প্রাকৃতিক নিয়মের আনুগত্য করে। সে অনিবার্যভাবেই প্রাকৃতিক নিয়মের অনুসারী । কারণ সেটা অনুসরণ করা ছাড়া তার গত্যন্তর থাকে না। এ বিশাল সৃষ্টিজগতে সে একটা ক্ষুদ্র প্রাণী ৷ প্রাকৃতিক নিয়মগুলো তার ওপর কার্যকরী হয়ই, তা সে পছন্দ করুক বা অপছন্দ করুক । কিন্তু একমাত্র সেই আকাশ ও পৃথিবীর মতো স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আনুগত্য করে না । সে সহজ ও সরল পথ থেকে বিপথগামী হবার চেষ্টা করে । আর এটা করতে গিয়ে সে প্রাকৃতিক বিধানগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। জানা কথা যে, প্রাকৃতিক বিধান তার ওপর কর্তৃত্বশীল থাকবেই ৷ এই বিধান তাকে ধ্বসংও করে দিতে পারে। তাই সে বাধ্য হয়েই অনুগত হয়। এর একমাত্র ব্যতিক্রম আল্লাহর সেই সব বান্দা, যাদের হৃদয় দেহ, চাল চলন, চিন্তা ভাবনা, ইচ্ছা আকাংখা, কামনা বাসনা, ও ঝৌক সব কিছুই আল্লাহর প্রাকৃতিক আইনের সাথে সংগতিশীল । ফলে তারা আল্লাহর বিধান স্বেচ্ছায় মেনে চলে এবং প্রকৃতির চাকার সাথে সমন্বয় রক্ষা করে চলে। এরূপ পরিস্থিতিতেই বিস্ময়কর ও আলৌকিক ঘটনাবলী ঘটে ৷ কেননা প্রকৃতির সাথে সে সংগতিশীল। সে প্রকৃতির শক্তি থেকেই শক্তি অর্জন করে। সে প্রকৃতিরই অংশ এবং আল্লাহর পথে সে প্রাকৃতিক নিয়মের আওতাধীন থেকেই চলতে বাধ্য । আমরা আল্লাহর বিধান বাধ্য হয়ে মেনে চলি । যদি স্বেচ্ছায় মেনে চলতাম, তাহলে খুবই ভালো হতো । যদি আকাশ ও পৃথিবীর মতো স্বেচ্ছায় আল্লাহর হুকুম মানতে পারতাম, খুবই ভালো হতো । তাহলে প্রকৃতির আত্মার সাথে আমাদের আত্মার মিল হতো । প্রকৃতির মতোই আমরাও বিশ্বপ্রভু আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে যেতাম । আমরা কখনো কখনো খুবই হাস্যকর কান্ড করে বসি । প্রকৃতির গাড়ী যখন নিজ পথে, নিজের গতিতে ও নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছে এবং প্রাকৃতিক বিধান অনুসারে সমগ্র প্রকৃতি তাকে পরিচালিত করছে, তখন আমরা তার বিপরীত দিকে তার চেয়ে দ্রুতগতিতে অথবা শ্রথগতিতে চলতে চাই । এতে আমরা গোটা সৃষ্টির বিশাল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি । এই মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা নানা চিন্তা-ভাবনা, কামনা বাসনা, আগ্রহ ও অনীহা পোষণ করি এবং এদিক ওদিক ছিটকে পড়ি । এই বিচ্ছিন্নতা ও বিপরীতমুখী গতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই ও কষ্ট পাই, কখনো আহত হই, কখনো ধ্বংস হয়ে যাই । অথচ সৃষ্টির মিছিল স্রষ্টার বিধান অনুসারে অপ্রতিহত গতিতে আপন গন্তব্যের দিক এগিয়ে যেতে থাকে। আর আমাদের সকল চেষ্টাসাধনা ও শক্তি বিফল ও বৃথা হয়ে যায়। পক্ষান্তরে আমাদের অন্তরাত্মা ও মনমগজ যখন যথার্থই ঈমানদার হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং গোটা সৃষ্টি জগতের আত্মার সাথে একাত্ম হয়ে যায়, তখন আমরা আমাদের আসল ভূমিকা কী হওয়া উচিত, তা বুঝতে পারি, আমাদের কর্মকান্ডকে গোটা সৃষ্টিজগতের কর্মকান্ডের সাথে সুমমন্বিত করতে পারি । প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় দ্রুততার সাথে তৎপর হতে পারি এবং যে পর্যায়ে ও যে মানে তৎপর হওয়া দরকার, হতে পারি। এরূপ অবস্থায় আমরা মহান সষ্টারও সাহায্য পেতে পারি এবং অনেক বড় বড় কৃতিত্ব দেখাতে পারি । অথচ কোনো দম্ভ বা অহংকার আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কেননা কোন উৎস থেকে শক্তির যোগান পেয়ে আমরা এসব বড় বড় কৃতিত্ব দেখিয়েছি, তা আমরা জানি । আমরা বুঝতে পারি যে, এ কৃতিত্ব আমাদের নিজস্ব নয় শুধু সর্বোচ্চ শক্তির সাথে সম্পৃক্ত হবার কারণেই আমরা এ কৃতিত্ব দেখাতে পেরেছি। আর তখনই আমরা চরম ও পরম সুখ, সৌভাগ্য সন্তোষ, তৃপ্তি ও শান্তি লাভ করতে পারে। কেবল তখনই এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।