হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) কুরআন ও কুরআনের ইলমের গভীর ত্ঞানই শুধু রাখতেন না বরং তিনি আরবদের ভাষা ও তাদের ইতিহাস জানতেন, আরব্য কবিদের জীবন কর্ম ও কাব্য- কাসিদাগুলো ছিল তার নখদর্পনে। ছোট একটি ঘটনা থেকে তোমরা তার কাব্যজ্ঞানের পরিধি আন্দাজ করতে পারবে। একদিন বেশ কয়েকজন লোক জড় হয়ে কবি ও তাদের কবিতা নিয়ে আলোচনা করছিলেন। খলীফা হযরত উমর (রাধিঃ) সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে হযরত উমর (রাযিঃ) একটি প্রশ্ন ছুড়ে দিলেন, তিনি বললেনঃ আরবদের মাঝে সবচেয়ে বড় কবি কে? এই প্রশ্ন শুনে উপস্থিত লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ কেউ বললেনঃ কবি সম্রাট ইমরুউল কায়স হচ্ছেন সবচেয়ে বড় কবি। আর কেউ কেউ বললেনঃ নাবেগাহ্‌ হচ্ছেন শ্রেষ্ট কবি। ঠিক এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) সেই মজলিসে এসে হাজির হলেন। হযরত উমর (রাযিঃ) তাকে আসতে দেখেই বলে উঠলেন ? এই যে এসে গেছে কবি ও কবিতার বিষয়ে পণ্ডিত ব্যক্তিটি। এর পর হযরত উমর (রাঘিঃ) হযরত আব্দুল্লাহ্‌ 50 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।