হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) উঠতেন এবং দীর্ঘ সময় কুরআন শরীফ তেলাওয়াত ও যিকির- আযকারে কাটিয়ে দিতেন। তিনি রাতের বেলায় খুবই কম ঘুমাতেন। ইবাদতের প্রশ্নে আর খোদার আনুগত্যের প্রশ্নে তিনি কখনো আপোস করতেন না। এ ব্যাপারে যে কোন ত্যাগ স্বীকার করতেও তিনি ছিলেন প্রস্তুত। এমনকি নিজের চোখ দুটি হলেও হ্যাঁ এমনটিই ঘটেছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনে। তিনি যখন বার্ধক্যে পা রাখলেন তখন তার নেত্রনালী শুকিয়ে গেল৷ খোদার ভয়ে তিনি যে রাত-দিন কাঁদতেন, চোখের তপ্ত আঁস্‌ ঝরাতেন, এ জন্যই তার এ অবস্থা হয়েছিল। চোখের পানির শ্বোত বইতে বইতে তার দুই গালের উপর দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। যেন জলপ্রপাতের ধারা। তাবেঈ তাউস (রহঃ) বলেনঃ খোদার বিধানগুলোকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বেশী সম্মান করতে আমি কখনো কাউকে দেখিনি। খোদার কসম তার কথা যখন আমার মনে হয়, তখন আমি কান্নায় ভেঙ্গে পরি। আমি নিজেকে সংবরণ করতে পারি না। চিকিৎসকরা এলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের (রাযিঃ) নেত্রনালীর চিকিৎসা করার জন্য। এসে বললোঃ আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার নেত্রনালীর চিকিৎসা করতে পারি। নেত্রনালী প্রবাহিত করে দিতে পারি। তবে শর্ত হচ্ছে আপনি পাঁচ দিন নামায পড়তে পারবেন না। গর্জে উঠলেন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাযিঃ)। বললেনঃ না! তা হবে না, খোদার কসম আমি একটি রাকাত নামাযও ছাড়তে রাজী নই। আমি রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি 54 [0০901 0198160 10: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।