তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অনুগত এই গ্রহে আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কেননা আমরা তখন দেখতে পাই যে, এ পৃথিবী সর্বতোভাবে ও পরিপূর্ণ সমন্বয়ের সাথে আমাদেরকে সাথে নিয়ে মহান আল্লাহর ঈস্পিত গন্তব্যের দিকে ধাবমান রয়েছে, এমন একটা বন্ধুপ্রতিম বিশ্বে বসবাস করায় যে কতো শান্তি ও তৃপ্তি, তা বলে শেষ করা যায় না, যে বিশ্ব তার প্রভু ও প্রতিপালকের কাছে সর্বতোভাবে আত্মসমর্পিত, আমরাও তার সাথে আত্মসমর্পিত, আমাদের এক পাও বিপরীত দিকে চলে না, আমরাও তার বিরুদ্ধে চলিনা, সেও আমাদের বিরুদ্ধে চলে না। কেননা আমরা তার সমমনা ও সহযাত্রী । ‘অতপর আল্লাহ তায়ালা তাদের বিষয় নিষ্পত্তি করে ফেললেন দু'দিনে এবং প্রত্যেক আকাশে তার হুকুম পাঠালেন.... ৷' এই দু'দিন সেই দু'দিনও হতে পারে- যখন কুয়াশা থেকে নক্ষত্ররাজি জন্মেছে, অথবা যখন আল্লাহর জ্ঞান মোতাবেক সৃষ্টিকার্য সম্পন্ন হয়েছে। ‘প্রত্যেক আকাশে হুকুম পাঠানোর মর্মার্থ হলো, | সেখানে আল্লাহর নির্দেশ মোতাবেক প্রাকৃতিক বিধান চালু করা । ‘আকাশ' শব্দটা কী বুঝায়, সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না। এমনও হতে পারে যে, দূরত্বের পরিমাণকেই আকাশ নাম দেয়া হয়েছে। আবার এক একটা ছায়াপথকেও আকাশ বলা হয়ে থাকতে পারে। বিভিন্ন দূরতে অবস্থিত ছায়াপথগুলোকে পৃথক পৃথকভাবে আকাশ বলাও বিচিত্র নয়। এ ছাড়া এর আরো বহু সম্ভাব্য অর্থ হয়তো রয়েছে। ‘আর আমি সর্বনিম্ম আকাশকে জ্যোতিষ্কসমূহ দ্বারা সজ্জিত করেছি (শয়তান থেকে) সর্বনিশ্ন আকাশেরও কোনো নির্দিষ্ট একটামাত্র অর্থ নয়। হতে পারে এটা আমাদের নিকটতম ছায়াপথ, যার দূরত্বের পরিমাণ এক লক্ষ মিলিয়ন আলোক বর্ষ । এ দ্বারা অন্য কিছুকেও বুঝানো হয়ে থাকতে পারে। যার ভেতরে হয়তো গ্রহ-উপগ্রহ রয়েছে এবং প্রদ্বীপের আকারে আমাদেরকে আলো বিতরণ করছে। ‘নিরাপত্তার খাতিরেও’ এর অর্থ হলো, শয়তান থেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে । কোরআনের অন্যান্য স্থানের সুস্পষ্ট আয়াতসমূহের বক্তব্য থেকেও উক্ত ব্যাখ্যার সমর্থন পাওয়া যায় । শয়তান কে, সে সম্পর্কে আমরা বিস্তারিত কিছু বলতে পারি না। কোরআনে যে সংক্ষিপ্ত কথাগুলো এসেছে, সেগুলো ছাড়া আর কিছুই নিশ্চিতভাবে বলার উপায় নেই। ‘এ হচ্ছে মহাজ্ঞানী ও মহাশক্তিধর (আল্লাহর) ব্যবস্থাপনা । বস্তুত এতো সব জিনিসের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সেই মহাশক্তিধর ও মহাপ্রতাপশালী আল্লাহ ছাড়া আর কি কারো পক্ষে সম্ভব, যিনি একাই যাবতীয় সম্পদ সম্ভার সম্পর্কে সঠিকভাবে অবহিত? আসপপোতের প্রস্তাব্বে আল্লাহর করসূন্লের্স জব্বাব এই বিশাল বিশ্বজগতে এতবড় তত্বানুসন্ধানী অভিযান পরিচালনা করার পর আল্লাহকে অশ্বীকারকারী ও আল্লাহর সাথে শরীক সাব্যস্তকারীদের ভূমিকা কেমন? যেখানে আকাশ ও পৃথিবী তাদের প্রতিপালকের কাছে নতি স্বীকার করে বলে; ‘আমরা স্বেচ্ছায় অনুগত হয়ে এসেছি' সেখানে এই ক্ষুদ্র ও অক্ষম মানুষ কিনা আল্লাহর সাথে কুফরি করার ধৃষ্টতা দেখায়? এই ধৃষ্টতা ও স্পর্ধার শাস্তি কী হওয়া উচিত? মহান আল্লাহ আ'দ ও সামূদের ইতিহাস বর্ণনা করে এ প্রশ্নের জবাব দিচ্ছেন; Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।