ালা ছাড়া আর কারও এবাদত করো না ৷” এই একটি কথা এবং একই দাওয়াত নিয়ে সকল রসূলরা এসেছেন, এই একই কথার ওপর তাদের দাওয়াতের বুনিয়াদ স্থাপিত হয়েছে। ‘ওরা বললো, যদি আল্লাহ তায়ালা (আমাদের ঈমান গ্রহণ করাটা) চাইতেন তাহলে অবশ্যই তিনি কোনো ফেরেশতা নাযিল করতেন, সুতরাং তোমরা যা কিছু নিয়ে প্রেরিত হয়েছ তা আমরা মানিনা।' সকল রসূলকেই তাদের জাতির কাছ থেকে এসব সন্দেহের কথা শুনতে হয়েছে। কেননা পৃথিবীর শুরু থেকে শেষ রসূল পর্যন্ত যতো রসূল এসেছেন সবাই মানুষ হিসেবেই এসেছেন। | জনগণ তাদেরকে চিনতো এবং তারাও দেশবাসীকেও চিনতেন মানুষ দেখেছে সবার দাওয়াত যেমন এক, তেমনি সবার উদ্দেশ্য ও আদর্শও এক । প্রত্যেক নবী তার জাতিকে একই পথের দিকে আহবান করেছেন। আ’দ ও সামূদ জাতি তাদের নিজ নিজ নবীকে এই কথা বলে অস্বীকার করার ঘোষণা দিয়ে দিয়েছিলো যে, তীরা মানুষ ছিলেন-ফেরেশতা নয়, কারণ তারা সনে করতো ফেরেশতা ছাড়া আর কেউ রসূল হতে পারে না। এই কারণেই দেখা যায় কি ভয়ংকর হয়েছিলো তাদের পরিণতি! উভয় জাতির একই পরিণতি হয়েছিলো একটি নির্দিষ্ট সময় পর তাদেরকে বস্লাঘাত পাকড়াও করেছিলো। এরপর তাদের প্রত্যেকের কাহিনীকে মোটামুটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।