কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) জনসাধারণকেও তিনি সকাজ করার জন্য উৎসাহ যোগাতেন, আর অন্যায় অনাচার করলে তাদেরকে খোদার আযাবের ভয়। দেখাতেন। যারা অযথা খলীফার বিরুদ্ধে বিদ্রোহ করতো তাদেরকে তিনি বুঝাতেন, সমঝাতেন। উপদেশ দিতেন। হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের (রাধিঃ) সাথে যখন হযরত হাসান ও হযরত হোসাইনের (রাধিঃ) বিরোধ চলছিল তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) তাদের মাঝে আপস মিমাংসা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। উমাইয়্যা শাসকদের সাথে যখন হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাধিঃ) এর বিরোধ সৃষ্টি হয় তখনও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) তাদের মাঝে মিমাংসার আপ্রাণ চেষ্টা করেন। এভাবে তিনি বহুমুখী জিহাদে অংশগ্রহণ করেন। আল্লাহতায়ালা তাঁকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন। 5] [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।