তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দিয়ে শুনতে. লাগলো রসূল (স.) যখন সেজদার আয়াতে পৌছলেন, অমনি সেজদা করলেন। তারপর বললেন, যা শুনলেন, তাতো শুনলেনই ৷ এখন আপনি ভেবে দেখুন কী করবেন । ওতবা উঠে লোকজনের কাছে চলে গেলো । ওতবাকে আসতে দেখে কোরায়শরা বলাবলি করতে লাগলো, আল্লাহর কসম, ওলীদের বাবা যে চেহারা নিয়ে গিয়েছিলো, এখন আর সে চেহারা নেই । ওতবা তাদের কাছে এসে বসলো সবাই তাকে বললো, আপনার কী হয়েছে। সে বললো, কী আর হবে? আমি আজ যে বাণী শুনেছি, তেমন বাণী আর কখনো শুনিনি ৷ আল্লাহর কসম, এটা যাদুও নয়। কবিতাও নয়, জ্যোতিষীর বাণীও নয়। হে কোরায়শ, তোমরা আমার কথা শোনো এবং এ ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও, এই লোকটা যা করছে করুক । ওর পথ থেকে তোমরা সরে দাঁড়াও । তার যে কথাবার্তা আমি শুনেছি, তার কিছু না কিছু ফল ফলবেই । আরবরা যদি তার ওপর চড়াও হয়, তাহলে তোমাদের কিছু করতে হলো না । তোমরা নিজেরা কিছু না করেই তার কবল থেকে রেহাই পেয়ে গেলে । আর যদি সে আরবদের ওপর বিজয়ী হয়, তাহলে তার রাজত্ব তোমাদেরই রাজত্ব হবে। তার সম্মান তোমাদেরই সম্মান হবে। তোমরা হবে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যশালী জাতি । তারা বললো, আল্লাহর কসম, হে আবুল ওলীদ, সে তার কথা দিয়ে তোমার ওপর যাদু করেছে। ওতবা বললো, এ হলো আমার মত । এখন তোমরা যা ভালো বুঝ করো। ইমাম বাগাওয়ী বর্ণনা করেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেছেন যে, রসূল (স.) আ'দ ও সামুদের বিবরণ সম্বলিত আয়াত পড়তে শুরু করা মাত্রই ওতবা তার মুখ চেপে ধরলো, তার করুণা ভিক্ষা করলো এবং কোরায়শদের বৈঠকে ফিরে মনা গিয়ে সোজা নিজের বাড়ীতে চলে গেলো এবং কোরায়শদের থেকে একটু দূরে দূরে থাকতে লাগলো । পরে যখন ওরা এ বিষয়ে আলাপ আলোচনা করছিলো তখন ওৎ্বা বলতে শুরু করলো, ‘আমি সংগে সংগে তার মুখের ওপর হাত রেখে দিলাম এবং তার জাতির ওপর রহম করার জন্যে তাকে অনুরোধ করলাম । তাকে মিনতি করে বললাম, যেন সে থেমে যায়। অতপর সে বললো, তোমরা তো জানই যে মোহাম্মদ যখন যা কিছু বলেছে কখনই মিথ্যা কথা বলেনি । এ জন্যে আমার ভয় হলো যে অবশ্যই তোমাদের ওপর আযাব নাযিল হয়ে যাবে।' এটা ছিলো একটা বাস্তব ঘটনা, তারা জানতো এবং বিশ্বাস করতো যে রসূল (স.)-এর মুখ দিয়ে কোনো কথা বের হলে তা কখনো মিথ্যা হয় না । যে ব্যক্তি ঈমান আনেনি তার অন্তরেও এ কথাটা জাগ্রত ছিলো। এ বৰ্ণনাটিকে আমরা আরও একটু গভীরভাবে বুঝতে চাই ৷ বাহ্যিক দিক দিয়ে যে কথাগুলো বুঝা যাচ্ছে তার ওপরেই আমরা কথাটাকে ছেড়ে দিতে চাই না। আসুন আমরাও আমাদের প্রিয় নবী (স.)-এর চেহারার সামনে একবার দাড়াই। ওৎবা যখন এই কথাগুলো বলছিলো এবং সেই ছোট্ট ঘটনাটি উল্লেখ করছিলো, তখন তার চেহারাতে যে পরিবর্তন দেখা যাচ্ছিলো তার থেকে তার অন্তরের অবস্থা ছিলো আরও বেশী প্রভাবিত, যার কারণে তার মুখ দিয়ে সেই কথাগুলোই বের হচ্ছিলো। তার হৃদয় মুহর্মুহু প্রকম্পিত হচ্ছিলো যার চিহ্ন তার চেহারাতে ফুটে উঠছিলো। কিন্তু রসূল (স.) ধীর স্থিরভাবে ও নির্লিপ্ত মনে এই অবস্থাট পর্যবেক্ষণ করছিলেন, প্রশান্ত বদনে তার কথাগুলো শুনছিলেন। সত্যের মধুর পরশে তিনি ছিলেন পরিতৃপ্ত ৷ তিনি ছিলেন ধীর স্থির ও দরদী । তিনি.ওতবার সাথে কথা বলার সময় কোনো ব্যস্ততা প্রদর্শন করছিলেন না। তার কথাগুলো মনোযোগ দিয়ে এবং পুরোপুরিই শুনছিলেন ও শান্তভাবে তার জবাব দিচ্ছিলেন। ওৎবার কথা শেষ হলে তখন অত্যন্ত শাস্তভা ও দৃঢ়ক্ঠে খুবই শালীনতার সাথে বললেন, ‘আবু ওয়ালীদ আপনার কথা শেষ হয়েছে কি?’ সে বললো, ‘হা, তখন রসূল (স.) বললেন, ‘তা হলে এবার আমার কথা শুনুন । এরপর নবী (স.) নিজের থেকে আর কোনো কথা না বলে পরিপূর্ণ বিশ্বাস ও গভীর আবেগের সাথে আলোচ্য সূরাটি তেলাওয়াত করতে শুরু করলেন Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।