আল-কুরআনে বর্ণিত মর্মান্তিক ঘটনাবলী
/ ৫১
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ বিষয়ভিত্তিক শানে নুযুল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী আখনাস ইবনুল শুরাইকও আসে । কিন্তু তার! একে অপরের খবর জানতো না। তিনজনই সকাল পৰ্যন্ত কুরআন শুনতে থাকে। সকালের আলো থরকাশিত হয়ে উঠলে তারা বাড়ীর দিকে প্রত্যাবর্তন করে। পথে তিনজনেরই সাক্ষাৎ ঘটে । তারা তখন একে অপরকে জিজ্ঞাসাবাদ করেঃ ‘কি উদ্দেশো এসেছিলে? তারা প্রত্যেকেই তাদের আগমনের উদ্দেশ্যের কথা বলে দেয় । অতঃপর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, আর তারা এ কাজে আসবে না। কেননা, হতে পারে যে, তাদের দেখাদেখি কুরাইশদের মুবকরাও আসতে শুরু করে দেবে এবং তারা পরীক্ষার মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় রাতে প্রত্যেকেই ধারণা করে যে. ওরা দু'জন তো আসবে না। সুতরাং কুরআন কারীম শুনতে যাওয়া যাক। এ ধারণার বশবর্তী হয়ে সবাই এসে যায় এবং ফিরার পথে পুনরায় পথে তাদের সাক্ষাৎ হয় প্রতিজ্ঞা শের কারণে একে অপরকে তিরস্কার করে এবং পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করে। তৃতীয় রাতেও তারা তিনজনই এসে যায় এবং সকালে পুনরায় তাদের সাক্ষাৎ ঘটে । এবার তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, আর কখনও কুরআন শুনতে আসবেনা । এক্ষণে আখনাস ইবনু শুরাইক আবু সুফইয়ান ইবনু হারবের কাছে গমন করে এবং বলেঃ হে আবু হানযালা! তুমি মুহাম্মদ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর মুখে যে কুরআন শুনেছো সে সম্পর্কে তোমার মতামত কিঃ?' উত্তরে আবু সুফইয়ান বললেনঃ হে আবু সা'লাবা! আল্লাহর কসম! আমি এমন কিছু শুনেছি যা আমার নিকট খুবই পরিচিত এবং ওর ভাবার্থও আমি ভালভাবে বুঝেছি । আবার এমন কিছুও শুনেছি যা আমি জানিও না! এবং ওর ভাবার্থও বুঝতে পারিনি।” তখন আখনাস বললোঃ "আল্লাহর কসম! আমার অবস্থাও তাই ।' এরপর আখনাস সেখান থেকে ফিরে এসে আবূ জাহালের নিকট গমন করে এবং তাকে বলে, হে আবুল হাকাম! মুহাম্মদ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট থেকে যা কিছু শুনেছো সে সম্পর্কে তোমার অভিমত কি? তখন আবূ জাহাল বলল, “গৌরব লাভের ব্যাপারে আমরা আবদে মানাফের সাথে প্রতিদ্বন্থিতা করছি । তারা বিযয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী ৪৯ ॥/"ওয়াত করলে আমরাও দাওয়াত করি। তারা দান খয়রাত করলে আমরাও করি। অবশেষে আমরা হাত-পা গুটিয়ে বসে আছি এমন সময় তারা দাবী করেছে যে, তাদের কাছে আল্লাহর রসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়| সাল্লাম রয়েছেন এবং তাঁর কাছে আকাশ থেকে ওয়াহী আসে, আমরা তো এ কথা বলতে পারছি না এবং তার নবুওয়াতের উপরও বিশ্বাস স্থাপন করবো না।" আখনাস এ কথা শুনে সেখান থেকে চলে যায় । (ইবনু কাসীর) আজকাল যেমন অনেক কাফিব্র ইসলামী সত্যসমূহে পূৰ্ণ বিশ্বাসী হওয়া সত্তেও শুধু হঠকারিতা বশতঃ ইসলামকে অস্বীকার করে চলছে। এমনিভাবে তারা দুনিয়াতে প্রত্যাবর্তনের পর কিয়ামত, পুনরুজ্জীবন ও পরকাল সম্পর্কে পূর্ণ বিশ্বাসী হওয়। সত্বেও শুধু হঠকারিতার বশবরতী হয়ে এগুলো অস্বীকারে প্রবৃত্ত হবে । কুরআন মাজীদ বর্তমান জীবনে কোন কোন কাফির সম্পর্কে বলে $ Las Cb ill Ui Ci G2 অর্থাৎ, তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করছে কিন্তু তাদের সত্তরে এগুলোর সত্যতা সম্পর্কে পূর্ণ বিশ্বাস রয়েছে। যেমন, ইয়াহুদীদের সম্পর্কে বলা হয়েছে যে, তার| শেষ রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-কে এমনভাবে চেনে, যেমন স্বীয় সম্তানদেরকে চেনে। কিন্তু তা সত্বেও তারা তার বিরোধিতায় উঠে পড়ে লেগে আছে। =

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।