কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) আব্বাসের কাছে সম্পূর্ণ কুরআন শরীফ তিনবার পাঠ করেছি। প্রতিটি আয়াত পাঠ করে আমি থেমেছি এবং তার কাছে জানতে চেয়েছি এই আয়াতটি কোন বিষয়ে অবতীর্ণ হয়েছে এবং এর প্রেক্ষাপট কি ছিল? আর তিনি আমাকে তা বলে দিয়েছেন। কাসেম ইবনে মুহাম্মাদ বলেনঃ আমি কখনো হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের মজলিসে ইসলামের শিষ্টাচার বিরোধী কোন কাণ্ড ঘটতে দেখিনি। হযরত তাউস বলেনঃ আমি প্রায় পাঁচশত সাহাবীর সাক্ষাত লাভে ধন্য হয়েছি। তাঁরা যদি কখনো কোন বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষন করতেন, তাহলে হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের (রাধিঃ) মতামতের খোঁজ করতেন এবং সেই অনুপাতে সিদ্ধান্ত গ্রহণ করতেন। আবু মুলাইকাহ্ বলেনঃ আমি প্রখ্যাত মুহাদ্দিস মুজাহিদ (রহঃ)- কে দেখেছি, তার কাছে বেশ কিছু খাতা ছিল। তিনি হযরত বলে দিতেন, তারপর বলতেন ? লিখে রাখ! এভাবে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে সম্পূর্ণ কুরআনের তাফসীর জেনে নিয়েছিলেন। উরওয়া ইবনে যুবাইর বলেনঃ আমি জ্ঞানের ভুবনে আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের (রাধিঃ) মত এমন মানুষটি দেখিনি। সাঈদ ইবনুল মুছাইয়া বলেনঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) হচ্ছেন লোকদের মাঝে সবচেয়ে বড় আলেম ব্যক্তি। হযরত 70 [0০901 0198160 10: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।