কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) ইলম আহরণের পথে যিনি পথ চলেন, জ্ঞানীদের সাথে যিনি উঠা-বসা করেন, ইলম আহরণের আদব কায়দাগুলো তার রপ্ত হয়ে যায়। তিনি আলেম উলামাদেরকে সমীহ না করে পারেন না। তাদের সামনে নিজেকে তুচ্ছ জ্ঞান না করে পারেন না। তাদের সাহচর্য লাভ করে এবং তাঁদের উপদেশবাণী শুনে নিজেকে ধন্য মনে না করে পারেন না। পুলকিত না হয়ে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) বংশ মর্যাদা ও ইলমের প্রাচুর্যে শোভিত ছিলেন তবুও তিনি আলেম উলামাদেরকে অত্যন্ত সম্মান করতেন। বিনয়ে বিগলিত হতেন তাদের সাক্ষাতে । আলেম উলামাদেরকে কিভাবে সম্মান করতে হয় এবং তাদের সামনে কিভাবে বিনীত হতে হয় পরবত্তি প্রজন্মের জন্য আজও তার দৃষ্টান্ত হয়ে রয়েছে তার আচরণগুলো। [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।