কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) তাছাড়া মুসলমানদের জ্ঞানের গভীরতাটাও পরখ করে নেওয়া যাবে। কী সেই সব বিষয়? যেগুলো জানতে চেয়ে রোম সম্রাট পত্র লিখেছিলেন? তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তবে শোন! রোম সম্রাট জানতে চাইলেনঃ ১. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কোনটি ? ২. আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা কে? ৩. আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দি কোন নারী? ৪. এঁ চারটি প্রাণী কী কী যেগুলো মায়ের উদরে অবস্থান করেনি? ৫. কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পৌঁছেছে? ৬. এ কবর কোনটি যা তার মধ্যস্থিত ব্যক্তিকে নিয়ে রীতিমত সফর করেছিল ? ৭. রংধনু ও সাত তারা কী? এবং সেগুলোর তাৎপর্যইবা কি? হযরত আমীরে মুয়াবিয়া (রাধিঃ) পত্রটি হাতে পেয়ে মনযোগ সহকারে পড়লেন, তারপর এই প্রশ্নগুলোর উত্তর লিখার জন্য জাতির সর্বাধিক পণ্ডিত ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) এর কাছে পাঠিয়ে দিলেন। কেননা এই লোকটি ছাড়া কে এমন আছে যিনি এই জটিল প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করবেন। পত্রটি পাঠ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি) সাথে সাথে উত্তর লিখলেন। তিনি লিখলেনঃ ১. আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত বাক্য হচ্ছেঃ 00 [0০901 0198160 10: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।