হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) আলোর পিছনে পতঙ্গ যেমন সদা ছুটে যায় ইলম ও মা'আরেফাতের পিছনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) ছিলেন তেমনি সদা ধাবমান। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতবাণী। রাসূলের সকল প্রবীণ সাহাবী এ ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, বড় বড় তাবেঈরাও এ ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাধিঃ) বলেনঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত উপস্থিত বুদ্ধি, প্রখর ধীশক্তি এবং তাঁর চেয়ে অধীক জ্ঞানের অধিকারী ও অধীক সহনশীল আমি আর কাউকে দেখিনি। হযরত উবায়দুল্লাহ ইবনে উতাবা বলেন ও কয়েকটি বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সকলের উর্দ্ধে ছিলেন। তিনি এতো বেশী ইলমের অধিকারী ছিলেন যে, সে পরিমাণ ইলম আর কারো কাছে ছিলনা। এমনকি ইলমে ফিকাত্র যে সকল বিষয়ের দলীল খুঁজে পাওয়া যেতো না সে সব বিষয়ে তিনি যে সমাধান দিতেন সে সমাধান অন্য কেউ দিতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, ধৈষ্যশক্তি ও বংশমর্যাদায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) ছিলেন অন্য সবার চেয়ে আলাদা। তিনি আরো বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস, হযরত উমর (রাধিঃ) ও হযরত উসমান (রাধিঃ) এর আব্বাসের চেয়ে ভালো করে কেউ জানতো না। 68 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।