আল-কুরআনে বর্ণিত মর্মান্তিক ঘটনাবলী
/ ৫১
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ফরয করে দিলেন । আমাদেরকে যদি আরে! কিছু সময় অবকাশ দিতেন | পরকাল এ ব্যক্তির জন্য সবর্দিক দিয়ে উত্তম, যে আল্লাহর বিরোধিতা থেকে বেঁচে থাকে। আর তোমাদের অধিকার একস্ুতা পরিমাণও খবর করা হবেনা । (সূরাঃ নিসা-৭৭) [ব্যা৪- |ইসল নর প্রাথমিক যুগে যখন মুসলমানরা মক্কায় অবস্থান 'রাছল ‘তখন তারা ছিল দুর্বল ৷ তারা মর্যাদাসম্পন্ন শহরে বাস করছিল। সেখানে কাফিরদেরই প্রাধান্য বজায় ছিল। মুসলমানরা তাদেরই শহরে ছিল। কাফিরেরা সংখ্যায় খুব বেশী ছিল এবং যুদ্ধের অস্ত্র-শস্তরও ছিল তাদের অধিক । এ কারণেই আল্লাহ তা’আলা মুসলমানদেরকে জিহাদের নির্দেশ দেননি । বরং তাদেরকে কাফিরদের অত্যাচার সহ্য করারই নির্দেশ দিয়েছিলেন । তিনি তাদেরকে আরও আদেশ করেছিলেন যে, তিনি যেসব হুকুম আহকাম অবতীর্ণ করেছেন, এগুলোর উপর যেন তারা আমল করে। যেমন, তারা যেন নামায প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে। সাধারণতঃ যদিও তখন তাদের মালের আধিক্য ছিল না তথাপি দরিদ্র ও অভাবগ্রস্তদেরকে সাহায্য করা ও তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করার নির্দেশ দেন । আল্লাহ তা'আলা মুমিনদের জন্যে এটাই যুক্তিযুক্ত মনে করেন যে, তারা যেন এখানে কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে বরং সবর ও ধৈর্যের দ্বারাই যেন কাজ নেয়। আর ওদিকে কাফিররা ভীষণ বীরত্বের সাথে মুসলমানদের উপর অত্যাচার ও উৎপীড়নের পাহাড় চালিয়ে দেয়। তারা ছোট-বড় প্রত্যেককেই কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে থাকে । কাজেই মুসলমানগণ অত্যন্ত সংকীর্ণতার মধ্য দিয়ে কালাতিপাত করছিল । মাঝো মাঝে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়ে যেতো এবং তারা কামনা করতো যে, যদি আল্লাহ তা'আলা তাদেরকে যুদ্ধের নির্দেশ দিতেন। অবশেষে যখন তাদেরকে মদীনায় হিজরত করার অনুমতি দেয়া হয় তখন মুসলমানরা স্বীয় মাতৃভূমি, আত্মীয়-স্বজন সবকিছু আল্লাহর নামে বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ৭৯ টৎস্গ করে মদীনায় হিজরত করেন। তথায় আল্লাহ তা'আলা তাদেরকে স্বপ্রকারের সুবিধা ও নিরাপত্তা দান করেন। সাহায্যকারী হিসেবে তারা গদানার আনসারদেরকে পেয়ে যায় এবং তাদের সংখ্যাও বহুগুণে বৃদ্ধি পায়। তাছাড়া তারা যথেষ্ট শক্তিও অর্জন করে। তখন আল্লাহ তা'আলার পক্ষ হতে তাদেরকে নির্দেশ দেয়া হয় যে, তারা যেন তাদের প্রতিদ্ধন্দুদের সাথে যুদ্ধ করে। জিহাদের হুকুম অবতীর্ণ £ওয়া মাত্রই কতক লোক ভীত-সন্তস্ত হয়ে পড়ে । জিহাদের কথা চিন্তা করে যুদ্ধক্ষেত্রে নিহত এবং স্ত্রীদের বিধবা হওয়া ও শিশুদের পিতৃহীন হওয়ার দৃশ্য তাদের চোখের সামনে ভেসে উঠে। ভয় পেয়ে তারা বলে উঠে-'হে আমাদের প্রভু! এখনই কেন আমাদের উপর যুদ্ধ বিধিবদ্ধ করলেন? আমাদেরকে আরও কিছুদিন অবসর দিতেন!’ এ বিষয়কেই অন্য আয়াতে নিম্নরূপে বর্ণনা করা হয়েছেঃ এর সংক্ষিপ্ত ভাবার্থ এই, মুমিনগণ বলে- (যুদ্ধের) কোন সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর যখন কোন সূরা অবতীর্ণ করা হয় এবং তাতে জিহাদের বর্ণনা দেয়া হয় তখন রুগু অস্তরবিশিষ্ট লোকেরা চীৎকার করে উঠে এবং ্রুকুঞ্চিত করে তোমার দিকে তাকায় এবং এঁ ব্যক্তির মত চকু বন্ধ করে নেয় যে মৃত্যুর পূর্বক্ষণে অচৈতন্য হয়ে থাকে । তাদের জন্যে আফসোস! (ইবনু কাসীর) মুসলমানগণ যখন মক্কায় অবস্থান করছিলেন, তখন কাফিরদের অত্যাচার-উৎপীড়নে অসহ্য হয়ে তারা জিহাদের নির্দেশ কামনা করতেন কিন্তু মদীনায় হিজরত করে চলে আসার পর যখন তারা শান্তি ও আরাম-আয়েশ লাভে সমর্থ হন, আর এমনি অবস্থায় যখন জিহাদের হুকুম অবতীর্ণ হয়, তখন তাদের পুরাতন সে প্রতিশোধ স্পৃহা অনেকটা প্রশমিত হয়ে গিয়েছিল এবং তাদের মন-মস্তিষ্কে সেই-উন্মাদনা ও উত্তেজনা বিদ্যমান ছিল না। সেজন্য তারা শুধু বাসনা করল যে. এক্ষণই যদি জিহাদের নির্দেশটি না আসত, তবেই ভাল হত । এই বাসনাকে আপত্তি হিসেবে দীড় করিয়ে সে সমস্ত মুসলমানকে পাপী সাব্যস্ত করা আদৌ সমীচীন নয় ।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।