কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) গভীরতা টের পেয়েছিলেন। তাই তার জ্ঞানের ভাণ্ডার থেকে নিজের সংগ্রহকে সমৃদ্ধ করার জন্য সব সময় তিনি হযরত যায়েদ ইবনে ছাবেত (রাধিঃ) এর পিছনে লেগে থাকতেন। হযরত যায়েদ (রাযিঃ) যেই সওয়ারীর পিঠে চড়ে চলতেন হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাধিঃ) সেই সওয়ারীর লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন। হযরত যায়েদ (রাধিঃ) একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) কে এমন করতে বারণ করলেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধষিঃ) এতে দমলেন না বরং বললেন ? আমরা আমাদের উলামাদের সাথে এমন আচরণ করার জন্য আদিষ্ট হয়েছি। হযরত যায়েদ (রাধিঃ) তাঁর কথা শুনে মুগ্ধ হলেন এবং বললেনঃ তোমার হাতটা আমার সামনে মেলে ধর! হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) নিজের হাত মেলে ধরলেন, হযরত যায়েদের (রাধিঃ) সামনে। হযরত যায়েদ (রাধিঃ) তার হাত ধরে চুমু খেলেন এবং বললেনঃ আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের সাথে এমন আচরণ করতে আমরা আদিষ্ট হয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) হযরত যায়েদ ইবনে ছাবেতের (রাধিঃ) বাড়ীতে যেতেন আর বলতেন ও ইলমের কাছে। মানুষ আসে, ইলম কারো কাছে যায় না। পিপাষার্ত যেমন কুপের ধারে যায়। আর কুপ কারো কাছে যায় না। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাধিঃ) ছিলেন হযরত যায়েদ ইবনে ছাবেতের (রাধিঃ) একনিশ্ত শিষ্য, ভক্ত ও অনুরক্ত। হযরত যায়েদ ইবনে ছাবেতের মৃত্যুতে হযরত ইবনে আব্বাস (রাযিঃ) প্রচন্ড দুঃখ পেলেন। তাঁর কবরের পাশে দাড়িয়ে তার জন্য দু'আ করছিলেন এবং তার কীর্তিমালা স্মরণ করছিলেন একে একে। আর বলছিলেনঃ ইলম যে 64 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।