আল-কুরআনে বর্ণিত মর্মান্তিক ঘটনাবলী
/ ৫১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটনাবলী তখন ইয়াহুদীর ঘাড়ে চাপিয়ে দিল । যাহোক, এখন বিষয়টি বনী-উবাইরাক ও ইয়াহুদীর মধ্যে গিয়ে গড়ায় । এদিকে বিভিন্ন পন্থায় কাতাদা ও রিফাআ'হর প্রবল ধারণা জন্মেছি যে, এটি বনী-উবাইরাকেরই কীর্তি । কাতাদা রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এর কাছে উপস্থিত হয়ে চুরির ঘটনা এবং তদন্তক্রমে বনী উবাইরাকের প্রতি প্রবল ধারণার কথা আলোচনা করলেন। বনী-উবাইরাক সংবাদ পেয়ে রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে রিফাআ'হ্‌ ও কাতাদার বিরুদ্ধে অভিযোগ করল যে, শরী'অত সম্মত প্রমাণ ছাড়াই তারা আমাদের নামে চুরির অপবাদ আরোপ করছে। অথচ চোরাই Lb aan eh oly ate Fe | আপনি তাদেরকে বারণ করুণ তারা যেন আমাদেরকে দোষারোপ না করে এবং ইয়াহুদীর বিরুঃ is ad iii ইয়াহুদীর বিরুদ্ধে মামলা বাহ্যিক অবস্থা ও লক্ষণাদি দৃষ্টে রসূলুল্লাহ সন্ধাল্রাহু ‘আলাইহি ওয়া সাল্লাম -এরও প্রবল ধারণা জন্যে যে, এ কাজটি ইয়াহুদীর । বনু-উবাইরাকের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয়। বগভীর রিওয়ায়াতে আছে এমন কি, তিনি ইয়াহুদীর উপর চুরির শাস্তি প্রয়োগ করার এবং হস্ত কর্তন করার বিষয়ও স্থির করে ফেলেন । এদিকে কাতাদা রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম -এর কাছে উপস্থিত হলে তিনি বললেনঃ আপনি বিনা প্রমাণে একটি মুসলমান পরিবারকে চুরির জন্য দোষারোপ করছেন। এতে হযরত কাতাদা খুব দুঃখিত হলেন এবং আফসোস করে বললেন, আমার মাল গেলেও এ ব্যাপারে রসুলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কোন কিছু না বলাই ভাল ছিল। এমনি ভাবে হযরত রিফাআ'হ্‌কেও তিনি এ ধরনের কথা বললেন । রিফাআহ্‌ও ধৈর্য ধারণ করলেন এবং বললেনঃ (আল্লাহ সহায়) । বেশীদিন অতিবাহিত না হতেই এ ব্যাপারে কুরআন মাজীদের পূর্ণ একটি রুকু অবতীর্ণ হয়। এর মাধ্যমে রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর সামনে ঘটনার বাস্তবরূপ তুলে ধরা হয় এবং এ জাতীয় ব্যাপারাদি সম্পর্কে সাধারণ নির্দেশ দান করা হয় । | বিষয়ভিত্তিক শানে নুযূল ও আল-কুরআনের মর্মান্তিক ঘটন্যবলী ৩৫ কুরআন মাজীদ বনী উবাইরাকের চুরি ফাস করে ইয়াহুদীকে দেশযূক্ত করে দিল। এতে বনী উবাইরাক বাধ্য হয়ে চোরাই মাল রসূলুল্লাহ গপ্রাণ্াহ ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে সমর্পণ করল। তিনি (িফাআ'হকে তা প্রত্যার্পণ করলেন। রিফাআ'হ্‌ সমূদয় অস্্রশস্তর জিহাদের গাল] ওয়াকফ করে দিলেন। এদিকে বনী উবাইরাকের চুরি প্রকাশ হয়ে পড়লে বশীর-ইবনু উবাইরাক মদীনা থেকে পলায়ন করল এবং মক্কার ক্কাফিরদের সাথে একাত্ম হয়ে গেল। সে পূর্বে মুনাফিক থাকলে এবার পা্কাশ্যে কাফির এবং পূর্বে মুমলমান থাকলে এবার ধর্মত্যাগী হয়ে গেল । তফসীর বাহরে-মুহীতে বলা হয়েছে, আল্লাহ ও রসূলুল্লাহ সল্লাল্লাহু এালাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধাচারণের পাপ বশীরকে মক্ধায়ও শাস্তিতে পাকতে দেয়নি । যে মহিলার গৃহে সে আশ্রয় নিয়েছিল, সে ঘটনা জানতে গেয়ে তাকে বহিষ্কার করে দিল। এমনিভাবে ঘুরতে ঘুরতে অবশেষে সে এক ব্যক্তির গৃহে সিঁধ কাটে এবং প্রাচীর চাপা পড়ে মৃত্যুমুখে পতিত হয় । অষ্টম (অর্থাৎ, ১১২) আয়াতে একটি সাধারণ বিধির আকারে বলা হয়েছে, যে ব্যক্তি নিজে কোন অপরাধ করে তা অন্য নিরপরাধ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয়, (যেমন বর্ণিত ঘটনায় বনী-উবাইরাক নিজে চুরি করে ধখরত লবীদ অথবা ইয়াহুদীর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল) সে জঘন্য অপরাধ এবং প্রকাশা গুনাহর বোঝা বহন করে । নবম (অর্থাৎ,১১৩) আয়াতে রসুলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্রাম-কে সম্বোধন করে বলা হয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ ও কৃপা! আপনার সঙ্গ না হলে তারা আপনাকে বিভ্রান্ত করে দিত । তিনি ওয়াহীর মাধ্যমে আপনাকে সত্য ঘটনা বলে দিয়েছেন আল্লাহর অনুগ্রহ ও কৃপা আপনার সঙ্গী । তাই কখনও তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে না; বরং নিজেরাই পথত্রষ্ট হবে । আপনার বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারে না । কেননা, আল্লাহ তা'আলা আপনার প্রতি এশী গ্রন্থ এবং জ্ঞানগর্ভ বিষয়াদি

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।