৪8২ বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী কুরাইশরা রসূলুল্লাহ সল্লাল্গাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে তাকে জিজ্ঞেল করে, ‘আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য ‘সাফা' পাহাড়কে সোনা করে দেন ।' রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তখন প্রার্থনা করেন। সে সময় এ আয়াতটি অবতীর্ণ হয়। অর্থাৎ যারা আল্লাহ তা'আলার নিদর্শনাবলী দেখতে চায় তাদের জন্যে এগুলোর মধ্যেই বড় বড় নিদর্শন রয়েছে। তারা এগুলোর মধ্যে চিন্তা গবেষণা করলেই সেই ক্ষমতাবান আল্লাহর সামনে তাদের মস্তক নুয়ে পড়বে । আয়িশা সিদ্দীকা| (রাঃ)-এর নিকট ‘আতা (রঃ), ইবন্ উমার (রাঃ) এবং উবায়িদ ইবনু উমায়ির (রাঃ) আগমন করেন। তার ও তাদের মধ্যে পর্দা ছিল। আয়িশা (রাঃ) জিজ্ঞেস করেন, ‘উবায়িদ! তুমি আসনা কেন?’ উবায়িদ (রাঃ) উত্তরে বলেন, ‘আম্মাজান! শুধুমাত্র কোন একজন কবির কথা > ১১১5 2,১ অৰ্থাৎ ‘সাক্ষাৎ কম কর তাহলে ভালবাসা বৃদ্ধি পাবে' এ উক্তির কারণে । ইবনু উমার (রাঃ) বলেন, আম্মাজান! আপনার নিকট আমাদের আগমনের কারণ এই যে, আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই, 'রসুলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম -এর কোন কাজটি আপনার নিকট বেশী বিস্ময়কর মনে হয়েছিল?’ আয়িশা (রাঃ) কেঁদে ফেলেন এবং বলেন, ‘তার সমস্ত কাজই অদ্ভুত ছিল। আচ্ছা, একটি ঘটনা শুন। একদা রাতে আমার পালায় রসলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আমার নিকট আগমন করেন এবং আমার সঙ্গে শয়ন করেন। অতঃপর তিনি আমাকে বলেনঃ 'হে আয়িশা! আমি আমার প্রভুর কিছু ইবাদত করতে চাই । সুতরাং আমাকে যেতে দাও'। আমি বলি, 'হে আল্লাহর রসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! আল্লাহর শপথ! আমি আপনার নৈকট্য কামনা করি; এও কামনা করি যে, আপনি যেন মহা সম্মানিত আল্লাহর ইবাদত করেন ।, তিনি উঠে পড়েন এবং একটি মশক হতে পানি নিয়ে অযু করেন। এরপর নামাযের জন্যে দাড়িয়ে যান। তারপরে তিনি কাদতে আরম্ভ বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলা ৪৩ ক্রেন এবং এত কাদেন যে, তার দাড়ি সিক্ত হয়ে যায়। অতঃপর তিনি সিজদায় পড়ে যান এবং এত ক্রন্দন করেন যে, মাটি ভিজে যায়। অতঃপর তিনি কাত হয়ে শুয়ে পড়েন এবং কাদতেই থাকেন । অবশেষে বিলাল (রাঃ) এসে নামাযের জন্যে আহ্বান করেন এবং তার নয়নে অশ্ু দেখে জিঞজ্ঞেস করেন, 'হে আল্লাহর সত্য রসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ! আপনি কাদছেন কেন? আল্লাহ তা'আলা তো আপনার পূর্বের ও পরের সমস্ত পাপ মার্জনা করে দিয়েছেন।' তিনি বলেনঃ ‘হে বিলাল! আমি ক্কাদবো না কেন? আজ রাত্রে আমার উপর nd ০৯233 ৩1১ 314 425.51 এ আয়াতটি অবতীৰ্ণ হয়েছে ।' অতঃপর তিনি বলেনঃ “এ ব্যক্তির বড়ই দুর্ভাগ্য যে এটা পাঠ করে অথচ এ সম্বন্ধে চিন্তা ও গবেষণা করে ন ৷' আবদ ইবনু হুমায়িদ (রঃ) -এর তাফসীরেও এ হাদীসটি রয়েছে। ওতে এও রয়েছে- 'আমরা যখন হযরত আয়িশা (রাঃ) -এর নিকট গমন করি তখন আমরা তাকে সালাম জানাই ৷ তিনি জিজ্ঞেস করেন, ‘তোমরা কে?’ আমরা,আমাদের নাম বলি । শেষে এও রয়েছে -নামাযের পর রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম স্বীয় ডান কাতে গণ্তদেশের নীচে হাত রেখে শয়ন করেন এবং কাদতে থাকেন, এমনকি অশ্রুতে মাটি ভিজে যায় । বিলাল (রাঃ) -এর কথার উত্তরে নাযিল হওয়ার ব্যাপারে ,/_৷১০ পর্যন্ত তিনি পাঠ করেন। প্রয়োজনীয় [চসাটি এ ফা হলে ডিনিলদলেন, পূৰ্বকালের লোকেরাও তাৱ্নরীধণরে এরূপ খুঁটিনাটি প্রশ্ব করত এবং নিজেদের দায়িত্ব বাড়িয়ে নিত: কিন্তু তা পালন করত না। অতএব, শুনামাত্র আমার আদেশ পালন করবে, আর নিষেধ থেকে নিবৃত থাকবে । এ সম্পর্কে নিম্নোক্ত আয়াতটি নাখিল হয় ।
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।